দৃশ্যটা কিছুতেই চোখ থেকে মুছতে পারছি না!
৩০ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুক্রবার রাত সোয়া 9টা ।রিক্সা করে যাচ্ছিলাম সোনার গাঁও হোটেলের সামনের রাস্তা দিয়ে।নতুন বিজিএমই ভবনের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দৃশ্যে চোখ আটকে যায়।বুক ধ্বক ক'রে ওঠে।দুটি কিশোর- কিশোরী বিজিএমই ভবনের সামনের রাস্তাদিয়ে পাশা-পাশি হাঁটছিলো।বুঝতে পারি নিম্ন মধ্যবিত্ত পরিবারের হবে ওরা।দুজনে যত্ন করে সেঁজেছে ,ছেলেটার পরনে সস্তা জিনস,একটা রেক্সিনের জ্যাকেট গায়ে। তার হাতে কয়েকটি সিডি ধরা।মেয়েটির পরনে হলুদ সুয়েটার ।মনে হয় প্রেম করে ওরা।আমি এক মুহুর্তে এসব বিবেচনা করি। এরপর আমার চোখের সামনে ঘটে যায় ঘটনাটা।পাশা-পাশি হাঁটতে -হাঁটতে কিশোরী মেয়েটি হঠাৎ বসে পরে ছেলেটির দু পা জড়িয়ে ধরে। আমার কিছুক্ষন আগের সুখ ভাবনাগুলো আশংকায় পরিনত হয়।পা ঝাড়া দিবে না তো ছেলেটা! দেখি মেয়েটা করুণ মুখ করে তাকিয়ে আছে ছেলেটির দিকে। ততক্ষনে তাদের দুজনকে পার হয়ে যায় আমার রিক্সা। আমি ঘাড় ঘুড়িয়ে তাদের দেখার চেষ্টা করি ।কিছুক্ষনের মধ্যেই আমার দৃষ্টির বাইরে চলে যায় তারা। দৃশ্যটা আমার চোখ থেকে কিছুতেই ফেলতে পারছি না।মেয়েটি এতো সমর্পিত হয়ে কী চেয়েছিলো ছেলেটির কাছে? কোনদিন জানতে পারবো না!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন