somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২ যুগ পর একটি স্বপ্নময় জন্মদিনের প্রত্যাশায়.......!

১২ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি স্বপ্নের কথা বলি। আজ থেকে ২ যুগ বা ২৪ বছর পর হয়ত এটা সত্যি হতে পারে। অন্তত আমি আশা করবো, এই স্বপ্নটি যেন সত্যি হয়।

২৪ বছর এ ঢাকা শহরের অবস্থা কি হবে জানি না। রাস্তা-ঘাট বা যানবাহনই বা কিরকম হবে সেটাও খুব একটা আন্দাজ করা যায় না। তবে ধরে নি কোন এক আধুনিক পাবলিক যানে ২৪ বছর বয়সি একটি তারুন্য দীপ্ত ফুটফুটে মেয়ে সন্ধ্যার আগেই খুব দ্রুততার সাথে বাসায় ফিরার চেষ্ট করছে। তখরকার প্রেক্ষাপটে তার এই বাড়ি ফেরাটা কতটুকু স্বস্তিদায়ক হবে সেটা এখন আর আমরা না ভাবি, বরং ভাবি তার মনের অবস্থা কি হবে সেটা নিয়ে। তার থাকবে প্রচন্ড তাড়া, হাতে থাকবে একটি গিফটের প‌্যাকেট আর একটি সুদৃশ্য চৌকোণা কাগজের বাক্স। সেই দ্রুত যানের সিটে হেলান দিয়ে বসে তীব্র শীতেও টিস্যূ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছবে আর ছোট্ট করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবে। কারণ আজকে সে তার খুব খুব খুব প্রিয় একজনকে খুব আনন্দমুখর দিনে একটি বড় রকমের সারপ্রাইজ দিবে। সারপ্রাইজটা কিভাবে দিবে, তার সেই প্রিয় মানুষটি কতটুকু হতচকিয়ে যাবে, আশে পাশের লোকজন এটা নিয়ে কিভাবে হাসাহাসি করবে সেটা ভাবতেই তার চিকন ঠোঁটের কোণে ছোট্ট একটি হাসি উঁকি দেয়। জানালার পাশে বসার কারণে আশে পাশের কেউই সেটা আর খেয়াল করতে পারে না। মেয়েটি মনের আনন্দেই তার বাড়ি ফেরার সময়টা পার করতে থাকে... ... ...



আমি জানি না ভবিষ্যতে আসলেই এরকম কিছু ঘটবে কিনা, বা হলে সেটা কিভাবে হবে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি যে ব্যক্তিটিকে আগামী ২ যুগ পর এরকম সারপ্রাইজ দেওয়া হবে, সে লোকটি সেদিন তার চোখের জল খুব বেশী সময় আটকে রাখতে পারবে না। যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকি, তাহলে সে দৃশ্য দেখার অথবা নিদেন পক্ষে ঐ লোকটির কাছ থেকে ঘটনাটা শুনার অপেক্ষায় রইলাম।


আজকে আমার খুব প্রিয় একজন মানুষ এবং বন্ধু এবং ব্লগার ছায়ার আলো উরফে ছালুর জন্মদিন। আর স্বপ্নের সেই মেয়েটি হচ্ছে মাত্র কিছুদিন আগে পৃথিবীর মুখে হাসি ফুটানো ছালুর মিষ্টি মেয়েটি, আমাদের ভাতিজী! :)

শুভ জন্মদিন ছালু!


বিশেষ ধন্যবাদ: প্রতু দা! ছালুর জন্মদিনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য!
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×