somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি নির্ঝর নৈঃশব্দ্য আমার বিকৃত মস্তিষ্কের বাহক।

১৭ ই মে, ২০০৯ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জলের তৃষ্ণা আজ আকাশের চিল
------------------------------------------------ নির্ঝর নৈঃশব্দ্য।

নির্ঝর নৈঃশব্দের এই লাইনটি পড়ার পর থেকেই শুরু হল আমার মস্তিষ্কে ভাবনার উপশহরের ভিত্তি নির্মান। মাঝে মাঝে ইঞ্জিনচালিত গাড়িতে দন্ডায়মান আমার শরীর যখন ক্লান্তির শেষপ্রান্তে তন্দ্রায় এসে পৌছায় ঠিক তখনি মন নামক ছন্নছাড়া বস্তুটিতে আবার ভূমিকম্পরূপে আবির্ভুত হয় জলের তৃষ্ণা আজ আকাশের চিল

আবার যখন অনাগত কবিতার রাত্রিতে জোনাকের বদলে চাঁদ হয়ে আমার কাছে চিরলোভনীয় হয়ে উঠে ঠিক তখনি আমার শরীরের উন্মাদনায় উদগ্রীব আমায় সীমাবদ্ধতার রাজপুত্র এসে অনাসৃষ্টির দন্ডাদেশ দিয়ে দাম্ভিক কন্ঠে বলে, "জলের তৃষ্ণা আজ আকাশের চিল"

বাক্যহীন আমার গাম্ভীর্য যখন জায়নামাজে সেজদায় পড়ে ভূ-মন্ডল ও স্বর্গ-নরকের বিভেদ খুজে বেড়ায় ঠিক তখন কলিং বেল হয়ে বেজে উঠে, "জলের তৃষ্ণা আজ আকাশের চিল"


"জলের তৃষ্ণা আজ আকাশের চিল"

কি আছে এতে? এ কটি শব্দকে নগ্ন করার প্রত্যাশায় আমি তৃষ্ণার সাগরে ডুবেও তৃষ্ণার্ত হয়ে অটল দাঁড়িয়ে থেকে চোখকে পাঠিয়েছি আকাশ ভ্রমনে। চিল খুঁজে আনবে সে! চোখগুলো চিলের সন্ধান দেয়ার পরপরই আমার যুক্তিগুলো তারাবাতির ন্যায় ছিটকে পড়ছে এ-দিক ওদিকে বোধ ও ভাবনার বিস্তর পার্থক্য দেখে।

যেখানে জলের তৃষ্ণা জলেই মিটাবে তবে কেন আকাশের চিল?
নাকি আকাশের চিল মেঘদূত হয়ে মেঘেদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আসবে যে কখন তারা বৃষ্টি হবে?
নাকি আকাশের চিলও তৃষ্ণার্ত নতুবা দ্বিধাগ্রস্ত? যেখানে মেঘ সন্নিকটে তবে কেন সে তৃষ্ণা মিটাবে নদীর বুকে এসে?

হয়ত এই অনর্থক প্রশ্নগুলো "জলের তৃষ্ণা আজ আকাশের চিল" এর অধরের স্পর্শও পায়নি যেখানে একে নগ্নমুর্তি করে যৌবনের মাধুর্যতা বের করা অসম্ভব কল্পনারই এক পন্ডশ্রম। ঠিক যেন একদম ঘরের ভিতর জিহ্বা বের করে সমুদ্রের জলের নোনা স্বাদ নেয়া। সম্পূর্নই অবাস্তব, অপূর্ন ভাবনা।

যখন ইচ্ছাগুলো নিরন্তর প্রয়োজন হয়ে চাহিদার সর্বোচ্চ স্তরে ঘুমাতে চায় তখন লাঙল চালিয়ে হাল বেয়ে খন্ড বিখন্ড করে তুলে এর অস্তিত্বকে। আর এই খন্ড বিখন্ড মাটিগুলোর কষ্টভার নিয়ে উড়ে গিয়ে আবাসন করতে চায় মেঘের উপর। তাই এখানেই স্বার্থক,"জলের তৃষ্ণা আজ আকাশের চিল।"

অথবা অস্পর্শনীয় ভাবনায় বাস্তবহীন কল্পনার জগতে গিয়ে একটি শব্দের বা এই লাইনের নগ্নতায় ডুবে যাবার ইচ্ছাটাই আমার কাছে "জলের তৃষ্ণা আজ আকাশের চিল"

যেখানে এর অধরের স্পর্শও পাইনি সেখানে একে নগ্নমুর্তি!! এটাই আমার কাছে "জলের তৃষ্ণা আজ আকাশের চিল"।


(জয় হউক নির্ঝর নৈঃশব্দ, জয় হউক তোমার কবিতার।)
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ সকাল ৯:২৭
২৮টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×