somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফান পোষ্ট: মমিনুলের ১৮১ করা উপলক্ষে কোন ফেসবুকার কেমন স্টাটাস দিবে!

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালী অল্পতেই খুশি হয় । আমিও অল্পেই খুশি হয় । আজকে ফেসবুক তথা পুরা বাংলাদেশের খুশীর কারনটা হচ্ছে মমিনুল । ২০০ না করতে পারার দুঃখ থেকে ১৮১ করতে পারার আনন্দ অনেক বড় । আসলেই অনেক বড় । মমিনুল তুমি সামনে আরও অনেক কিছু করবে এই দোয়াটা আমরা সবাই করি । মন থেকেই করি । আমার মনে হয় এই চাওয়াটাতে আমরা পুরো দেশের মানুষের ভিতর কোন ভেদাভেদ নাই ।
যাই হোক এই পোষ্টটা হচ্ছে একটু মজা করার জন্য । মন ভাল থাকলেই মানুষ মজা করে । আজকে মন ভাল সবার । কদিন আগে একটা ফান পোষ্ট দিয়েছিলাম বাসর রাতে ঢুকার আগে কে কি পোষ্ট দিবে এই শিরোনামে । আজকে মমিনের ১৮১ করাতে অনেকে অনেক রকম স্টাটাস দিয়েছে । তার কিছু আপনাদের নজরে এসেছে আবার কিছু আসে নি । তবে কয়েকটি স্টাটাস আসলেই কারো নজরে আসে নি । আসুন দেখে নেই কি ছিল সেই স্টাটাস গুলো । মমিনুলের ১৮১ করাতে কোন ফেসবুকার কি স্টাটাস দিয়েছে ।
আর একটা কথা আগেই বলে নেই । এটা একটা ফান পোষ্ট । সিরিয়াস কিছু না । সিরিয়াসলী না নিলে বাধিত থাকবো ।


কাসাফাদ্দৌজা নোমানঃ
প্রিয় ২০০রান,
দেখা হবে পরের ম্যাচেই ।
ইতি
বাংলাদেশী নোমান ।

আরিফ আদনান:
এন্ডারসন আর আম্পায়ার ! অজামিন যোগ্য ৫৭ ধারার আইসিটির মামলায় ফাইসা গেলা । আর বাঁচাইতে পারলাম না তোমাগো !

কাল্পনিক ভালবাসাঃ
অত্যন্ত চমত্‍কার খেলেছ মমিনুল । তোমার খেলা প্রতিটি শট ছিল মনোমুগ্ধকর এবং প্রাণচঞ্চল । হৃদয়ে গভীর থেকে তোমার জন্য শুভ কামনা রইলো । মন খারাপ করার কোন দরকার নেই বলে মনে করি । সামনের বার বাকি আশা টুকু পুরন হয়ে যাবে আশা করি ।

মাজহার মিথুনঃ
আজহার উদ্দিন সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ । তার মেজাজ খারাপ দুইটা কারনে । প্রথমটা হালকা আর পরের কারনটা ভারি । মেজাজ খারাপ হালকা কারন টা হচ্ছে তার সামনে রাখা চায়ের কাপ খানা । তাতে খয়েরী রংয়ের একপ্রকার তরল পদার্থ দেখা যাচ্ছে যাকে আর যাই হোক চা বলা চলে না । শায়লা ইদানিং চা বানানো ভুলে যাচ্ছে মনেহয় । শায়লাকে ডেকে একটা ধমক দিতে পারলে ভাল লাগতো । কিন্তু সেইটা করা যাচ্ছে না । আর মেজাজ খারাপের দ্বিতীয় এবং ভারী কারনটা হচ্ছে একটু আগে মনিনুল আউট হয়ে গেছে । বেটা ফাজিল আম্পায়ার মমিনকে এলবিডাব্লিউ দিয়ে দিছে । আজহার সাহেবের এখন আম্পায়ার কে থাপড়াতে মন চাচ্ছে । তিনি বিড়বিড় আমপেয়ার কে বললেন বেটা ফাজিল । একবার তোকে সামনে পাই । তোকে সকাল বিকাল নিয়ম করে থাপড়াবো । শায়লার হাতেই এই অখাদ্য চা খাইয়ে তারপর থাপড়াবো । ফাজিলের ফাজিল । বদের বদ ।

জিকসেসঃ
শ্লার আম্পায়ার খায় কি ! আঙ্গুল দিয়ে কান চুলকাতে গিয়ে ভুল করে আউট দিয়ে দিল নাকি ?

নাজিম উদ দৌলাঃ
চৌদ্দ মাত্রার প্রোসেসর আর ছয়শ গিগার ram ওয়ালা কম্পিউটার দিয়ে পরীক্ষা করে দেখলাম পায়ে না লাগলে বলটা ঠিকই লেগ স্টাম্পের উপর দিয়ে চলে যেত । আম্পায়ারের কপোট্রনে নিশ্চই কোন সমস্যা দেখা দিয়েছে । নয়তো কোন ভাবেই আউট হয় না । দেখি ব্যাপারটা যতদ্রুত সম্ভব বিজ্ঞান একাদেমীর প্রধান কে জানাতে হবে ।

