somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাঙ্গা মগ ও ভালোবাসার বর্ষণ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোনো কিছু লিখতে গেলে অধিকাংশ সময় কল্পনা চলে আসে, নাটকীয়তার আশ্রয়ও নিতে হয় মাঝে মাঝে। কিন্তু যেটা বাস্তব, নিজ চোখে দেখা সেটা লেখার সময় হাত কেপে ওঠে বার বার ভয় হয় আমি ঠিকভাবে গুছিয়ে লিখতে পারছি তো? শব্দচয়ন ঠিক আছে তো? যা দেখেছি বা যা বলার চেষ্টা করছি তা সবাই ঠিক সেভাবে বুঝলো তো?

কুষ্টিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিস।একুশে বইমেলা থেকে রহিমা আপু উনার বই "মুক্ত আকাশ কত দূর" পাঠিয়েছেন সেটা আনতেই গিয়েছিলাম। আমি এ পর্যন্ত কুরিয়ার সার্ভিসের অফিসে যতবার গিয়েছি বই আনতেই গিয়েছি। দিন ক্ষণের হিসেবে আমি বড় কাচা। খুব কাছের মানুষের জন্মদিনও বেমালুম ভুলে যায়। এমনও পরিস্থিতিতে পড়েছি যার জন্মদিন সেই ফোন করে উল্টো আমাকে জানিয়েছে।

কাল পহেলা ফাল্গুন। তারপরের দিন ১৪ ফেব্রুয়ারি 'বিশ্ব ভালোবাসা' দিবস। আমার কোনো ধারণা ছিল না দূর থেকেও একটা প্রেমিক/প্রেমিকা লম্বা লাইনে দাড়িয়ে প্রিয়জনের জন্য ভালোবাসা দিবসের উপহার পাঠায়। সবার হাতে প্রিয়জনের জন্য প্যাকেট ভর্তি ভালোবাসা কেউ পাঠাচ্ছে, কেউ নিচ্ছে। তাদের চোখগুলি তখন চকচক করছে। আকাশের চাদ পেলে ঠিক যতটা মানুষ খুশি হয়!

ঢাকা থেকে এক মেয়ের প্রেমিক তার জন্য সিরামিকের মগ পাঠিয়েছে। না কোনো সাধারণ মগ না, মগে দুজনের একটি অন্তরঙ্গ ছবি লাগানো আছে। বেশ চমৎকার দেখতে তা ভাঙ্গা অংশগুলি দেখেও বোঝা যায়। কুরিয়ার সার্ভিস সিরামিক বা কাচের কোনো জিনিস যেগুলি ভঙ্গুর নিতে চান না তবু ১৪ ফেব্রুয়ারি উপলক্ষ্যে এই রমরমা ব্যবসা ছেড়ে দেন নি। যে যা দিচ্ছে তাই নিচ্ছে।

মেয়েটি তার প্রিয়জনের পাঠানো প্যাকেট ভর্তি ভালোবাসা বাসায় ফিরে দেখবে সে ধৈর্য্যও নেই। সবার সামনেই কুরিয়ারের প্যাকেট ছিড়ে ফেললো। একটা লাল গোলাপ বেড়িয়ে এলো। আসতে একটু দেরি হলেও গোলাপটি একেবারেই ঘ্রান বা সজীবতা হারায় নি। এবার একটি ছোট্ট চারকোণা বক্স, র্যাপিং পেপার দিয়ে মুড়ানো। মেয়েটি আস্তে আস্তে খুললো র্যাপিং পেপার খুললো। একটি মগের বক্স। প্যাকেটের মুখ খুলতেই মেয়েটির আকাশে সমস্ত মেঘ এসে জমা হলো। চার টুকরা মগ, নিজেদের যে ছবিটা মগে আকা সেটি দুই টুকরা হয়েছে। নিজেকে কন্ট্রোল করতে পারলো না মেয়েটি কেদে দিলো। পাশে দাড়িয়ে থাকা মেয়েটির বান্ধবী বার বার বলছে বাহিরে চল। আমি পাশে দাড়িয়ে লক্ষ্য করছি। মেয়েটি চোখ মুছতে মুছতে বের হলো। আমারও ততক্ষণে কাজ শেষ। পিছন পিছন বের হলাম।

অফিসের পাশে এসে দাড়িয়ে মেয়েটি ব্যাগ থেকে ফোন বের করলো কাকে যেন ফোন করছে। কিন্তু ফোন ধরছে না গুণে গুণে পাচবার ফোনে চেষ্টা করতে দেখলাম। আমি তারপর আর ওখানে দাড়ায় নি রুমে ফেরার জন্য হাটা শুরু করলাম।

আমি ভালোবাসার জন্য দিন ক্ষণে বিশ্বাসী না আবার একটা দিনের পাগলামী যদি প্রেমিক/প্রেমিকাকে আনন্দ দেয় সেটার বিপক্ষেও নয়। একটি সিরামিকের মগ কারো চোখের জল ফেলাতে পারে যদি সেটা নিশ্চয়ই কম সৌভাগ্যের বিষয় না। কত উপহার যাচ্ছে না কোনোক্রমেই উপহার বলা ঠিক হচ্ছে না। যে ভালোবাসা পাঠাচ্ছে একে অন্যকে তা পরিমাপ করার ক্ষমতা আমার মতো ক্ষুদ্র মানুষের নেই।

প্রেমের বন্ধনে পৃথিবীটা সুন্দর হোক। প্রিয়জনের কাছে অকৃত্রিম ভালোবাসা পৌছাক। সবাই ভালো থাকুক, প্রেমময় একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখুক। ১৪ তে নয় শুধু প্রতিটা মূহুর্ত প্রিয়জনের জন্য আপন হোক, ভালোবাসায় কারো চোখে সুখের বৃষ্টি নামুক। প্রেম সাগরে মানুষ আত্মার সন্ধান পাক। সবাইকে আগাম ভালোবাসার শুভেচ্ছা জানালাম <3 <3
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×