somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সখি, তোমার জন্য অপেক্ষাই করে গেলাম ! তুমি এলে না .....

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল থেকে ছেলেটি অপেক্ষায় ছিল ! এক জনের জন্য অপেক্ষা !
সকাল থেকে কেবল অপেক্ষাই করেছে ! পিসির সামনে বসে থেকেছে ঘন্টার পর ঘন্টা !
গত রাতে সে কথা দিয়েছিল সে মেসেজ চেক করবে ! সকাল বেলা তার কোথাও যাওয়ার কথা ছিল !
মোবাইল তো সংগেই ছিল !
নাকি ছিল না ?
নাহ ! থাকার তো কথা ! মোবাইল ছাড়াতো কেউ বাইরে বের হয় না !
তাহলে ?

কাল রাতে ছেলেটির মন অনেক ভাল ছিল ! আসলে সত্য বলতে কি এমন আনন্দিত সে কোন দিন হয়েছিল কিনা সে বলতে পারবে না ! কাল কত রাত পর্যন্ত মেয়েটির সাথে কথা হয়েছে । কত সুন্দর সেই কথা গুলো ! ঠিক যেন হৃদয় ছুয়ে যায় !
কত দিন পর ছেলেটি রাতে কতটা আনন্দ নিয়ে ঘুমাতে গিয়েছিল এই ভেবে যে সকালে যখন তার ঘহুম ভাঙ্গবে কেউ একজন থাকবে তার জন্য ! সে কথা দিয়ে মেসেজ দিলেই সে রিপ্লে দিবে ! যদি একবার ভালবাসি বলে তাহলে সেও ভালবাসি বলবে !
ছেলেটির আর কিছু চাওয়ার ছিল না ! একটুও আবদারও নাই মেয়েটির কাছে ! মেয়েটির পাশে থাকেতে চায় ! কেবল চেয়েছিল যখন তার মন খারাপ হয় তখন যেন বলতে পারে তাকে কথা টা ! এই সিমেন্টের জংঙ্গলে এমন এক জন থাকুক যেন মন খারাপের কথা গুলো সে শেয়ার করতে পারে ! আবার যখন তার খুব একা একা লাগবে তাকে যেন বলতে পারে তুমি আমার পাশে আছো তো ? আমার খুব একা একা লাগছে ! যখন মনটা খুব ভাল হবে তখনও যেন তাকে বলতে পারে !
আজ সকাল থেকেই ছেলেটির মন ভাল ছিল ! খুব বেশিই ভাল ছিল !
সকালে ঘুম থেকে উঠেই মেয়েটি একটা মেসেজ দিল ফেবুতে !
মনে মনে বলল
এখনই নিশ্চই রিপ্লে আসবে !
সে আজ বাইরে যাবে ! এক সময় না একসময় ঠিক মেসেজটা দেখবে !
এক ঘন্টা গেল !
দুই ঘন্টা গেল !
.....
এভাবে পুরো দিনতাই চলে গেল তবুও মেয়েটির কোন রিপ্লে এলো না ! ছেলেটি তবুও আশা হারালো না ! নিশ্চই তার কোন সমস্যা হয়েছে !
শরীর কি খারাপ হল ?
অথবা মোবাইলটা হারিয়ে গেল ?
হবে হয়তো !!
সে গত কাল বলেছিল সেও নাকি সারাটা দিনের ভিতর এই সময়ের জন্যই অপেক্ষা করে থাকে ! কথাটা শুনে ছেলেটির চোখে পান চলে এসেছিল আনন্দে ! ভাগ্য ভাল রুমে তখন কেউ ছিল না, তা না হলে লজ্জার সীমা থাকতো না ! ছেলে মানুষের কাঁদতে নেই !

দুপুর গড়িয়ে যখন বিকেল হল তখন ছেলেটার মনটা খারাপ হতে থাকে ! খুব চেষ্টা করে ছেলেটা মন যেন খারাপ না হয় ! সে বলেছিল মন না খারাপ করতে ! ছেলেটা মনে মনে বারবার বলে মন খারপ করবো না !
মন খারাপ করবে না !
মন খারাপ করবে না !
মন খারাপ করবে না !

দুপুরে কেন জানি কিছু খেতে পারলো না ছেলেটি ! সারাদিন পিসি সামনে একভাবে বসে থেকে ছেলেটির মাথার ভিতরে কেমন যেন একটা ব্যাথা শুরু হয়ে ছিল ! কিছুটা ঘুমও আসছিল !
ছেলেটি মনে মনে ভাবলো সে নিশ্চই একটু পরেই তার মেসেজের রিপ্লে দিবে !
অবশ্যই দিবে !
সেই আশা নিয়ে ছেলেটি বিকেলে ঘুমাতে গেল !
কিন্তু ..........
কে জানে ঘুম থেকে উঠে ছেলেটি তার কাঙ্খিত মেসেটা পেয়েছিল কি না ??
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×