somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রয়োজনের বন্ধু পাশে থাকে নিরবেঃ জীবনের গল্প

২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপন, মুরাদ আর কবিতা একই কলেজে পড়ে। তিনজন খুব ভাল বন্ধু। হঠাৎ একদিন কবিতা কলেজে আসল না। তারপর আর আসে নাতো আসেই না। খোঁজ নিয়ে জানা গেল কবিতা মারা গেছে।____
এটা সিনেমার গল্প। গল্প, উপন্যাস আর সিনেমায় বন্ধুত্ব নিয়ে রয়েছে অনেক রকম গল্প।সেই সব গল্পের বাইরেও মানুষের জীবনে বন্ধু আসে বন্ধু হয়ে। অজস্রের মধ্য থেকে মানুষ একজনকে বেঁচে নেয় সুখ দুঃখের সাথী করবে বলে। যার জন্য মনে হয় জীবন দিতে পারে তাকেও একসময় অসহ্য বোধ হয়, বন্ধু হয়ে যায় শত্রু। কেন এমন হয় সেটা বলা মুশকিল, হয়তোবা বলতে পারি নিয়তি। কয়েকদিন আগে একটি পত্রিকায় ভক্তের চিঠি ছাপা হয়েছে। চিঠি দুটি এরকম,
জীবনটা ধন্য হতো
- শাবনূর আপু, সালাম। তুমি আমার প্রিয় নায়িকা। তোমাকে আমি অনেক ভালোবাসি। পত্রিকার পাতা থেকে কেটে তোমার অনেক ছবি আমি লেমিনেটিং করে রেখেছি। আমি পত্রিকা কিনি শুধুই তোমাকে দেখার জন্য। তোমাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি আমার। যদি দেখতে পেতাম, জীবনটা আমার ধন্য হতো। মহানবী বলেছেন, 'অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো।' তুমিও এমন একজনকে সঙ্গী করে নাও, যে তোমাকে সঠিক পথ দেখাবে। আমি নিয়মিত নামাজ পড়ি, তুমিও পড়িও। অনেক শুভকামনা রইল তোমার জন্য। আল্লাহ হাফেজ।
_ _ _ রহমান, অনার্স দ্বিতীয় বর্ষ, ইংরেজি বিভাগ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, ঢাকা।

কৃতজ্ঞ থাকব
- শাবনূর আপা, প্রীতি ও শুভেচ্ছা। ১৭ ডিসেম্বর আপনার জন্মদিন। দেরি হলেও 'হ্যাপি বার্থ ডে টু ইউ'। আরেকটা কথা_আপা, যদি কোনো কম্পানিতে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন তাহলে আমি চির-কৃতজ্ঞ থাকব। আমি বিএ পাস।
_ _ _, ঝুমঝুমপুর, যশোর।
ওকে প্রথমে সহ্য করতে পারতাম না। মনে হয় ও করত না আমাকে। তারপর একদিন আমার প্রয়োজনে হাত বাড়ালো সে। কথিত আছে, টাকার লেনদেন এ বন্ধুত্ব নষ্ট হয়। প্রমানও আছে এ কথার। কিন্তু আমাদের ঘনিষ্টতা টাকার লেনদেন দিয়েই শুরু।প্রয়োজনটা আমারই ছিল, ও যে এভাবে পাশে এসে দাঁড়াবে ভাবিনি আগে। তখন থেকেই শুরু। ওর প্রয়োজনে দিয়েছি আমি, আমার প্রয়োজনে ও। টানা কয়েকদিন ক্লাসে না গেলে ক্লাসমেটদের মধ্যে খোঁজ করেছে একমাত্র ও। বাড়ি থেকে আনা খাবার বাটিতে করে নিয়ে এসেছে আমার জন্য। রাজহাঁসের মাংস খাইনি শুনে, বাড়ি থেকে নিয়ে এসেছে সে। অফিসের ব্যস্ততায় সময় দিতে না পারায় কোর্স রেজিস্ট্রশনের জটিল প্রক্রিয়া সম্পন্ন করে সেই। কিন্তু তারপরেও ওর সঙ্গে কোনদিন ভাবের কথা হয়না। ঈদ, বন্ধু দিবস কিংবা বিশেষ কোন দিনে কেউ কোন শুভেচ্ছা বার্তা পাঠাইনা কাউকে।অপ্রয়োজনে কেউ কোনদিন ফোন করে জিজ্ঞেস করি না কেমন আছিস। তবে হ্যাঁ প্রয়োজন আছে তো বন্ধু পাশে।
প্রয়োজনের বন্ধুর কথা যারা পড়লেন তাদের প্রয়োজনীয় সময় নষ্ট করলাম হয়তো। আমি জানি ও কোনদিন এই লেখা পড়বে না।যাকে নিয়ে লিখলাম সেই যখন জানল না মনে হতে পারে ব্লগের পাতাটি বৃথাই নষ্ট করলাম, কিন্তু আপনাদের জানালাম। আর এই সব দুঃসময়ের বন্ধুরা যেন এই ভাবেই অনন্ত জীবন নিরবে পাশে থাকে।
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×