ঘড়িতে স্থানীয় সময় রাত এগারটা পঁচিশ। আরো একঘন্টা চল্লিশ মিনিট ল্যাবে থাকতে হবে। ইদানিং প্রায়ই রাতে একাকী কাজ করতে হয়। ভালই লাগে কারন নিসঙ্গতার একটা ভিন্ন আকর্ষণ আছে। কয়েকবছর পর আবারো ব্লগে উঁকি দেওয়া হয়। আগের লেখাগুলো পড়ি, ভাল লাগে তখ্ন কি ভেবে লিখেছিলাম এটা ভাবতে। মন্তব্য গুলো দেখি, একসময়ের অচেনা কিন্তু অনেক কাছের সেই সব নিকগুলোতে ক্লিক দেই। অনেকেই এক বছর হয়তবা দুই তিন বছর যাবৎ ব্লগে কোন কমেন্ট করেননি। তখন ভাবি লোক্গুলো কেমন আছে! কারো হয়ত মন খারাপ থাকত, কেউ কবিতা লিখতেন আনন্দে কেউ বা বেদনায়, কেউ সময় কাটাতে আসতেন, আমি ঘুমের অভাবে অনেক রাত ব্লগে পড়ে থাকতাম, লিখতাম, পড়তাম। যখন ব্লগিং শুরু করি তখ্ন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কতকিছু লিখবার ছিল। চাকরিতে ঢুকবার পরে ভাবলাম নতুন অভিজ্ঞতা নিয়ে অনেক অনেক লিখব। কিন্তু কেন জানিনা সত্যি সত্যি বুড়ো হয়েগেলাম। লেখার আগ্রহ হারিয়ে গেল। এরপর একে একে আরো কত অভিজ্ঞতা। বিয়ে, প্রবাসী হওয়া অবশেষে একটি ফুটফুটে লক্ষী মেয়ের বাবাও হয়েছি। যখন আমার স্ত্রী সন্তান সম্ভাবা তখ্ন ভেবেছিলাম মেয়ের জন্য অনেক কিছু লিখে রাখব। আমাদের সেই সময়ের কথাগুলো, ভাবনাগুলো, ওর ভবিষ্যত নিয়ে আমাদের হাজার রকম স্বপ্ন। কিন্তু কিছুই লিখলাম না। যাইহোক আর লিখতে মন চাচ্ছে না। এত বছর উইন্ডোজে অভ্র দিয়ে বাংলা লিখে এখ্ন নতুন করে ম্যাকে অঙ্কুর দিয়ে হাত পাকাতে হচ্ছে। বড়ই ঝামেলার। তাই, আজ এখানেই ইতি।
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।