somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের সেরা উপদেশ পর্ব-১

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। কখনোই আপনার জীবনে অতীত হয়ে যাওয়া প্রেমিকা/প্রেমিকের সাথে যোগাযোগ করবেন না। এমনকি সে নিজে থেকে যোগাযোগ করলেও আপনি রেসপন্স করবেন না। (তবে তাঁর একান্ত ব্যক্তিগত গোপনীয় কিছু- যেমন ছবি, ভিডিও ক্লিপ, তাঁর দুর্বলতা এসব যেনো আপনার কাছেই নিরাপদে থাকে, দ্বিতীয় ব্যক্তি যেনো না জানে। মোট কথা তাঁর প্রতি যথেষ্ট সম্মান বজায় রাখুন)

২। যখনই আপনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন মানুষ আপনাকে ঘৃনা করতে শুরু করবে। এটা ঘটবেই,কাজেই এটার জন্য প্রস্তুত থাকুন।

৩। অন্তত একটি (এই সময়ে অবশ্য দুটি) বিদেশী ভাষা শিখুন।

৪। আপনি আপনার জীবনের জন্য যে পেশাটি বেছে নিতে যাচ্ছেন,আপনার মা-বাবা সেটাতেই সমর্থন দিবে,এমনটা প্রত্যাশা করবেন না।

৫। জীবন চলার পথে অনেক ঘনিষ্ট ভাল বন্ধুকেও আপনি হারিয়ে ফেলবেন,তারাও মানুষ,অন্য আর দশজনের মতই। মেনে নিন।

৬। চিনি,লবন এবং চর্বি জাতীয় খাবার যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন।

৭। আপনাকে যারা ঘৃনা করে,কষ্ট দিয়ে মজা পায়,নিগৃহ করে;তাদের সাথে ঝগড়া বাধাবেন না। তাদেরকে করুনা করুন।

৮। যে চাকরির কারনে আপনার জীবন বিষাক্ত হয়ে উঠেছে,তা নিজে থেকেই ছেড়ে দিন। আপনার মানসিক শান্তির কাছে অনেক বেশি মোটা অংকের বেতন কিছুই না।

৯। আপনি চাকরিজীবী হলে নিজের কাজটা ঠিকভাবে করুন এবং অফিস গসিপ থেকে একেবারেই দূরে থাকতে চেষ্টা করুন।

১০। সম্মানিত হোন। (অবশ্যই চরিত্রগুণে এবং কাজের মাধ্যমে)

১১। যখনই প্রয়োজন মনে করবেন, তখনই ''না'' বলুন। ''না'' বলতে পারা একটা শিল্প।

১২। আপনি যত বেশি সফল হতে শুরু করবেন,তত বেশি লোক আপনাকে হিংসে করতে শুরু করবে। অনলাইন, অফলাইন যেকোন জায়গায়। প্রস্তুত থাকুন।

১৩। যে খারাপ জিনিসগুলো দ্বারা আপনি আগে কখনো আক্রান্ত হতেন না। এড়িয়ে চলতে পারতেন। জীবনে কোন প্রভাব পড়তো না,কিন্তু এখন সেই জিনিসগুলোই আপনার কষ্টের কারন হয়ে দাড়িয়েছে। তাহলে ডাক্তারের (সাধারন বা মানসিক ডাক্তার) শরণাপন্ন হোন,বিশেষজ্ঞের পরামর্শ নিন।

১৪। যেকোন সামাজিক যোগাযোগের মাধ্যমই ভালো বা অন্তত খারাপ নয়;যদি আপনি তা পরিমিত পরিমান (খুবই কম) ব্যবহার করেন।

১৫। একটি বিড়াল অথবা কুকুর পোষোন।

১৬। অনলাইনে কখনোই ''প্রেমের'' সম্পর্কে জড়াবেন না। এখানে আপনি যাকে জীবনসঙ্গী/সঙ্গী হিসেবে চাচ্ছেন তাঁর সৎ হওয়ার সম্ভাবনা শুন্য।

১৭। ছোট ছোট আনন্দ/আনন্দের মুহুর্তগুলোর জন্যও কৃতজ্ঞ থাকুন।

১৮। অন্য মানুষের ছোট বাচ্চার/বাচ্চাদের সাথে খুব বেশি ঘনিষ্ট (মাত্রাতিরিক্ত আদর করা) হবেন না।

১৯। আপনার অক্লান্ত, কঠোর পরিশ্রম কখনোই অন্যের চোখে পড়বে না, (অন্তত সফল হওয়ার আগ পর্যন্ত)। হতাশ হবেন না।

২০। আপনি যেসব খাবারে অভ্যস্ত নন এমন খাবার বা বিদেশী খাবার খেয়ে দেখুন।

২১। বিদেশে গেলে সেই দেশের রীতিনীতি/প্রথাকে সম্মান করুন।

লেখার সোর্স: অপত্যাশিত হিমু ব্লগ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×