আজ থেকে ঠিক এক বছর আগে ২০০৮ সালের এই দিন এ সামু'র ভিজিটর থেকে ব্লগার হিসাবে রেজিষ্ট্রেশন করি। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ইচ্ছা ছিল এই দিনে ব্যতিক্রমি কিছু লিখব, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না কিছু সীমাবদ্ধতার কারনে।
ব্লগে এই এক বছরে ক্ষুদ্র অভিজ্ঞতার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। দূর্ভাষীর উৎসাহে ব্লগ জীবন শুরু হলে ও রেজিস্ট্রেশন করার পরে সিনিয়র ব্লগারদের কাছ থেকে পেয়েছি বিভিন্ন পরামর্শ এবং উৎসাহব্যঞ্জক মন্তব্য। বিশেষ করে রাতমজুর, মুহিব ভাই, মিল্টন ভাই, প্রত্যুৎপ্নমতি ভাই, তামিম ইরফান, অপ্সরা আপু, সাজি আপু, চিঠি আপু, কাব্য, উদাসী স্বপ্ন, শ্রাবণ সন্ধ্যা, অনন্ত দিগন্ত, জেরী, চান্কু, চানাচুর সহ অনেক ব্লগারের উৎসাহ ও পরামর্শ আমার ব্লগ জীবনকে করেছে গতিময়।
এ একবছরে ব্লগকে নিজের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ মনে হয়েছে এবং জীবনের প্রতিটি হাসি আনন্দ ব্লগে শেয়ার না করতে পারলে মনটা খারাপ হয়ে যায়। এ এক বছরে যারা আমার পোস্টে গঠনমূলক মন্তব্য করেছেন তাদের কে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ।
আমার ক্ষুদ্র ব্লগ জীবনের ক্ষুদ্র পরিসংখ্যান:
অপরাজিতা ০০৭
nick: oparajita
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ৪৬টি
* মন্তব্য করেছেন: ৯৮৬টি
* মন্তব্য পেয়েছেন: ১১৯২টি
* ব্লগ লিখেছেন: ১ বছর ৭ ঘন্টা
* ব্লগটি মোট ১৩০৯১ বার দেখা হয়েছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