শান্তির দেবদূতঃ
খস্তগীর আর আমি একসাথে বসেই খেলা দেখছিলাম । টি টেবিলের সামনেই রাখাছিল খস্তগীরের নতুন আবিস্কার ইমোশন মেকিং ডিভাইস । মমিন প্রতিটা শট খেলছিল আর আর খস্তগীর ডিভাইসটা একবার করে চাপ দিচ্ছে । ডিভাইসটার কাজ হচ্ছে যে কোন প্রকার ইমশোনকে বহুগুনে বাড়িয়ে দেয় । প্রতি শটে তাই খস্তগীগের আনন্দ বাড়তে থাকে বহু গুনে । লাফাতে থাকে বানারের মত । প্রতিবারেই ইমোশনের লেভেলটা বাড়াচ্ছে । আমার তো ভয় হতে লাগলো আবার লাফাতে গিয়ে মাঝাটা না ভেঙ্গে ফেলে ।
আমি বসের ফোন পেয়ে ঘরে ভিতরে চলে গেলাম । ফিরে এসে দেখি খস্তগীর হাউমাউ করে কাঁদছে । বুঝতে কষ্ট হল না মমিনুল আউট হয়ে গেছে ।
একশ একাশিতে আউট ! যাক ব্যাপার না । সামনেবার হবে । আমি খস্তগীরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম ।

আহমেদ লিওঃ
দুর !
শালাআআআআআআআ নিজের গালে চড় মাড়তে ইচ্ছা করছে । খেলা দেখতে দেখতে উঠেছি, ফিরে এসে দেখি সাকিব আউট । ভাবলাম আর উঠবো না ।
কিন্তু না উঠে আর পারলাম না । এবারও ফিরে এসে দেখি মমিনুল আউট ।
এখন কি হবে । অপু ভাই বলছিল মমিনুল ২০০ করলে আমারে একটা গার্লফ্রেন্ড খুজে দিবে । এখন আমার কি হবে গো !

শায়মাঃ
মমিনুল ভাইয়া এতো গুলো রান করতে তোমার নিশ্চই অনেক কষ্ট হয়েছে । তুমি এবার বাসায় আসো তোমাকে আঙুরের রস দিয়ে লাচ্ছি বানিয়ে খাওয়াবো ।
আসবা কিন্তু ।

বেঈমান আমিঃ
শালার আম্পায়ার ! আম্পায়ী শিখসোস কয় দিন ? আউট দিলি ক্যান ! দেশে আইসা নেই তোর খবর আছে ! &€¥%#§। মমিনুল ব্যাপার না । পরের বার হবে ।

প্রিন্স হেক্টরঃ আমার পাখিটা কি আমার উপর রাগ করেছে ? আমার কি দুষ বল পাখি ? তুমি ঠিক দেখো পরের বার মমিনুল ঠিক পারবে ! এবার ১৮১ হয়েছে । পরের বার ঠিক ২০০ হবে । তুমি রাগ করে থেকো না পাখি

একজন আরমানঃ
মমিনুলের দুঃখ আমি বুঝি । দুই শতকের মাইল ফকল মমিনুলের কাছে ধরা দিতে গিয়ে দেয় নি আর ফেসবুকের সেই সুন্দরী ললনা তার মোবাইল নম্বরটি আমাকে দিতে গিয়ে দেই নি । শেষে ব্লকই করে দিল । এই কর্পোরেট জগতে কেউ কারো নয় ।

ইর্ফান বর্ষনঃ
মমিনুল ভাই, পরের বার দুইশ হইলে আমার একটা গার্লফ্রেন্ডের মুবাইল নাম্বার আপনেরে মেসেজ কইরা পাঠাইয়া দিমু । কথা দিলাম ।

বটবৃক্ষঃ
আমার আর টিংকুর মন খারাপ । মমিনুল আউট হয়ে গেছে । :( :(

টিংকুঃ
মিয়াও মিয়াও !!


এতো গেল পরিচিত কিছু ফেসবুকারের স্টাটাস । এবার আসুন কিছু দলীয় স্টাটাস দেখি ।


লীগপন্থী স্টাটাস 0১
আমিনুল ১৮১ করেছে ! এতো আমাদের দলের সাফল্য ।
একজন কমান্ট করল
-বস আমিনুল না মমিনুল ।
-ঐ হল । নামে কি যায় আসে । ১৮১ করেছে এটাই বড় কথা ।

স্টাটাস ০২
মমিনুল ১৮১ করেছে এটা কেবল আমাদের আমলেই সম্ভব । বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখন কি মমিনুল পেরেছিল ? পারে নি । সুতরাং আগামী বার ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করুন তাহলে মমিন আবারও ১৮১ করবে ।

স্টাটাস ০৩
মমিন ২০০ করতে পারে নি এ দায় মমিনের না । এই দায় বিরোধী দলে ।


বিরোধীদলীয় স্টাটাস ০১
মমিনুলের ২০০ করার কথা ছিল । কিন্তু এই বাকশালী সরকার তাকে করতে দেয় নি । এই সরকার দেশের সুনাম সহ্য করতে পারে না । আর একটা দিনও এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই ।
একজন কমান্ট করেছে এড মি এড মি । আইম ব্লক ।

স্টাটাস ০২
মমিলুন কেন ২০০ করার আগেই আউট হল ? এই ব্যর্থতা সরকারের । ঈদের পর সরকার পতনের জন্য কঠোর আন্দোলন । সবাই প্রস্তুত হন ।

স্টাটাস ০৩ কেন ২০০ হল না এর প্রতিবাদে আগামীকাল সকাল সন্ধ্যা হলতাল ।


আজ আপাতত এখানেই । আগেই বলেছি এটি একটি ফান পোষ্টা তাই ফান হিসাবে নিলেই খুশি হব । বাস্তবের সাথে এই পোষ্টের কোন মিল নাই । সম্পর্নই কাল্পনিক পোষ্ট । কেউ দয়া করে বাস্তবের সাথের কোন মিল খুজতে যাবেন না ।


আগের ফান পোষ্ট অর্থাত্‍ বাসর রাতে ঢুকার আগে কে কি পোষ্ট দিবে সেটা দেখতে চাইলে নিচের লিংকটি গুতা মারেন । Click This Link
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×