-সামনে থেকে দুর হ ! নাইলে কিন্তু থাপ্পর খাবি !
তানিয়া তবুও দাড়িয়ে রইলো ! তানিয়ার দাড়িয়ে থাকা দেখে আমার মেজাজটা যেন আরো একটু বেশি খারাপ হল ! অবশ্য আমার রাগ ও খুব বেশি কেয়ার করে না ! এই হল ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ডের ভিতর পার্থক্য !
গার্ল ফ্রেন্ড কে যদি বলি সামনে থেকে দুর হ !
সে তো কেঁদে কেটে অস্থির হবে ! অথবা আমার সাথে ব্রেক আপ করে বসবে !
আর ফ্রেন্ডকে যদি বলি সামনে থেকে দুর হ , দুর তো হবেই না বরং উল্টো আমাকেই মারতে আসবে !
যদিও তানিয়া আমাকে মারতে এল না তবে ওর মন একটু খারাপ হল বুঝলাম !
আমাকে বলল
-তুই একটু বোঝার চেষ্টা কর !
-বোঝানোর চেষ্টা কর !
তানিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলো ! বলল
-এই ভাবে দৌড়াদৌড়ি করলে কিভাবে বুঝবো ! এখানে বোস !
আমি বসলাম ওর পাশে !
-চা খাবি ?
-তুই থাপ্পর খাবি ?
তানিয়া হাসতে হাসতে বলল
-তুই কেবল বলিসই আমাকে থাপ্পর মারবি ! কোন দিন তো মারিস না !!
কিছুক্ষন চুপ করে থাকার পর তানিয়া বলল
-আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা কর তুই ! আমার কিছুই করার নাই ! আমি .....।
ওর কথা আমি শেষ করতে না দিয়ে বললাম
-তোর ফ্যামিলি যদি বলে আগুনে ঝাপ দে ! তু কি করবি ?
-মানে ?
-আগে আমার কথার উত্তর দে ! আগুনে ঝাপ দিবি নাকি নিজে চিন্তা করবি নিজের ভাল নিজে বুঝবি ?
তানিয়া কোন কথা না বলে চুপ করে রইলো ! আমি বললাম
-দেখ এখন কিন্তু ১৯৬০ সাল না ! আর তুই কিন্তু গ্রামে থাকিস না যে তোর বাবা মা যা বলবে তুই চোখ বুঝে তাই শুনবি !
তানিয়া কিছু বলতে গেল, আমি ওকে থামিয়ে দিলাম ।
-দেখ আমি বলছি না বাবা মার অবাধ্য হতে ! একটা জিনিস তুই নিজেই ভেবে দেখ ! তুই কোন স্কুলে পড়বি বা চুলে কয়টা বেনি করবি সেটা তোর মা ঠিক করে দিটেই পারে কিন্তু তুই কাকে বিয়ে করবি সেটা তোর থেকে ভাল আর কেউ জানে না ?
তানিয়া চুপ করে রইলো ! আমি তানিয়াকে বললাম
-দেখ এমন না যে হাসান ভাই পাত্র হিসেবে ভাল না ! যদি এমন হত তুই যাকে পছন্দ করেছিস সে ভাল না ! কিংবা তোর যোগ্য না তাহলে একটা কথা ছিল । কিন্তু ব্যাপারটা তো সেই রকম না !! তাহলে তুই কেন ইচ্ছা করে কষ্ট পাবি বল ?
তানিয়া বলল
-কিন্তু হাসান তো এখন কিছু করে না !
-এখন করে না ! ঠিক আছে ! করবে ! হাসান ভাইয়ের রেজাল্ট ভাল ! কিছু করতে তার খুব বেশি সময় লাগবে না তুই জানিস !
-কিন্তু আমি বাবা মাকে কি বলে বোঝাবো ?
-গাধার মত কথা বলবি না ! ঠিক আছে ?? গ্রামের একটা অবলা নারীর মুখে এই কথা মানায় কিন্তু তোর মত অনার্স পাশ করা কোন মেয়ের মুখে এই কথা মানায় না !
তানিয়া বলল
-আমি কি পারবো বোঝাতে ?
-আচ্ছা তার আগে আমাকে একটা কথা বল ! তুই কি চাস ? তাকে ভাল বাসিস ?
-হুম !
-সে বাসে ?
-আই গেস সো !
-তাহলে কেবল তার কাছে গিয়ে কেবল বল মনের কথাটা ! দেখ আর কিছু করা লাগবে না ! তুই একা নিজেকে দুর্বল মনে করছিস ! সেও নিজেকে এভাবে একা দুর্বল মনে করছে ! দুজন এক সাথে হ ! দেখবি কত বল পাবি !
জানিস আমি সারা জীবন কেবল একটু .......
আমি কেন জানি কথাটা শেষ করতে পারি না !
সত্যি আমি কেবল একবার চেয়ে ছিলাম টিয়া একটা বার কেবল আমার দিকে একটু হাত বারাক ! ও যদি কেবল একটা বার বলতো আমি কেবল তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, তাহলে .......
আমি তানিয়াকে বললাম
-তুই আমার বন্ধু বলে বলছি ! এখন যদি আমার কথা তুই না শুনিস সারা জীবন আফসোস করবি এই কথা মনে রাখিস ! জীবনে সামনে হয়তো সুখি হবি কিন্তু তবুও সারাটা জীবন কেবল একটা কথাই মনে হবে যে আমি হয়তো আরও একটু বেশি সুখি হতাম যদি নিজের সিদ্ধান্ত টা নিজে নিতাম !!
তানিয়া আমার দিকে তাকিয়ে থাকলো চুপচাপ কিছুক্ষন !! তারপর বলল
-চল চা খাই !!
-চা ই খা কেবল !! আর কিছু করিস না !
-চলতো ! আসলে বুকে শক্তি পাচ্ছিলাম না ! তোর কথায় বল ফিরে পেলাম !
আমার মনটা একটু খারাপ হল !
কেবল মনে মন বলি টিয়াকে যদি কেউ এভাবে বলতো !! ও যদি সেটা শুনে আসতো তাহলে জীবনটা হয়তো আরো বেশি সুন্দর হত !!
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।