মন কেন দুঃখ পুষে রাখে
আর চেয়ে চেয়ে দেখে,
কে বা কারা রঙ্গিন হলো সুখের আবির মেখে!
মন কেন করে হেলাফেলা
সাঙ্গ করে বেলা,
নিত্য নবীন চিন্তাধারায় ফুরায় না তার খেলা।
মন কেন মনের মত করে
আপনি গুমরে মরে,
ব্যক্ত করার শক্তি নাই তার কন্ঠস্বরে!
মন কেন পালিয়ে পালিয়ে বেড়ায়
এ পাড়া ও পাড়ায়,
ধরা দিতে চায় না সে তো খেয়ালিপনার তাড়ায়!
মন কেন ঝুকির খেলায় মেতে
কোনো এক অধরাকে ছুতে,
কোন সে নেশায় ব্যস্ত হয়ে ছোটে দিনে রাতে।
মন কেন খুঁজে ফেরে তাকে
দ্যুলোকে-গোলকে-মর্ত্যলোকে,
স্বপ্ন ভেঙ্গে জেগে ওঠে কোনো এক সর্বহারার ডাকে!
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



