"কাল আসলে না যে" ?
"পড়া হয়নি তাই আসি নি" ।
"ও । আমি কাল তোমার জন্য ওয়েট করেছিলাম" ।
"কেন ? কেন ওয়েট করেছিলে" ?
মাইশা কোন কথা বলল না । চুপ করে রইল ।
আমি হাসলাম ।
"হাসছো কেন" ?
"না ভাবছি মানুষ কত জটিল প্রানী" ।
"মানে" ?
"মানে হল কত সহজ সমাধান আছে । মাত্র একটু মুখ ফুটে বলে ফেললেই হয়ে যায় । কিন্তু না । মুখ দিয়ে কিছু বলবে না" ।
মাইশা অন্য দিকে তাকিয়ে রইল । অন্য দিকে তাকিয়েই বলল "তুমি জানো না আমি কি বলতে চাই" ?
"জানি । তবে ..."
"তবে কি" ?
"জানি তবুও তোমার মুখ দিয়ে শুনতে চাই" ।
"আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলি বল" ?
"ওকে ফাইন । আমি যাই তাহলে যাই ? টাট" ।
আমি যাওয়ার জন্য তোড়জোড় করি । মাইশা চুপ করে দাড়িয়ে থাকল । আমি যখন উঠে পড়লাম
ও বলল "মানুষ কষ্ট দিতে ভাল লাগে তাই না ? মজা লাগে" ?
আমি আবারও হাসি । বললাম "সবার বেলায় মজা লাগে না । তবে কিছু মানুষ আছে যাদের চোখে যখন জল টলমল করে তখন ...."।
"তখন" ? মাইশার চোখে পানি জমতে তখন পানি জমতে শুরু করেছে ।
আমি কোন কথা বলি না । কেবল তাকিয়ে থাকি ওর দিকে ।
"কি দেখো" ? খানিকটা অভিমানের সুর ।
"তুমি জানো না" ?
"না জানি না । বল" ।
"আচ্ছা ? মেরি বিল্লি ওর মুজেই ম্যাও" ।
ও হঠাত্ হেসে ফেলে । আর ঠিক তখনই ওর চোখ দিয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ল ।
আমি অবাক হয়ে কিছুক্ষন তাকিয়ে থাকলাম ওর দিকে ।
"আচ্ছা আজ আমাকে আইসক্রিম খাওয়াও" ।
"ইস । লোভ কত" !
"খাওয়াবো না" ?
"কেন খাওয়াবো ? তুমি কে আমার" ?
"আচ্ছা আবার ম্যাও । খাওয়াবা না ? আমি কিন্তু চলে যাবো" ।
"আচ্ছা বাবা । খাওয়াচ্ছি । চল" ।
মাইশা চকবার কিনে দিল ।
বললাম "তুমি খাবে না" ?
"না না আমার ঠান্ডার সমস্যা আছে" ।
আমি চকবারে কামড় দিলাম । "খাবে না ? সিওর" ?
ওর মুখ দেখে মনে হচ্ছে ওর খেটে ইচ্ছা করছে ।
মাইশা বলল "ওখান থেকে একটু দাও" ।
"ইস ! কেন দেব" ?
"দিবা না" ?
"কেন দেব বল ? তুমি আমার কে হও" ?
ও হেসে ফেলল । তারপর নিজ থেকেই চকবার থেকে একটা বাইট নিল ।
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।