পিতা: যা কিছু পায়, হারায়ে যায়
৩০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিনেমা শুরু হওয়ার পরই একজন দর্শক মন্তব্য করলেন, “চায়না মোবাইলের ক্যামেরায় স্যুটিং করছে”। কারন গতিময় দৃশ্যগুলো থেমে থেমে আসছে। সম্ভবত যে ধরনের প্রযুক্তিতে ছবিটি সরবরাহ করা হয়েছে তা প্রদর্শনের উপযুক্ত ব্যবস্থা ঐ হলে নেই। বসার ভাল ব্যবস্থা নেই জেনেই ঢুকেছি একমাত্র কারণ বাসার সাথেই এই সিনেমা হল। শীতের রাতের শো জন্যই কিনা জানিনা সবচেয়ে বড় চমক হলো ছবির দর্শক আমিসহ মাত্র ৮জন।
পরিচালক মাসুদ আখন্দের কথা প্রথম জানতে পারি হুমায়ুন আহমেদ’এর কোন একটা বইয়ে।তখন ভদ্রলোকের প্রাণশক্তি মুগ্ধ করেছিল, তখনি সংকল্প করেছিলাম চড়াই উৎরাই পেরিয়ে উনি যা বানাবেন তা দেখব। মনে মনে কত যে সিনেমা বানিয়েছি, এই প্রথম মনে হলো সিনেমা বানানো সহজ কোন কাজ নয়। নয়তো উনি চেষ্টা হয়তো কম করেন নি। কেন জানি কোন আকর্ষন নেই সিনেমাটিতে। ইমন সাহা দায়সারা গোছের আবহ সঙ্গীত করেছেন। অকারণেই কিছু শ্রুতিকটু গানের ব্যবহার কাহিনীকে আরো ম্যাড়ম্যাড়ে করেছে। ছবি দেখে মনে হলো যুদ্ধের সময় সকল মুসলমান মিলে হিন্দুদের মারার কাজে লিপ্ত হয়েছিল। ছবির ভালোর মধ্যে যা তা বোধহয় ছিল চিত্রগ্রহণে, প্রজেকশনের সমস্যার কারণে তাও দৃষ্টিগোচর হলো না।
ছবির শেষ গানটি ভাল। হুমায়ুন আহমেদ কি পরিচালককে কিছু দিয়েছিলেন? যা কিছু পায়, তা বুঝি হারায়ে যায়….
মরিচীকা ধরিতে চায়
এ মরু প্রান্তরে
ফুরায় বেলা, ফুরায় মেলা
সন্ধ্যা হয়ে আসে।
কাঁদে তখন আকুল মন
কাঁদে তার আশে…
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন