-না মামা ! ১৫ টাকা দিবো ! যাবেন ?
-না মামা হয় না !! সবার কাছে জিগাইয়া দেহেন !! কেউ যাইবো না ।
-আমি ১৫ টাকার বেশি দিবো না !!
নিশি অপুর দিকে কেবল কিছুক্ষন তাকিয়ে থাকল ! এই ছেলেটা এমন কিপটামী করছে কেন ? ২০ টাকা দিয়ে গেলে কি এমন হবে ? নিশি ঠিক বুঝতে পারে না ?
নিশির একবার মনে হল বলে বিশ টাকায়ই চল ! কিন্তু বলল না ।
অপু আবার কি মনে করবে কে জানে ?
অপু নিশির দিকে তাকিয়ে বলল
-চল এখনে দাড়িয়ে থেকে লাভ নাই ! সামনে গিয়ে আরো রিক্সা পাওয়া যাবে !
তার মানে হেটে যেতে হবে ?
এখন যদি রমনা থানা পর্যন্ত হেটে যেতে হয় তাহলে আসলেই মেজাজ টা খুব খারাপ হবে নিশির !
নিশি বললাম
-আচ্ছা চল !
কিন্তু মনে মনে একটু বিরক্তই হল ! এতো দুর খামোখা হাটার কোন মানে হয় ?
নিশির মনটা একবার বিদ্রোহ করতে চাইলো ! মনে হল অপু কে বলে যে ও যে তো দুর হেটে যেতে পারবে না ! কিন্তু বলতে পারে না !
নিশি ছেলেটাকে বেশ পছন্দ করে ! আর অপু নিজেও যে নিশিকে পছন্দ করে এটা নিশি খুব ভাল করে জানে ! দুজনের ভিতরে কথা টুকটাক ! নিশির সব সময় মনে হয় অপু যেন ওকে কিছু বলতে চাচ্ছে কিন্তু কি এক সংকোচের কারনে বলতে পারছে না ।
নিশির ভালই লাগে এই সব ! আজ ভার্সিটির পরেই ওরা বেশ কয়েকজন নিলক্ষেতে গিয়েছিল বই কিনতে ! আসার পথে অপু নিজেই বলল
-বাসায় যাবা এখন ?
অপু একটু হেসে বলল
-আমার টিউশনী ঐ দিকেই ! এক সাথে যাই !
নিশি একটু খুশিই হল ! যাক কাউকে পাওয়া গেল ! তা না হলে ওকে একা একাই যেতে হত ! আর সঙ্গ হিসাবে অপু খুব একটা খারাপ না !
কিন্তু এখন ?? এতো দুর হাটতে হবে দেখে একটু মেজাজ খারাপই হল ।
-আইসক্রীম খাবা ?
-এই শীতের ভিতর ?
-আরে পছন্দের আবার গরম কি শীত কি ? দাড়াও !
এই বলে অপু দৌড়ে রাস্তার পাশের আইসক্রিম ভ্যনটার দিকে চলে গেল ! দুটো চকবার নিয়ে হাজির হল !
এ্যাভাকাসে কাছে এসেই অপু নিশিকে রিক্সায় তুলে দিল । বলল
-আমি এবার অন্য দিকে যাবো !
-আচ্ছা ! কাল দেখা হবে ক্লাসে !
নিশি রিক্সার হুড তুলে দিল ! রিক্সা চলতে শুরু করলে নিশি পিছন ফিরে দেখে অপু ওর দিকেই তাকিয়ে আছে ! আজকেও চোখে সেই কিছু বলতে না পারার কষ্ট !
নিশির মনটা একটু খারাপ হয় ! আসলে অপুকে এভাবে রেখে যেতে ওর নিজেরও কেমন যেন খারাপ লাগছে ! আচ্ছা অপু ওকে না হয় বলতে পারছে না, কিন্তু নিশি নিজেও তো বলতে পারে !
বলে দেবে নাকি ?
রিক্সা যখন একটু দুরে চলে গেছে তখন নিশির মোবাইলে একটা এসএমএস এসে হাজির !
অপু মেসেজ !
অপু লিখেছে -তুমি হয়তো একটু বিরক্ত হয়েছে তোমাকে এতো দুর হাটিয়ে নিয়ে এসেছি ! আসলে ...
আসলে আমি চাচ্ছিলাম তোমার সাথে আর একটু বেশি সময় থাকতে তাই ! প্লিজ কিছু মনে কর না !
মেসেজটা পড়ার নিশির মনে কি হল নিশি বলতে পারবে না ! কেবল রিক্সায়ালা কে বলল
-মামা রিক্স ঘোরান !
-কোন দিকে যামু ?
-যেখান থেকে আসছেন সেই খানেই !!
রক্সা যখন আবার এ্যাবাকাসে দিকে ছুটে চলল নিশি কেবল একটা অনুভুতিই মনের ভিতর অনুভব করতে পারলো যে আজকে অপুকে বলে দিতে হবে !
আর না ! যা করার আজকেই করতে হবে !!
হয়তো মনটা আর কোন ডিন এমন হবে না ! অথবা আর সুযোগও আসবে না !!
এ্যবাকাসে কাছে এসে দেখে অপু এখনও ঠিক একই ভাবে দাড়িয়ে আছে ! নিশিকে রিক্সা থেকে নামতে দেখে বলল
-কি ব্যাপার ? কিছু ভুলে গেছ নাকি ?
নিশি বলল
-হুম !
-কি ?
-তোমাকে !!
.....
কদিন থেকে গল্প লেখায় মন নাই ! যতক্ষন সময় পাই শাহবাগে থাকি ! যখন বাসায় আছি তখন মন পড়ে থাকে শাহবাগেই ! আপনারা সবাই আসুন শাহবাগে ! একসাথে গলা মেলাই
ক তে কাদের মোল্লা !
তুই রাজাকার ! তুই রাজাকার !
নিশি, তোমার সনে আরো কিছুক্ষন থাকবো বলে ......
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ২৪টি উত্তর
আলোচিত ব্লগ
সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন
দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।
প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন
ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !
ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন
পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)
আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন
ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?
১।
জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।