somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ম্যাডামের কাছে একটা আবেদন পত্র #:-S 8-|

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবর,
মাননীয় ম্যাডাম খালাম্মা
বাংলাদেশ *** পার্টি ।
বিষয়ঃ সপ্তাহের বাকী দুইদিন হরতাল ডাকা প্রসঙ্গ

ম্যাডাম,
বিনীত নিবেদন এই যে, আজকে আপনাকে আপনাকে অনেক দিন পর টিভিতে দেখতে পেলাম ! সত্যি বল খালাম্মা কি যে আনন্দ লাগছিল ! আসলে আপনাকে কখনও বলা হয় নাই আমি কিন্তু আপনার ঐ ফোলা চুলের একজন বড় ভক্ত ! আমি অনেক এমন একজন গার্লফ্রেন্ড খুজতেছি যার চুল আপনার মত ! কিন্তু আজকাল কার ফাজিল মেয়ে গুলার মাথায় যদি একটু স্টাইল জ্ঞান থাকে ! যাই হোক, আসল কথায় আসি । আপনি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার জন্য । তা আপনার শরীর ভাল তো । অবশ্য আপনার ভাষন শুনেই আমি বুঝতে পারছিলাম যে আপনি পুরোপুরি সুস্থ বোধ করছেন ! আপনার সুস্থতার জন্য বাংলার মানুষ নফল রোজা রেখেছিল আপনি শুনেছেন মনে হয় ! আজ আপনাকে টিভিতে দেখলাম । আপনার পাশে ফকু আঙ্কেল আর মদু চাচুকেও খুব ভাল লাগছিল ! আহা ! কত দিন পরে আপনাদের একসাথে দেখলাম ! এক টিভি পর্দায় । শুনলাম আগামী মঙ্গলবার নাকি হরতাল দিয়েছেন ? আরে একদম ঠিক কাজ করেছেন ! জামাত যদি এক রাজাকার কে বাঁচাতে দুইদিন হরতাল ডাকতে পারে আপনার দল পারবে না কেন ? একদম ঠিক হয়েছে ! অনেকে বলতেছে সাধারন মানুষের দূর্ভোগ বাড়ছে । বাড়ুক না ? জন সাধারনের জন্মই তো হয়েছে দূর্ভোগ পোয়ানোর জন্য ! এসএসসি পরীক্ষা চলতেছে ! তো কি হয়েছে ? চলুক না ? যত হরতাল তত ছুটি ! ছেলেমেয়েরা আরো পড়া লেখা করার সুযোগ পাবে ! ভাল রেজাল্ট করবে । দেশের না উজ্জল করবে । ামি জানি আপনার হরতাল হাকার পেছনে এই বিষয় টি অবশ্যই কোন না কোন ভাবে যুক্ত ! আসলে আপনার মত এমন গভীর ভাবে আর কে চিন্তা করতে পারে বলুন ? যাই হোক, শুনলাম নাকি সরকারী দল আর তরুন প্রজন্ম এই হরতাল প্রতিহত করবে ? আরে মুখের কথা নাকি ? আপনি কোন চিন্তা করবেন না ! আর কোন কাজ তো আর আপনে করেন না কেবল এই হরতালটা দেন ! তাও যদি নিন্দুকেরা এতো কথা বলে তাহলে ভাল লাগে বলুন ? আসলে আপনাকে এতো মধুর কথা বলছি কারন টা হল সপ্তাহের বাকী দুই দিন কি হরতাল দেওয়া যায় না ? এইটা কি একটু ভেবে দেখবেন । বছরের ৫২ সপ্তাহের ভিতর একটা সপ্তাহ হরতাল হলে কোন সমস্যাই হবে না কারো ! আসলে অনেক দিন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয় না ! যদি বাকী দুইদিন হরতাল দিতেন তাইলে বাড়ি থেকে একটু ঘুইড়া আসতে পারতাম ! দেখেন না একটু চিন্তা করে ! বড় উপকার হয় !
পরিশেষে এই বলার আছে যে, সামনের বুধ আর বৃহস্পতিবারেও হরতাল দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আপনার মজ্জি হয় !


নিবেদক
আপনার একজন পাখা (ফ্যান)
আবাল জনতার পক্ষ থেকে !


(এটি একটি কাল্পনিক দরখাস্ত ! কোন ব্যক্তি বা গোষ্ঠীর সাথে আংশিক বা সম্পূর্ন মিল গেলে লেখক দায়ী নন । আর দয়া করে কেউ কারো নাম উল্লেখ করে কোন মন্তব্য করবেন না প্লিজ। ইহা কোন ব্যক্তি কেন্দ্রীক লেখা নয় =p~ =p~ =p~ =p~ )
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×