somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্টীলের মানুষ(Man Of Steel) এ যা দেখলাম

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপারহিরোদের নিয়ে বানানো সিনেমা দেখার আগে যে ধারনা নিয়ে বসতে হয়: শান্ত শিষ্ঠ ভদ্র ছেলেটা ধীরে ধীরে তার সুপার পাওয়ার টের পায়, কিন্তু কখনো সেটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে না।তবু নিরাপত্তা বাহিনীর রোষানলে পড়ে যায়। হঠাৎ শহরে উজবুক কিছু প্রাণীর উপদ্রব এ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দালান কোটা ইমারৎ গুলো হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। লোকজন পালাতে পালাতে হঠাৎ দাড়িয়ে পড়ে মজা দেখে, আর অজস্র বিপদগ্রস্তের মধ্য থেকে দু’একজন কে রক্ষা করে ক্যামেরার সামনে পড়ে যায় সুপারহিরোটি। দেশবাসী টিভির দিকে তাকিয়ে থাকে। শেষপর্যন্ত সুপারহিরোর জয় হয়, নিরাপত্তা বাহিনী তাদের ভূল বুঝতে পারে। মূলত এটাই ফমূর্লা।

Man of Steel এ যা দেখলাম,
ক্রিপটন গ্রহে ছেলে পয়দা করে কার্লের ড্যাডি ষ্টীল বানাবেন বলে ডাইসের ভিতর ঢুকিয়ে দেন। দুর্ঘটনা ক্রমে গ্রহ, নক্ষত্র, সাত সমুদ্র, তের নদী পাড়ি দিয়ে ক্যাপসুলের ভিতর কার্ল পৌছে যায় পৃথিবীতে তার পালক পিতা মাতার কাছে। তাদেরকেই বাবা মা হিসেবে জানে। ধীরে ধীরে সে বুঝতে পারে তার অস্বাভাবিকতার কথা। কালো কুত্তাটাকে বাচাতে গিয়ে অকালে ঝড়ে মরেন তার পালক পিতা। ক্রিপটন গ্রহের সেনাপ্রধান জড যে এ ছবির খলনায়ক কেমন কেমন করে চলে আসেন পৃথিবীতে। ঘাড়ে লাল দোপাট্টা উড়িয়ে কার্ল হয়ে ওঠেন সুপারম্যান। জড খলনায়ক হলেও তার গ্রহপ্রেম অসীম। ধ্বংস হয়ে যাওয়া নিজের গ্রহকে ঠিক করতে চান পৃথিবী থেকে মানুষ আমদানি করে। ক্রিপটন এত বোকা কেন কে জানে, বাংলাদেশে আসলেই পারত, আমেরিকার মানুষ কি অত সস্তা! নিমেষেই ঝকঝকে তকতকে শহরটিতে জ্বলে ওঠে আগুন। ১২০তলা ভবনটি পরিণত হয় রানা প্লাজার ধ্বংসস্তুপে। জনৈক সাংবাদিকের ভাষায় একের পর এক তলা স্যান্ডুউচের মত লেপ্টে যায়, স্যান্ডুউচের ভেতর কত লোক ডিমপোচ হয় কে জানে। কেবল গ্রাউন্ড ফ্লোরে হঠাৎ রড ধরে নাড়া দেয় রেশমা। শাবল দিয়ে রেশমাকেও বের করে আনা হয়। নায়িকাকে চুম্বনের মধ্য দিয়ে শেষ দৃশ্য রচনার দিকে চলে যায় ছবি।
সবমিলিয়ে ভালোই লাগে, বলা হয় কাহিনীতে নতুনত্ব আছে। কিন্তু প্রিন্টটা আমার কাছে কেমন যেন লাগল, একবার ভাবলাম আমার চশমার সমস্যা কিনা! পাশের সিটের জোয়ান বয়সী বুড়োকে জিজ্ঞেস করলাম, তার কাছে কেমন লাগছে। আমার কাছে ভৃট্টার গাছগুলো কেমন ব্লারি মনে হচ্ছে, সে বলল ঠিক আছে। অগ্যতা আর চশমা পরিবর্তন করার ঝামেলায় গেলাম না। ধ্বংসস্তুপ তৈরীর ছবি খুব বেশি পছন্দ না, সিনেপ্লেক্স এ গিয়ে দেখার একমাত্র কারণ হলো ত্রিমাত্রিক প্রযুক্তিতে প্রদর্শন।

মোদ্দাকথা: লোহার চেয়ে দামী ধাতু হলো স্টীল, স্থান কাল পাত্র ভেদে কদুর ভাল নাম লাউ। বহুমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক করা বাহুল্যমাত্র।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×