জীবনানন্দ দাশের নাম আসলে সবার প্রথমে যে কবিতার কথা মনে আসে সেটা হল "সুরঞ্জনা ঐ খানে যেও নাকো তুমি" । আকাশলীনা কবিতাটা পড়ে নাই কিংবা শোনে নাই পড়ালেখা জানা এমন লোক খুজে পাওয়া মুশকিল ! আমার আরেকটা পছন্দের কবিতা হচ্ছে "হায় চিল" আগের সব জীবনানন্দ ভক্তের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ! আসুন তো দেখা যাক যদি কবি এই কবিতা দুটো সামু ব্লগের জন্য লিখতো তাহলে কেমন হত !

আকাশলীনা (ব্লগ-ভার্শন)- ব্লগলীনা
ব্লগার সুরঞ্জনা
ঐ পোস্টে যেও নাকো তুমি,
করো না কো কমেন্ট ঐ যুবকের পোস্টে;
ফিরে এসো ব্লগার সুরঞ্জনা;
সামু ব্লগের নির্বাচিত পাতায়;
ফিরে আসো এই সামু ব্লগে
ফিরে আসো পোস্টে আমার;
পোস্টে থেকে পোস্ট আরও ব্লগ পোস্টে
যুবকের পোস্টে তুমি যেও না ক আর।
কি এতো কমেন্ট তার পোস্টে
লাইকের আর লাইক,
একটি ব্লগারের মত তুমি আজ
তার পোস্ট হয়ে যাও আর আসো।
ব্লগার সুরঞ্জনা,
তোমার ব্লগ ভিজিট লিস্টে আজ,
যুবকের আনা গোনা ,
কমেন্টের পর কমেন্ট !!
ব্লগার সুরঞ্জনা
ঐ ব্লগে যেও নাকো তুমি !
মূল কবিতা

হায় চিল (ব্লগ ভার্শন)- হায় ব্লগার
হায় ব্লগার,
সামু ব্লগের ব্লগার,
এই ব্লগ পড়ার অলস দুপুরে
তুমি আর কমেন্ট করো নাকো ঘুরে ঘুরে
সামু ব্লগের বিভিন্ন পোস্টে !
ভিজিট লিস্টে তোমার নাম, সামুর নিকের মতো
সেই পরিক্রমাশীল ব্লগারের নাম মনে আসে,
সামুর অন্যান্য ব্লগারের মত
সে যে চলে গেছে পোস্ট নিয়ে দুরে ;
আবার তাহারে কেন ডেকে আনো ?
কে হায় নিক দেখে বেদনা জাগাতে ভালবাসে
হায় ব্লগার,
সামু ব্লগের ব্লগার,
এই ব্লগ পড়ার অলস দুপুরে
তুমি আর কমেন্ট করো নাকো ঘুরে ঘুরে
সামু ব্লগের বিভিন্ন পোস্টে !
মূল কবিতা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


