সকাল বেলা ঘুম থেকে উঠেই বনের রাজা সিংহ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বেশ কিছু শিয়াল বিভিন্ন প্লেকার্ড ব্যানার নিয়ে তার ঘরের সামনে হাজির !
সিংহ মনে করলো কি রে ভাই আবার কি হল ! আজ কাল কথায় কথায় আন্দোলন হয় ! শিয়ালদের আবার কি আন্দোললে নামতে হল ?
বনের রাজা বাইরে এসে এক হুংকার ছেড়ে বললেন
-কি চাস তোরা ?
একজন নেতা গোছের শিয়াল এসে কুর্নিশ করে বলল
-মহারাজ আপনার কাছে একটা আর্জি ছিল !
-কি আর্জি ?
-মহারাজ ! আমরা চাই এবার থেকে আমার কাছে মুরগী বর্গা দেওয়া হোক আর কুমিরের বাচ্চা দের পড়ানোর টেন্ডার আমাদের দেওয়া হোক !
বনের রাজা বলল
-আচ্ছা বিকেল বেলা মিটিং ডাকা হোক ! সেখানে সব সিদ্ধান্ত নেওয়া হবে !
বিকেল বেলা বনের সব পশুপাখি হাজির সিংহের বাড়ির সামনে ! সবার মনেই কৌতুহল ! কেন এই সভা !
সিংহ এসে সবার উদ্দেশ বলল
-সভার উপস্থিত সকল পশু সম্প্রদায় ! আমাদের সবার পরিচিত শিয়াল পন্ডিত আমার কাছে আর্জি নিয়ে এসেছে !
সবাই বলল
-কি আর্জি ?
-তার আর্জি হল আজ থেকে সকল মুরগীর বর্গা শিয়াল কে দেওয়া হোক ! আর কুমিরের বাচ্চাদের পড়ানোর টেন্ডার তাদের কে দেওয়া হোক ! তোমরা কি বল ?
সবাই এর বিপক্ষে মত দিল ! বিশেষ করে মুরগী সম্প্রদায়ের প্রতিনিধি বলল
-কালের বিবর্তনে এই চলে আসছে আর যাকেই মুরগীর বর্গা দেওয়া হোক না কেন শিয়ালকে তো দেওয়াই যাবে না !
কুমির সম্প্রদায়ের প্রতিনিধি বলল
-না ! এটা হতেই পারে না ! আমাদের পূর্ব পুরুষ যে ভুল করেছে আমরা সে ভুল করতে পারি না !
সব শুনে বনের রাজা সিংহ শিয়াল কে বলল
-তোমাদের কিছু বলার আছে ? তোমরা কোন যুক্তিতে বল যে এই কাজ গুলো তোমাদের দেওয়া হোক !
শিয়াল নেতা সামনে এগিয়ে এসে বলল
-মহারাজ আমি কেবল একটা যুক্তিই দেখাবো ! আর কোন যুক্তি না । আমার মনে হয় এই যুক্তিতেই সব ফ্যাসি বাদীদের মুখ বন্ধ হবে !
সবাই বলল
-কি সেই যুক্তি ?
শিয়াল নেতা বলল
-মহারাজ বিএনপি যদি সকল যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে তাহলে আমরা কেন এই কাজ গুলো করতে পারবো না ! গতকাল বিএনপি নেতা তাদের ভাষনে চিৎকার করে করে বলেছে তারা যুদ্ধাপরাধীর বিচার করবে !! তাই আমরাও চিৎকার করে বলতে চাই !!
সবাই একসাথে বলল
-ঠিক !! ঠিক !!
-তাহলে আমরা কেন পরবো না !!
-ঠিক !! ঠিক !!
অফটপিক: নেতাদের কথায় মাঝে মাঝে বেশ বিনোদন পাই ! কিন্তু কালকে মত মত বিনোদন কমই পাইছি ! হিহিহিহিহিহিহি !!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



