somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার আমি...২০০৯

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরটা শুরু হয়েছিল বাবা বিহীন আমার প্রথম জন্মদিন দিয়ে। ওই দিন বাবার কথা অনেক মনে পড়ছিল। বাবার সেই লজ্জা লজ্জা কন্ঠে ফোন করে হ্যাপি বার্থডে বলা। আমার কি দরকার সেটা জিজ্ঞেস করা। খুব মিস করছিলাম এটুকুই মনে আছে।

সবাই বলে আমার নাকি বন্ধুভাগ্য অনেক ভালো। অনেকটা ছায়ার মত আগলে রাখে এরকম একজন বন্ধু পেয়েছি গতবছর। আমার জীবনের উল্লেখ করার মত খুব একটা আনন্দময় সময় কেটেছে তার সাথে। ইদানিং সে আমাকে ভুল বুঝছে। কেন ভুল বুঝছে আমি জানি, আমি যতই সবকিছু ঠিকঠাক করতে চাই সে ততই দূরে সরে যায়। আমি জানি সে আমার প্রতি বিরক্ত, কাউকে বিরক্ত করতে একদম মন সায় দেয় না।

মে মাসে একবার সিলেট গিয়েছিলাম। সাথে আমার ভার্সিটি জীবনের আমার রুমমেট, আমার সাহিত্য পার্টনার, আমার খুব কাছের একজন মানুষ, রনি। ছায়াবন্ধুটিও কোন কারনে সিলেট গিয়েছিল, দুটো দিন পুরো স্বপ্নের মত সময় কেটেছে। ভাবতেই অবাক লাগে আজ দুজনের কেউ আমার সাথে নেই, রনি অষ্ট্রেলিয়া, ছায়াবন্ধুটি নানা কারনে ব্যস্ত। আমার সাথে তার আর আগের মত যোগাযোগ করার সময়, সুযোগ, ইচ্ছে কোনটাই হয়ত হয় না। মেনে নিয়েছি। আমি মেনে নেয়াদের দলে।

আমার সবচেয়ে প্রিয় বন্ধু এবং কাছের মানুষটার প্রথম জব পাওয়া, আমার মনে হচ্ছিল, আমি হয়ত আবার নতুন করে জব পেয়েছি। প্রথম যেদিন ও স্যালারি তুলল, আমার নিজের প্রথম স্যালারী তোলার দিনটার কথা মনে পড়ে গিয়েছিল। অতঃপর সেলিব্রেট, খাওয়া দাওয়া, আহ!

মানুষ কখনও তার বর্তমান নিয়ে সুখী হয়না, আমিও আমার জব নিয়ে হ্যাপী ছিলাম না, এই নেই , ওই নেই, হেন তেন কতকিছু। খুব করে চাইছিলাম জব টা চেঞ্জ করতে, কিভাবে কিভাবে যেন সুযোগ চলে এল, জবটা চেঞ্জ করে ফেললাম। এখনো পর্যন্ত অভিযোগ খুব একটা নেই, কিন্তু বুঝতে পারছি অভিযোগ গুলো দানা বাধঁছে। আমার পরিচিত এমন কিছু মানুষ আছে যারা অল্পতে খুব হ্যাপী। ওদের থেকে টেকনিক টা শিখতে হবে। খুব জরুরী হয়ে পড়েছে।

বছরের শেষ দিনের আগের দিনে আমার প্রিয় বন্ধুটির বাবা হারানো। দুপুর থেকেই হাসপাতালে ছিলাম, দুপুর থেকেই জানতাম কিছু করার নেই, শুধু তাকিয়ে দেখা। হলোও তাই। সন্ধ্যা ৬ টার দিকে মারা গেলেন উনি। কেন জানি ওইদিন আবার আমার নিজের বাবার কথা খুব মনে হচ্ছিল, কান্না আটকে রাখতে পারিনি।

যা লিখতে চেয়েছি সেটা একান্তই আমার ২০০৯ এর নিজস্ব কথা। এর সাথে কোনরকম কোন বিনোদনের ব্যাপার জড়িয়ে নেই। অবশ্য আমার কোন পোষ্টেই থাকে না। তবু স্বজন ব্লগার রা এসে খোঁজ নিয়ে যায়। এটাই বা কম কি। এই ব্লগে আসার আগে আমার ধারনাই ছিল না যে, কেউ কাউকে না দেখেও এরকম অকৃত্রিম স্বজনে পরিনত হতে পারে।জয়তু সামহোয়ার ইন ব্লগ বলতে পারছি না, সেক্ষেত্রে জয়তু ব্লগের স্বজনরা ...
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫০
৭৩টি মন্তব্য ৭৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×