হারানো বিজ্ঞপ্তি : ব্লগার দূর্ভাষী (ভবঘুরে) হারিয়ে গিয়েছে
০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামু ব্লগের এক সময়ের নিয়মিত ব্লগার দূর্ভাষী (ভবঘুরে নামে খ্যাত) হারিয়ে গিয়েছে। গত একমাস যাবত তার কোন খোঁজ খবর নেই। অবশ্য তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায় সে কয়েকদিন আগে ঢাকা শহরে ছিল এবং সামু ব্লগের হিসাব মতে সে ৩১ ডিসেম্বর ব্লগে একটি পোস্ট ও করেছে। কিন্তু গত একমাস যাবত তার কোন হদিস পরিবারের কেউ বা স্বজনেরা জানে না। তার ব্যবহৃত দু'টি মোবাইল ফোনই (এয়ারটেল ও রবি) বন্ধ রয়েছে। কোন ভাবেই তার সাথে কোনরুপ যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। অসংখ্য মেইল করা হয়েছে তাকে, মোবাইলে মেসেজ সেন্ড করা হলেও তা তার মোবাইল বন্ধ থাকার কারনে সে পায়নি।
ব্লগার অপরাজিতাসহ পরিবারের সবার ধারনা, কোন না কোন ব্লগারের সাথে তার যোগাযোগ থাকতে পারে। যদি এমন কেউ থাকেন তার খবর জানেন তবে
[email protected] এই মেইল আইডিতে জানানোর অনুরোধ রইল।
অবশ্য, স্বপ্নগ্রাম কার্যক্রম শুরু করার পর মাঝে মধ্যেই সে ৫/৭ দিন এর জন্য এমনভাবে নিখোঁজ হয়েছে, আবার ফিরেও এসেছে। কিন্তু এবার প্রায় একমাস তার কোন খবর না পেয়ে সবাই খুব টেনশনে রয়েছে।
পোষ্টটি মোটেই ফান পোস্ট নয়। এই পোস্টে ইমো বা ফাও কমেন্ট করে সময় নস্ট না করার অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন