somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Google এ আপত্তিকর সার্চ রেজাল্ট রিপোর্ট করার সচিত্র পদ্ধতি

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




Google, অনলাইনে প্রায় প্রতিটা কাজ আর খোঁজ করার জন্যে এক বিশ্বস্ত নাম। তাদের বিভিন্ন সেবায় ডুবে আছি আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে। কিন্তু সব সেবা ছাড়িয়ে তাদের সার্চ ইঞ্জিন আমাদের সবচেয়ে বেশি উপকারে আসে। যে কোন বিষয়বস্তুর নাম, ছবি, নমুনা দিয়ে সার্চ করা মাত্রই সেটি বা তার কাছাকাছি বিষয়বস্তুর সব তুলে নিয়ে আসে আমাদের সামনে। কিন্তু প্রতিটা ভালো এবং কল্যাণকর বিষয়ের বিপরীতে যা হয়, এই ব্যাপারেও তার ব্যতিক্রম হয় নি।

আপনি কোন ভাল জিনিষ চিন্তা করে সার্চ করতে গেলেও বেশ কিছু নোংরা আর কুরুচিপূর্ণ সার্চ রেজাল্ট আপনার সামনে চলে আসবে। আর সেটা অতিমাত্রায় হবে আপনি যখন বাংলাতে এবং সম্পর্কগুলি নিয়ে কোন কিছু সার্চ করতে যাবেন তখন। এই পশু গুলির রুচি কতটা নিন্ম পর্যায়ে নামতে পারে তা বুঝতে পারবেন যখন কোন সার্চ ইঞ্জিনে আপনি "মা" লিখে সার্চ দিবেন। সবচেয়ে সম্মানপূর্ণ সম্পর্কটা নিয়েও তাদের বিকৃত মস্তিষ্ক বিকৃতি দেখাতে কুণ্ঠা বোধ করেনি।

এখন এদের বিকৃত কাজ গুলি শুধু আমাদের বিবৃতই করছে না, বরং আমাদের ছোট করে দিচ্ছে ভিনদেশীদের কাছেও। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমাদেরই এগিয়ে আসতে হবে। নিজেদের উদ্যোগ নিতে হবে, নিজেদেরই কাজ করতে হবে।

এদের বিরুদ্ধে দাড়াতে প্রাথমিক ভাবে আপনি Google এর সার্চ রেজাল্টের উপর রিপোর্ট করতে পারেন। তাতে তাদের দৌরাত্ম্য কিছুটা হলেও কমে আসবে। এই উদ্দেশ্যে ফেসবুকে একটা ইভেন্টও চালু করা হয়েছে। চাইলে তাতে আপনারা সবাই জয়েন করতে পারেন।

ইভেন্ট লিংক : http://goo.gl/YdXtEr





এখন কিভাবে রিপোর্ট করবেন তার নিয়ম বলছি:
-----------------------------------------------------


ধাপ ১ : প্রথমে http://www.google.com এ যান। তারপর "মা" "কাকী" "খালা" "বোন" "আপু" "ভাবী" "মামী" "বাবা" "খালু" "ফুপু" "মামা" এইসব লিখে একটা সার্চ দিন। প্রায় সাথে সাথেই সার্চ রেজাল্ট চলে আসবে। এবার পেইজের একদম নিচে নেমে আসুন। এখানে দেখতে পাবেন -
Help | Send feedback | Privacy & Terms | Use Google.com
এই ধরণের বেশ কিছু লেখা রয়েছে। আপনি "Send feedback" লেখাটিতে ক্লিক করুন।




ধাপ ২: এখন একটি বক্স আসবে। যার মাঝে এই সার্চ রেজাল্ট নিয়ে আপনার আপত্তি করার কারণ জানতে চাইবে। এখানে আপনি আপনার আপত্তি করার কারণটা ইংরেজিতে লিখে জানান। কিংবা এইটা ব্যবহার করতে পারেন-

The word মা (Mother) is one of the most heavenly words in all of the languages in the world. we never want to see any porn or চটি (choti) sites which are relating মা (mother) with these kind of odious groups, blogs, or websites.

It is a kind request to our lovely GOOGLE authority to have a careful eye on the fact and remove these groups, blogs, and websites to maintain google's clean image to its users...

Thank you...





ধাপ ৩ : এখন আপনাকে সার্চ রেজাল্টের অংশ গুলিকে হাইলাইট করে দেখাতে বলবে। যাতে তারা আরও ভালো ভাবে আপত্তিকর অংশ গুলি বুঝতে পারে। আপনি শুধু মাউস ক্লিক করে করে সার্চ রেজাল্টের ঐ অংশ গুলি দেখিয়ে দিন।




ধাপ ৪ : হাইলাইট করা হয়ে গেলে দেখতে কিছুটা এমন হবে। এখন আপনি Next বাটনে ক্লিক করুন।




ধাপ ৫ : এখন তারা আপনাকে আপনার রিপোর্টটির বিস্তারিত জানাবে। আপনার কথাগুলি সহকারে। সব ঠিক থাকলে এই অংশে Submit বাটনে ক্লিক করুন।




ধাপ ৬ : একটু সময় অপেক্ষা করার পর তারা আবার এমন একটা মেসেজ দিবে। তাতে আপনার রিপোর্টটি তাদের সার্ভারে জমা হয়েছে সেই তথ্য সম্বলিত একটি মেসেজ থাকবে। আপনি Ok করে বেরিয়ে আসুন।





রিপোর্ট টি করতে বড়জোর আপনার ১০ মিনিট সময় লাগবে। কিন্তু সবাই যদি এই ১০ মিনিট করে সময় দেয়া তবে খুব দ্রুতই এই ধরণের বাজে জিনিষ আর বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।


সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×