somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহ্ আব্দুল করিম লোক উৎসবের প্রথম পর্ব বক্তৃতাবাজরা মাটি করে দিল !

০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখলে বিরক্তিটা কমবে হয়তো।চারদিকে ধানক্ষেত, ডানে সামনে পিছে এই মৌসুমে শুকনো হাওরের বুকে দীগন্ত জোড়া ধানের ক্ষেত।পাশে গেলে ধানে ধানে ধাক্কার ঝনঝন শব্দ আর উড়ে আসা হু হু বাতাস। এর কোন তুলনা নেই।এখানে মনে হয় বাতাসের সাথে বাতাস প্রেম করে। এদ্দুর ঠিক আছে। কিন্তু এই মূহুর্তে শাহ্ আবদুল করিম লোক উৎসব ২০১০ এর মঞ্চ জুড়ে বাউল নয় ডজন ডজন বক্তা বসে আছেন । তিনটা থেকে তারা জ্বালাময়ি বক্তব্য দিচ্ছেন।ধীরাই উপজেলা অমুক অফিসার, তমুক অফিসার।অমুক দলের সামুক আহ্বায়ক,তমুক দলের তামুক সভাপতি।মাথাটাই ধরিয়ে দিল ব্যাটারা।পেছনটা ঢেকে রেখেছে বিশাল বাংলা লিংকের ব্যানার। যত চেয়ার তার চেয়েও বেশি বক্তা হওয়ায় তাদের কেউ কেউ স্টেজে আসন পেতে বসেছেন।সবাই বক্তব্য দিবেন, তারপর গান শুরু হবে।বাংলা লিংকের উপজেলা মার্কেটিং অফিসার ধরনের একজন আছেন।তিনিও মঞ্চে বসা।বক্তব্য দিবেন!বাউলের বাড়ির সামনে মাঠে গান শুনতে আসা মানুষের ঢল। তারা গান শুনতে এসেছেন।বেকুবগুলোকে বক্তৃতা দিয়ে কি আনন্দ পাচ্ছে কে জানে।নুর জালাল মন খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। যে যা বলছে হ্যাঁ বলছে। মনে হয় গান শুরু হলে এই বক্তৃতাবাজগুলো ভেগে যাবে।

তার আগে আমি ভেগে যাই।এদিক ওদিক ঘুরে আসি।গানের শব্দ শুনলে ফিরবো। বিকেলে এদিকের নরোম আলোর রূপ বলে বুঝানো যাবে না। না আসলেই , এদিকে বাতাস নিজেই মাতাল মনে হয়!

****
সাড়ে ৫ টার দিকে বক্তৃতা শেষ হলে গান শুরু হলো। কাছে গিয়ে কিছুক্ষণ পর একটা গান শেষে ঘোষণা থেকে বুঝতে পারলাম এই পর্বে শুরু হলো স্থানীয় প্রভাবশালীদের বাচ্চাদের সঙ্গীত পরিবেশন! ঢাকা থেকে নেয়া কয়েকজন শিল্পীও গাইলেন।বাউলদের গান শুরু হতে আরো দেরি হবে মনে হয়।অনেক সাংবাদিক কাজ করছেন।প্রায় সবগুলো টিভির ক্যামেরাই দেখা যাচ্ছে । ভালো।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×