প্রিয় ব্লগারবৃন্দ,
আমাদের পরিচিত ব্লগার দূর্ভাষী খুব অসুস্থ। গতকাল থেকে সে বেশ শারীরিক জটিলতার মধ্যে আছে। মাথাব্যথা, হাল্কা জ্বর, প্রচন্ড শরীর ব্যথাসহ বিভিন্ন জটিলতা আর দূর্বলতাতো সহযাত্রী হিসাবে থাকছেই।
আমি খুলনায় ছিলাম, সংবাদ পেয়ে কালই এসে পৌছেছি। ডাক্তার দেখানো হয়েছে, একগাদা টেস্টের সাথে একমাসের কমপ্লিট বেড রেস্ট সাজেস্ট করলেও আজ সকালে এই শরীর নিয়ে সাহেব অফিসে গেছেন, কি একটা জরুরী মিটিং রয়েছে তাই। টেষ্ট গুলি করানো হয়েছে আজ রিপোর্ট পাবো, বিকালে ডাক্তারের সাথে দেখা করার কথা আছে।
দূর্ভাষীর আজ যে অবস্থা দেখেছি তাতে আমি খুবই শংকিত, লক্ষণ দেখে ডাক্তার 'হেপাটাইটিস বি' এর আশংকা করছেন। কিন্তু শুধু দূর্ভাষী নয় আমাদের সবার হেপাটাইটিস বি টিকা নেয়া রয়েছে এবং নিয়মিত বুস্টার ডোজ ও নিয়ে থাকি।
দূর্ভাষীর সুস্থতার জন্য সকল ব্লগারের দোয়া কামনা করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

