somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি আলস্যজনিত দ্বিবর্ষপুর্তি পোষ্ট এবং...

০৩ রা জুন, ২০১০ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...এমন না যে ব্যাপারটা আগে খেয়াল করিনি। ৩ মাস আগে থেকেই লক্ষ্য রাখছি। হঠাৎ করেই দেখলাম ২ বছর হয়ে গেছে ব্লগে। সিনিয়র হয়েছি, লিষ্ট এ নাম ভালোই উপরের দিকে থাকে। ভালোই লাগে দেখতে, কিন্তু সিনিয়র হবার একটা জ্বালা আছে। কিছু লিখা যায় না। ২ বছরের উপরে ব্লগে আছে, কিন্তু নিয়মিত লিখে যাচ্ছেন এখনও এরকম ব্লগার খুব কম ই আছে। এটার রহস্য যে কি সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। মানুষ পরিবর্তনশীল, এটাই মনে হয় একমাত্র ব্যাখ্যা।

আমার ব্লগ জীবনের প্রথম দিক কার কথা বলি। আমার এক বন্ধুকে (কখগঘ ) দেখতাম, বাংলায় কি জানি সব লিখত আর হাসাহাসি করত। আমি জিজ্ঞেস করায় বলল, ব্লগ। আমি ও আচ্ছা বলে রেখে দিলাম। তারপর একদিন হঠাৎ করেই একটা নিক খুলে ফেললাম। নিকটার জন্যে আমার সবচেয়ে প্রিয় বন্ধুটির প্রতি কৃতজ্ঞতা। তবে বিড়ম্বনাও কম ছিল না, আমার একটা সুক্ষ অনুমান হল, যারা আমার প্রথম পোষ্টটিতে ঘুরে গেছেন তাদের কয়েকজন আমাকে মেয়ে মনে করেই ঘুরে গেছেন। :P :#) তাদের প্রতি কৃতজ্ঞতা। প্রথম পোষ্ট এ প্রথম কমেন্টকারী মুহিব ভাই, এই মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং অনেক সম্মান করি, কেন করি, সেটার কোন ব্যাখ্যা নেই।

আমি সাধারনত কোন ব্লগ আড্ডায় যাই না। যেতে ইচ্ছেই করে না। আমার কাছে ভার্চুয়াল মানুষগুলোর যে ইমেজ আছে সেটা ভেঙ্গে দিতে ইচ্ছে হয় না। সেজন্যেই এখন পর্যন্ত কোন ব্লগ আড্ডায় যাওয়া হয়ে উঠেনি। আর হয়ত হবেও না।

আমি শুরুতে যে ব্লগার দের পেয়েছিলাম, তাদের দেখতাম মাঝে মাঝে “আগে কি সুন্দর দিন কাটাইতাম” ষ্টাইলে মাতম করতেন, তাদের মাতম দেখে আমার আফসোস লাগত, কেন আরো আগে ব্লগে আসলাম না। গত ৭/৮ মাসে আমিও “আগে কি সুন্দর দিন কাটাইতাম” ষ্টাইলে মাতম করেছি বিভিন্ন পোষ্ট এ, বিভিন্ন পোষ্টের কমেন্ট । আমার্নিকগুলারে বড়ই মিস করি। ব্লগ জিনিষটাকে কেমন জানি নদীর মত মনে হচ্ছে ইদানিং। শুধু বয়েই চলে। তবে নতুন ব্লগাররাই এই ব্লগের প্রান, এটা সামু এর মডু প্যানেল অনেক আগেই থেকেই মনে হয় জানে।

আরেকটা ব্যাপার, আমি মুলত ব্লগে এসেছিলাম নিজের কিছু কথা বলার জন্যে। আস্তে আস্তে বলার চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি হল না। সাঁঝবাতির রুপকথা নিকের প্রয়োজন মনে হয় ফুরিয়ে এল ...কখনও না দেখেই অনেককে আপন মনে হয়, এটাই মনে হয় বড় পাওয়া।

ভালো থাকবেন সবাই, হ্যাপী ব্লগিং ...
৬০টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লিমেরিক

লিখেছেন বাকপ্রবাস, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে লাগছে সবই ঝাল। ...বাকিটুকু পড়ুন

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসে নি || এটা আমার একটা সেরা মিউজিক কম্পোজিশন হয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

গতকাল 'আজ একটা মেয়ের গল্প বলবো' শিরোনামে আমার খালি গলায় গাওয়া একটা গান শেয়ার করেছিলাম। আজ শেয়ার করছি সেই গানটার এ-আই ভার্সন। আমি নিজেই খুব মুগ্ধ এবং তৃপ্ত এই গানটার... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

×