somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের আপত্তিকর পেইজ বিকল্প পদ্ধতিতে রিপোর্ট করার সচিত্র পদ্ধতি

১১ ই মে, ২০১৪ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বিকৃত মন-মানুষিকতার কিছু লোক ফেসবুক পেইজ (Page) সুবিধাকে ব্যবহার করে তাদের কুরুচিপূর্ণ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে অনেক আগে থেকেই। এর বিরুদ্ধে বেশ কয়েকবার কাজ শুরু করেও তা থেমে গেছে বার বার। আর তার মূল কারণ ফেসবুক দ্রুত এইসকল পেইজের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না, আর আমাদের ধৈর্য চ্যুতি ঘটে। একটা পেইজ বন্ধ করতে লাগাতার অনেকের সম্মিলিত চেষ্টার পরও প্রায় মাস ২ লেগে যায়। তাই ধৈর্য ধরে রাখা আসলেই কষ্টকর হয় তখন। উপরন্তু পেইজটা রিমুভ হবে না এমন একটা ধারণাও জন্মে যায় সকলের মধ্যে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই দেখেছি, যারা নিয়মিত একটা পেইজ নিয়ে কাজ করে গেছে তারা ঐ পেইজ সফলভাবে ডাউন করতে পেরেছে। তাই সবাইকে অনুরোধ করছি প্রথমে পেইজের বিরুদ্ধে সঠিক নিয়মে সঠিক ক্যাটাগরির ভিত্তিতে রিপোর্ট করুন। তারপর এই বিকল্প পদ্ধতি কাজে লাগিয়ে রিপোর্ট করার জন্যে।



বিকল্প পদ্ধতিতে পেইজ রিপোর্ট করা:
¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯
বিকল্প পদ্ধতিতে রিপোর্ট করার জন্যে আপনাকে অবশ্যই ফেসবুক থেকে Log out করতে হবে আগে। না হয় লিংকে যাবার পর আপনাকে Log out করার অনুরোধ জানাবে এমন ভাবে।




ধাপ ১ : ফেসবুক আইডি থেকে Log out করে এই লিংকে প্রবেশ করুন-
পিসি লিংক : Click This Link
মোবাইল লিংক : Click This Link
নিচের মত একটি ফর্ম স্ক্রিনে দেখতে পাবেন। এখানে আপনার ফেসবুক আইডি আছে কিনা তা জানতে চাওয়া হবে। আমরা যেহেতু ফেসবুক আইডি ব্যবহার করে এই রিপোর্ট করছি না তাই এখানে "No" অপশনটি সিলেক্ট করবো।




ধাপ ২ : এরপর আপনার Email Address টি জানতে চাইবে ফেসবুক। এটা শুধুমাত্র আপনার রিপোর্ট ফিডব্যাক দেবার জন্যে তারা ব্যবহার করবে। তাই ইচ্ছে হলে আপনার প্রাথমিক মেইল এড্রেসটি ব্যবহার করতে পারেন। নতুবা সেকেন্ডারি কোন মেইল হলেও চলবে। এরপর ঠিক কতগুলি পেইজ বা পোষ্ট নিয়ে আপনি রিপোর্ট করতে চান সেটা জানতে চাওয়া হবে। প্রাথমিক ভাবে আমরা এখানে একটা পেইজ নিয়ে কাজ করছি তাই "1" সিলেক্ট করেছি। আপনি একের অধিক পেইজের ঠিকানা দিয়েও রিপোর্ট করতে পারেন। তবে একবারে সর্বোচ্চ ৫ টি পেইজের রিপোর্ট করতে পারবেন আপনি।




ধাপ ৩ : পেইজটি কবে খোলা হয়েছে বা পোষ্ট টি কবে করা হয়েছে সেটা জানতে চাইবে ফেসবুক। যদি জানা থাকে তবে সেটা এখানে দিতে পারেন। নতুবা কিছু করতে হবে না। Link (URL) to the content বক্সে আপনি আপত্তিকর সেই পেইজের লিংকটি লিখে বা কপি পোষ্ট করে দিন। এর পর Description বক্সে পেইজটা কেন আপত্তিকর তা আপনার মত করে লিখুন (অবশ্যই ইংরেজিতে)। অথবা এই লেখাটুকু কপি-পোষ্ট করতে পারেন-

This page content is pornographic like sexual dirty stories, published women's pictures without permission does broken the terms of Facebook. Hope you will check this problem carefully and remove that page as soon as possible.


Thank you




ধাপ ৪ : সব কিছু ঠিক ঠাক থাকলে ফর্মটা কিছুটা এমন দেখাবে। এখন Send বাটনে ক্লিক করুন।




ধাপ ৫ : আপনার রিপোর্টটি তাদের কাছে জমা হয়েছে এবং এর সম্বন্ধে আপনার সাথে আপনার দেয়া মেইলে যোগাযোগ করা হবে এখন Okey চেপে বেরিয়ে আসুন।




পুরো কাজটুকু করতে প্রথমবার আপনার সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে। কিন্তু পরের বার অনেক দ্রুত করতে পারবেন। আর আপনার এই ১০ মিনিট সময়ই পারে এইরকম নোংরা পেইজ গুলি বন্ধ করতে আর বিপথগামী অনেক মানুষকে পথের আলো দেখাতে।

চাইলে 'মা' লিখে গুগলে সার্চ দিয়ে যা দেখি,আসুন মা দিবসের আগে সে সব মুছে মাকে নতুন করে সাজাই - এই ইভেন্টে সবাই যুক্ত হয়ে কাজ করতে পারেন।
ইভেন্ট লিংক : http://goo.gl/YdXtEr


সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৪ রাত ৯:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×