ডেটিংয়ের নির্ধারিত সময় ৩০ মিনিট পিছানোর জন্য প্রেমিকার নিকট একখানা আবেদন পত্র লিখো
২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বরাবর,
মাননীয় গার্লফ্রেন্ড,
ছোট কাজীর গলি,
বেইলী রোড ঢাকা ।
বিষয়ঃ ডেটিংয়ের নির্ধারিত সময় ৩০ মিনিট পিছানোর জন্য আবেদন !জনাবা,
বিনীত নিবেদন এই যে, গত ২ বছর যাবৎ আপনার সাথে আমার একখানা প্রনয়ের সম্পর্ক রয়েছে ! উক্ত সময়ের ভিতর আমাদের কম করে হলেও গোটা পঞ্চাশেক ডেটিং অনুষ্ঠিত হয়েছে এবং খানিকটা গর্বের সাথে বলতে পারি যে উক্ত ডেটিং সময় গুলোতে আমি কোন সময়েই নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে উপস্থিত হই নাই ! মাননীয় প্রেমিকা একটু ভেবে দেখেন এমন একজন সময়ানুগত বয়ফ্রেন্ড আপনি আর কোথাও পাবেন না ! যাই হোক, পর সমাচার হল আগামী কাল দুপুর দুইটার সময় যে ডেটিংয়ের সময় নির্ধারিত হয়েছে সেই সময়ের ভিতরে আমার পোছানোর কিছুতেই সম্ভব না । দাড়ান মাননীয় গার্লফ্রেন্ড, এখন চোখ কপালে তুলে আমাকে ফোন দিতে উদ্ধত হইয়েন না ! আগে একটু নিজ বুদ্ধি বের করে চিন্তা করে দেখেন ! আগামী কাল শুক্রবার, একজন মানুষের পক্ষের কিভাবে গোসল, দুপুরের নামাজ, লাঞ্চ শেষ করে ঠিক দুইটার সময়ে নির্ধারিত স্থানে পৌছানো সম্ভব ?
অতএব, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমার একটু সুবিধার কথা চিন্তা করে ডেটিংয়ের সময়ে কম করেও হলেও ৩০ মিনিট পিছিয়ে বেলা আড়াইটার সময় নির্ধারন করতে আপনার মজ্জি হয় !
নিবেদক,
অপু তানভীর
মোহাম্মাদপুর, ঢাকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন