
আমার মনে আছে আমি যখন প্রথম ঢাকায় আসি, বাস থেকে নামার আগেই বাসের জানালা দিয়ে গাবতলী বাস টার্মিনালে দেখেছিলাম বিশাল বড় একটা মুভি পোস্টার । নায়কের চেহারা খানিকটা ভারতের শেখার সুমানের মত লাগছিল । ভেবেছিলাম হয়তো কোন বিদেশী নায়ক এসেছে আমাদের দেশে ! মুভির নাম ছিল খোজ দ্যা সার্চ !
এটুকু বলতে পারি মানুষ যখন অনন্ত জলীলের নাম শুনেও নাই তখনই তার মুভি হলে গিয়ে দেখেছিলাম !
বলাকা সিনেমা হলে গিয়ে সেই মুভি দেখেছিলাম ! প্রথম যখন মুভি শুরু হল সত্যি বলতে খানিকটা ভড়কে গিয়েছিলাম । বারবার মনে হয়েছিল খাইছে আমাদের দেশেও এমন সিনেমা সম্ভব ? কিন্তু .....
পরে সময় টুকু মুভি দেখেছি আর মাথার চুল ছিড়েছি ! এক বন্ধুর সাথে গিয়েছিলাম সে আজও আমাকে ব্লেম করে তাকে কেন আমি ঐ মুভি দেখাতে নিয়ে গেছি !
তারপর আর সাহস হয় নি স্যারের মুভি হলে গিয়ে দেখার । তবে ইউটিউবের কল্যানে এখন আর স্যারের মুভি হলে গিয়ে দেখতে হয় না । বাসায় বসেই দেখা যায় ! আসুন আজকে স্যারের সব গুলো মুভি এক সাথে দেখে ফেলি !
আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি আপনি এই কাজটা করতে পারবেন না ! আর যদি স্যারের সব মুভি আপনি একবারে বসে দেখতে পারেন এবং আপনার যদি ধৈর্য্যচুত্তি না হয় তাহলে আপনি এই পৃথিবীর সব থেকে ধৈর্য্যশীল মানুষ ! আমি লিখে দিতে পারি !
আসুন পরীক্ষা করে দেখুন !
স্যারের প্রথম মুভিঃ খোজ দ্য সোর্স
এরপরের মুভিঃ দ্য স্পীড
হৃদয় ভাঙ্গা ঢেউ
মোস্ট ওয়েলকাম
নিঃস্বার্থ ভালবাসা
মোস্ট ওয়েলকাম টু এখনও ইউটিউবে আসে নাই তাই দিতে পারতেছি না ! আপাতত ট্টেইলার দেখেন
এবার স্যারের কিছু গানের ভিডিও লিংক দেখা যাক ! তবে গান গুলো কিন্তু আমার বেশ পছন্দ ! বিশেষ করে এই গান ! তুমি ফিরে তাকালে পৃথিবীটা সুন্দর হয়ে যায়
হাবিব-ন্যান্সির আরেকটা মারাত্বক গান । এতো দিন কোথায় ছিলে !
আমিও রোমিও তুমি জুলিয়েট
বুঝলিনা তুই
ঢাকার পোলা
নিঃস্বার্থ ভালবাসার এই গানটা বেশ চমৎকার
প্রেম দে না রে
হাওয়া হয়ে ছুয়ে ছুয়ে
তোর জাদু
চিকেন তান্দুরী
স্যারের মুভির দুটি বিশেষ দৃশ্য
স্যারের লাইফ ইস্টাইল দেখতে পারেন ! তবে অন্য কিছু না দেখলে এইটা অবশ্যই দেখবেন !
সব শেষে আমরা দেখি যে পাঁচটি কারনে অনন্ত জলীলকে ভালবাসতে হবে । এই ভিডিটাও দেখা উচিৎ !!
আরও কিছু ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আপাতত আজ এই খানেই থাক ! সবাই ভাল থাকবেন ! তবে সব গুলো ভিডিও দেখার পরে আপনার মাথা ঠিক থাকবে কি না আমি সেই নিশ্চয়তা দিতে পারচি না !
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




