somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Schizophrenia-একটি ভয়াবহ মানসিক ব্যাধী

৩০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল এক বন্ধুর মানসিক রোগ সংক্রান্ত একটি লেখা পড়ে আমার একজনের কথা মনে পড়ে গেল। আর তাই কিছু লেখার এই ক্ষুদ্র প্রয়াস।

মেয়েটি আমার সাথেই পড়তো। সেই তৃতীয় শ্রেণী থেকে আমরা একসাথে পড়েছি। সময়ের আবর্তে এই মেধাবী মেয়েটি আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজনে পরিণত হয়েছিল। ব্যাপারটা অনেকটা এমন ছিল যে ওর মুখ দেখেই আমি বলে দিতে পারতাম ও আসলে এই মুহূর্তে কি অনূভব করছে। এই কথাগুলো এই কারনে বলছি যে পরে ব্যাখ্যা করতে যেন সুবিধা হয়। নিজেদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় গুলো ও আমরা শেয়ার করতাম। কলেজে উঠার পর সেকশন আলাদা হয়ে যাওয়াতে কিভাবে যেন কিছুটা দূরত্ত্ব তৈরী হয়ে গিয়েছিল। যোগাযোগ ও কিছুটা কমে গিয়েছিল। তারপর আমি ঢাকা ছেরে চলে এলে সম্পর্কে আরো কিছুটা ভাটা পড়ে গিয়েছিল। নাহলে ওর জীবনটা হয়ত এভাবে পরিবর্তিত হত না।

বুয়েটে ভর্তি পরীক্ষার কিছুদিন পর আমাদের আরেক বান্ধবীর কাছে জানতে পারলাম ও নাকি মানসিক রোগে আক্রান্ত, এর জন্য ও বুয়েটের ভর্তি পরীক্ষাটা ইচ্ছে করেই দেয়নি। অথচ এর জন্যই ও প্রথম থেকে প্রস্তুতি নিয়ে আসছে। আমি এমন আশ্চর্য মনে হয় আর কখনও হইনি। পরে ওর কাছ থেকেই জানতে পারলাম ওর নাকি "Schizophrenia" হয়ছে। ডক্টরের পরামর্শ মত ও ওষধ সেবন করছে। মাঝে মাঝে ভাল মনে হয়। কিন্তু ওষধ বন্ধ করলেই মানসিক সমস্যাগুলো প্রকট ভাবে দেখা দেয়। ওর লক্ষণ ও সমস্যা গুলো ছিল অনেকটা এমন----

* ওর কানে সব সময় কিছু আওয়াজ ভেসে আসত। আর সেটা ওর মনে হত
ওর মাথার ভেতরে অনবরত বেজেই চলেছে।

* ওর মনে হত কেউ সব সময় ওর ওপর নজর রাখছে।

* ওর সাথে সবাই ভান করছে।

* ওকে কেউ বিশ্বাস করে না

*ও সারারাত ঘুমাতে পারতনা।

ও বরাবরই অনেক ভাল ছাত্রী। এই জন্যেই কিনা জানি না, ও আমাকে ব্যাখ্যা দিতে থাকে কিভাবে নাকি কিছু মানুষ তরঙ্গের (!!) মাধ্যমে ওর ব্রেইনে কিছু ষড়যন্ত্রমূলক কথা প্রবেশ করিয়ে দিচ্ছে। আর এই পুরো ব্যাপারটা নাকি সূক্ষ্ণ টেকনলজিকাল কিছু ব্যবহার করে সম্পন্ন করা হচ্ছে। ওরা নাকি ওর ফোন ট্র্যাপ করেছে।ওর পুরো বাসা জুড়ে নাকি সি সি ক্যামেরা আর মাইক্রোফোন লাগিয়ে দিয়েছে। এমন অদ্ভুত আরো কিছু কথা। আমি ওর কথা শুনে কি প্রতিক্রিয়া দিব বুঝতে পারছিলাম না। সব চাইতে যে বিষয় টা আমাকে অবাক করেছিল তা হল আমার সাথে কথা বলার সময় নাকি সেই প্রথম ওর মাথার ভেতর কিছুক্ষণের জন্য হলেও কোন আওয়াজা ভেসে আসছিল না। হয়ত ওর অবচেতন মন টাও আমকে বিশ্বাস করত।

ওর বাবা-মা এর ধারণা ছিল ওর কলেজের কিছু ফ্রেন্ড এর জন্যই নাকি ওর এই অবস্থা। তাই উনারা ওর সব ফ্রেন্ডদের ওদের বাসায় প্রবেশ নিষিদ্ধ করে দেন, এমনকি কেউ ফোন করলেও বলা হত ও বাসায় নেই বেড়াতে গেছে। অনেকদিন আমি আমার সেই বান্ধবীটির কোন খোজ জানি না। শুধুই প্রার্থণা, আপনারাও দোয়া করবেন, ও যেখানেই থাকুক ভাল থাকু্ক।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×