অনেক অনেক বছর আগের কথা ! দুর দেশে এক জমিদার বাস করতো ! তার নাম লীগেরশ্বর ! জমিদার লীগেশ্বরের ছিল বিস্তার প্রভাব প্রতিপত্তি ! নিজ এলাকায় তার ব্যাপক ক্ষমতা ছিল ! পাইক পেয়াডা নিয়ে সে গ্রামের এক পাশে বসবাস করতো ! গ্রামের অন্য প্রান্তে আরেক জমিদার বাস করতো ! তার নাম ছিল জাতিশ্বর । তারও ক্ষমতা কম ছিল না ! কিন্তু জমিদার লীগেরশ্বরের মত এতো না । তবে তাকেও খাটো করে দেখার কোন বিষয় না ! সেও ছিল জমিদার । সেও পাইক পেয়াডা নিয়ে গ্রামের আরেক প্রান্ত বসবাস করত !
দুই জমিদারের ভিতর ছিল ব্যাপক দ্বন্দ্ব ! কেউ কাউকে দেখতে পারতো না ! দুজনেই চাইতো দুজনার ক্ষতি করতে ! তাদের পাইক পেয়াডাও থাকতো এই বাহানায় কখন ক্ষতি করা যায় !
উল্লেখ করার মত গ্রামে আর লোক ছিল ! তবে সে কোন জমিদার ছিল না । তবে তার প্রভাব কম ছিল না । সে অনেক সুন্দর গল্প বানাতে পারতো ! মিথ্যা গল্প ! মানুষের নামে মিথ্যা রটনা রটাতো সে ! এমন ভাবে বলতো কথা গুলো যে সবাই বিশ্বাস করতো ! তার নাম ছিল মতিচুর ! জমিদার লীগেরশ্বর মতিচুরকে বিশেষ প্রশ্রয় দিয়ে রেখেছিল ! তার অবশ্য কারনও ছিল ! সুযোগ পেলেই মতিচুর জমিদার জাতিশ্বরের নামে আকুথা কুকথা ছড়াতো ! তার সব যে মিথ্যা তা কিন্তু না । কিছু মিথ্যা আবার কিছু সত্য কথা ! যার ফলে মানুষ সহজেই মতিচুরের কথা বিশ্বাস করে নিত । সবাই জমিদার জাতিশ্বরকে ছিঃছিঃ করতো !
তবে গ্রামের কেউ কেউ আবার মতিচুরের এই সত্য মিথ্যার খেল ঠিকই জানতো ! তারা জমিদার লীগেরশ্বরের কাছে এসে বিচার দিতো ! বলত
-জমিদার সাহেব মতিচুর তো মিথ্যা কথা বলতেছে । আপনি কিছু একটা করেন ! ওকে গ্রাম ছাড়া করুন !
জমিদার লীগেরশ্বর উত্তেজিত গলায় বলতো
-আবে শালা ঘেচু ! দুচারটে মিথ্যে কথাই তো বলেছে ! আর তো কিছু করে নি ! এতো চিৎকার চেঁচামিচি কি আছে !
এই ভাবেই দিন চলতে লাগলো ! জামিদার জাতিশ্বরের পাইক পেয়াডারা মতিচুরকে একটুও দেখতে পারতো না ! কথায় কথায় তাকে গাল দিল ! এদিকে জমিদার লীগেরশ্বরের পাইক পেয়াডারা যখন গ্রামের ভিতর ঘুরে বেড়াতো জাতিশ্বরের কাউকে দেখলেই টিটকারি মারতো ! মতিচুর ছড়ানো সত্য মিথ্যা মিলিয়ে তাদের সাথে তর্ক করত ! তাদেরকে গালি দিতো !
জাতিশ্বরের লোকেরাও কম যায় না ! তারা মতিচুর কে লীগেরশ্বরের দালাল বলে গালাগাল করতো !
এভাবেই দিন চলে যাচ্ছিল ! গ্রামের মানুষ মতিচুরের কথা শুনতে লাগলো ! পেছন দিয়ে ক্ষমতাধর জমিদারও কিছু বলতো না মতিচুরকে ! মতিচুর এবার যে কারো বিরুদ্ধেই কথা বলতে শুরু করলো !
এবার একদিন কি হল মতিচুর জমিদার লীগেরশ্বরের নামে কথা ছড়ালো ! আর যায় কোথায় ! লীগেরশ্বরের পাইক পেয়াডারা উঠে পড়ে লেগে গেল মতিচুরের বিরুদ্ধে !
সবার কাছে বলে বেড়াতে লাগলো মতিচুর একটা ভন্ড ! শয়তান ! কেউ যেন তার কথা না শোনে !
গ্রামে মিটিং ডাকা হল ! জমিদার লীগেরশ্বর সেই মিটিংয়ের প্রধান ! সে মতিচুর কে গ্রাম ছাড়া করার কথা বলল ! তারপর এতো দিন ধরে মতিচুর যেই সব অপকর্ম জানা সত্ত্বেরও জমিদার চুপ ছিল সেই অপকর্ম গুলো মানুষের সামনে তার একটা ফিরিস্তি দিতে শুরু করলো ! বলল
বেটা খুব খ্রাপ ! খুব খ্রাপ ! বেটাকে বর্জন কর ! বেটা কেবল মিথ্যা কথা বলে বেড়ায় ! বেটা কে গ্রাম ছাড়া কর !
গ্রামের সেই লোক গুলো যারা আগেই জানতো মতিচুর আগে থেকেই
এমন তারা উঠে দাড়িয়ে বলল
-হুজুর ! মতিচুর তো কেবল মিথ্যাই বলেছে ! আর তো কিছু করে নি ! ওকে গ্রাম ছাড়া করবেন কেন !
মোরালঃ চোর কে প্রথম চুরির সময়ই ধরা উচিৎ ! অন্যের ঘরে চুরি করে এইটা জানা সত্ত্বেও চোর কে প্রশ্রয় দিলে সেই চোরই একদিন আপনার ঘরের সিধ কাটবে !
বিঃদ্রঃ ইহা কেবলই একটা রূপকথার গল্প ! বর্তমান কালের কোন ঘটনার সাথে কোন প্রকার মিলে গেলে লেখককে কিছুতেই এবং কোন ভাবেই দায়ী করা যাবে না !
আলোচিত ব্লগ
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার
ভূমিকা
একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।