
কয়দিন আগে লিখেছিলাম সামুর ব্লগারদের জন্য প্রয়োজনীয় কিছু দরখাস্ত ! মানে হল একটি পোস্ট দেওয়ার পর কোথায় এবং কার কার কাছে কি কি বিষয় নিয়ে দরখাস্ত লেখা যেতে পারে । আজকে নিয়ে এলাম সামুর ব্লগারদের জন্য প্রয়োজনীয় কিছু চিঠি পত্র ! এখন তো খামে করে চিঠি লেখার দিন না । ইমেইল করে চিঠি পত্র লিখতে হয় ।
তো আসুন দেখে নেওয়া যাক !
প্রথম চিঠিটা পাঠাতে উপরওয়ালা বরাবর ! ঠিক এটা চিঠি না বলে উপরওয়ালার কাছে প্রার্থনা বলা চলে ! এটা পোস্ট করার আগেই আপনি লিখতে পারেন আবার পোস্ট করার পরেও লিখতে পারেন । তবে পোস্ট করার আগে লিখলেই মনে হয় ভাল হয় !
আসুন দেখে নেওয়া যাক কি লিখবেন সেই চিঠিতে !
প্রিয় আল্লাহ,
আমি অনেক কষ্ট করে সামুতে একটা পোস্ট দিতে যাচ্ছি । আপনার কাছে আমার আকুল আবেদন এই যে আমার পোস্ট টা যেন ঠিক ঠাক মত সামুতে পোস্ট হয় আপনার কাছে এই প্রার্থনা করি । এক পোস্ট যেন দুইবার না এসে যায় আপনার কাছে এই প্রার্থনা রইলো !
আমার এই পোস্টটিতে ঠিক মত সবাই যেন মন্তব্য করতে পারে এবং সেই মন্তব্য যেন দেখা যায় এই প্রার্থনা রইলো । সবার শেষে আমি যেন ঠিক মত মন্তব্যের জবাব দিতে পারি এই প্রার্থনা রইলো !
আপনি ছাড়া আমার প্রার্থনা শোনার তো কেউ নাই । সামুর মডারেটররা তো আমার কথা শুনবে না আপনিই কিছু একটা করেন !
ইতি
আপনার গুনাগার বান্দা
অপু তানভীর !
এবার উপরওয়ালার নাম করে পোস্ট দিয়ে ফেললেন সামুতে ! এবার দেখা যাক কাকে কাকে আপনি ইমেইল করে চিঠি পাঠাবেন এবং সেখানে কি কি লিখবেন !
সামুতে পোস্ট করার পরপরই প্রথম ইমেইল টা করবেন ব্লগ মাতা জানা আপু বরাবর !
প্রিয় জানা আপু,
পত্রের প্রথমেই আমার সালাম নিবেন এবং শুভেচ্ছা নিবেন ! আশা করি ভাল আছেন ! আপনার সুস্থ্যতা কামনা করে এই পত্রখানি লিখছি ! যাই হোক, পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি ।পোস্ট টি এই লিংকে আছে। পোস্টটির সকল টেকনিক্যাল দিক সমুহ সঠিক থাকে সেই ব্যাপারে আপনি আপনার মডারেশন প্যানেল এবং টেকনিক্যাল টিম কে নির্দেশ দিয়ে এই অভাগার পোস্ট টা সামুর পাতায় বজায় রাখার ব্যবস্থা করে নিবেন বলে আমি আশা করি ! বেশি কিছু করতে হবে না কেবল আমার পোস্ট খানা যেন সময় সময় সামুতে পোস্ট হয়, কেউ যদি মন্তব্য করে সেই মন্তব্য টুকু যেন দেখা যায় এবং মন্তব্যের সঠিক জবাব দেওয়া যায় সেই দিক টুকু দেখলেই চলবে !
সময় নিয়ে আমার চিঠি খানা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ !
ইতি
সামু ব্লগের নগন্য ব্লগার
অপু তানভীর !
এর পরের চিঠিটা পাঠাতে হবে মডারেটর কাছে !
প্রিয় মডারেটর ১
আশা করি পরিবার পরিজন নিয়ে সুখ এবং আনন্দে আছেন । আপনার মন ভাল এবং আপনি সুখে থাকলেই আমরা সুখে থাকবো বলে আশা করি ! যাই হোক, পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি । পোস্ট টি গুরুত্বপূর্ন এবং আশা করছি পোস্টি সবার পড়া উচিৎ ! পোস্ট টি এই লিংকে আছে। এখন ব্লগটি নির্বাচিত পাতায় স্থান দিয়ে দেশ এবং জাতীকে আমার গুরুত্বপূর্ন গবেষনা জানার সুযোগ দিন !
আপনার দিন ভাল কাটুক ! আজকে আর নয় ! নতুন পোস্টের সাথে আবার নতুন চিঠি নিয়ে হাজির হব ! বাসার বড়দের আমার সালাম দেবেন এবং ছোটদের আমার স্নেহ দিবেন ! আর আমার সম বয়সী কোন কন্যা থাকলে তাকে আমার ভালবাসা পৌছে দিবেন !
ইতি
সামু ব্লগের একজন নগন্য ব্লগার
অপু তানভীর
প্রথম মডারেটর কোন কাজে ব্যস্ত থাকলে ইমেল খানা মডারেটর দুই, মডারেটর তিন .... এর কাছে ফরওয়ার্ড করতে ভুলবেন না ।
পোস্ট নির্বাচনের পরে এর পরের কাজ হবে আপনার পোস্টের লিংক সবার কাছে । অনেকে অবশ্য ইনবক্সে আগেই এই কাম করে প্রায়ই করে থাকে । তো যাই হোক এই চিঠি পাঠাবেন সম্মানীয় ব্লগাদের কাছে !
প্রিয় ব্লগার,
শরতের শুভ্র মেঘের শুভেচ্ছা নিন প্রিয় ব্লগার । আশা করি বউ বাচ্চা গার্লফ্রেন্ড নিয়ে ভাল আছেন । আপনি সব সময় ভাল থাকুন এই কামনা করি সব সময় ! কারন আপনি ভাল থাকলেই আমি ভাল থাকি ! যাক পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি । পোস্ট টি গুরুত্বপূর্ন এবং আশা করছি পোস্টি সবার পড়া উচিৎ ! সবার বলতে আমি আপনাকেও বুঝিয়েছি পোস্ট টি এই লিংকে আছে। আপনার যদি স্মৃতি শক্তি খুব দুর্বল না হয়ে থাকে তাহলে একটু লক্ষ্য করবেন এবং মনে করার চেষ্টা করবেন আপনার গত পোস্ট টি আমি খুবই মনযোগ দিয়ে পড়েছি এবং সেখানে গুরুত্বপুর্ন মন্তব্য করেছি ! তাই আমিও আশা করবো আপনি আমার এই পোস্ট টি পড়বেন এবং আপনার গুরুত্বপূর্ন মতামত প্রদান করবেন !
আজকে আর নয় ! নতুন পোস্টের সাথে আবার নতুন চিঠি নিয়ে হাজির হব ! বাসার বড়দের আমার সালাম দেবেন এবং ছোটদের আমার স্নেহ দিবেন ! আর আমার সম বয়সী কোন কন্যা থাকলে তাকে আমার ভালবাসা পৌছে দিবেন !
ইতি
সামু ব্লগের একজন নগন্য ব্লগার
অনু তানভীর !
পোস্ট পড়া এবং মন্তব্য তো হল । এখন দরকার মাসিক যে সং কলন পোস্ট আছে সেগুলোতে নিজের পোস্টের স্থান করে নেওয়া ! তাদের কাছেও লিখতে পারেন চিঠি !
প্রিয় সংকলন কারী !
শরতের শুভ্র মেঘের শুভেচ্ছা নিন প্রিয় ব্লগার । আশা করি বউ বাচ্চা গার্লফ্রেন্ড নিয়ে ভাল আছেন । আপনি সব সময় ভাল থাকুন এই কামনা করি সব সময় ! কারন আপনি ভাল থাকলেই আমি ভাল থাকি ! যাক পরসমাচার এই যে অনেক সময় এবং শ্রম ব্যয় করে একটি পোস্ট দিয়েছি । পোস্ট টি গুরুত্বপূর্ন এবং আশা করছি পোস্টি সবার পড়া উচিৎ ! সবার বলতে আমি আপনাকেও বুঝিয়েছি ! পোস্ট টি এই লিংকে আছে। এখন পোস্ট যাতে সহজে হারিয়ে না এজন্য আপনার আগামী মাসের সংকলন পোস্টে আমার পোস্ট টি যুক্ত করিলে খু্বই খুশি হইতাম !
আজকে আর নয় ! নতুন পোস্টের সাথে আবার নতুন চিঠি নিয়ে হাজির হব ! বাসার বড়দের আমার সালাম দেবেন এবং ছোটদের আমার স্নেহ দিবেন ! আর আমার সম বয়সী কোন কন্যা থাকলে তাকে আমার ভালবাসা পৌছে দিবেন !
ইতি
সামু ব্লগের একজন নগন্য ব্লগার
অনু তানভীর !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


