অন্যায়ভাবে হৃদয়ভঙ্গকারীর শাস্তি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছুটির দিনে পুরনো কথা মনে পড়ে বেশ মন খারাপ হচ্ছিল কেন জানি। আমি চিরকালই আবেগপ্রবন মানুষ, প্রচুর কষ্ট পেয়েছি এ কারণে।মানুষ চিনতেও পারিনি, ভুল মানুষকে ভুল আবেগ দান করেছি- ফলও ভূগেছি। গোটা পৃথিবী ভ্রমনের কথা ছিল যার সাথে, চুমু খাবার কথা ছিল আইফেল টাওয়ারের চূড়ায় বা টপকাপি প্যালেসের হেরেমের কোণে- প্রথম সুযোগেই সরে পড়তে সময় নেয়নি সে। সর্বস্ব ত্যাগ করতে রাজি ছিলাম যার জন্য, দেখা গিয়েছে সে আমার সর্বস্বকেও ধূলিকণাসম জ্ঞান করে। যাকে প্রিয়জন ভাবতাম, আবিষ্কার করেছি সে আমাকে ভাবত প্রয়োজন হিসেবে। কোলে মাথা রেখে শেষ নি:শ্বাস ত্যাগ করার কথা ছিল যার সাথে, বুকভরা কান্না আর মুখভরা হাসি নিয়ে দেখেছি, তিলমাত্র অপেক্ষাও সে আমার জন্য করতে প্রস্তুত না। আমি সাধুসন্ত নই, খারাপ লাগে আমার। তাই এদের সবার জন্য শাস্তির ব্যবস্থা করেছি নির্মমভাবে। কিভাবে জানেন?
নিজে ভালো থেকে।
ছেড়ে যাওয়া প্রেয়সীদের হাতে হাত আর বুকে মাথা রেখে স্বপ্নের যে কটা জাল আমি বুনেছিলাম, এর প্রায় প্রত্যেকটাই আমি পূরণ করেছি, বাকিগুলোও পূরণ করতে সংগ্রাম করে চলেছি। এরা দূর থেকে দেখছে, অথবা দেখছেনা, কিভাবে ধেয়ে আসা সাইক্লোনের মত একে একে সমস্ত বাধা বিপত্তি আমি জয় করছি। যে অদ্ভুত রকমের রোমাঞ্চকর একটা জীবন আমি যাপন করছি, তার কণামাত্র গৌরবও এরা আর কোনওদিন পাবে না- এর চাইতে মধুর প্রতিশোধ আর কি হতে পারে? তারা পাশে নেই, পাশে থাকার অধিকার এ জন্মে আর পাবেনা কখনো- অথচ একসাথে দেখা স্বপ্নগুলো তাদের অস্তিত্ব ছাড়াই স্পর্শ করে চলেছি প্রতিনিয়ত- এই আমার নির্মম প্রতিশোধ।
লেখকঃ অপ্রত্যাশিত হিমু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন