somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি বায়ো-মেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে বলা হয় সামুর নিক গুলোকে !! :D

২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হঠাৎ করে ঘোষণা এল সামহোয়্যারইন ব্লগের সকল নিক বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন করতে হবে ।
তখন কি হবে ? কি কি ঘটনা ঘটতে পারে আসুন দেখে নেওয়া যাক !




১. আমাদের সবার প্রিয় নোটিশবোর্ড সবার আগে নোটিশ ঝোলাবে সামুর ব্যানারে । সেখানে সামুতে কেন বায়ো-মেট্রিক পদ্ধতিতে নিক খোলা কেন প্রয়োজন, এতে করে দেশ ও জাতির কি কি উপকার হবে, না করলে কি কি ক্ষতি হতে পারে, সেই ব্যাপারে বিস্তার আলোচনা থাকবে ।

২. এই পোস্ট দেওয়ার সাথে সাথে কমেন্টে পক্ষ-বিপক্ষ নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে । কেউ কেউ আবার কেবল সেই পোস্ট কমেন্ট করেই শান্ত থাকবে না । নিজের নিজের ওয়ালে ব্লগ পোস্ট নিয়ে হাজির হবে । পক্ষে যেমন পোস্ট থাকবে তেমনি বিপক্ষে পোস্ট থাকবে ! বলাই বাহুল্য পক্ষের পোস্ট গুলো নির্বাচিত পাতায় স্থান পেতে সময় লাগবে না মোটেও তবে বিপক্ষের পোস্ট গুলো নির্বাচিত পাতায় স্থান পাবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে !

৩. পাড়ায় পাড়ায় এজেন্ট নিয়োগ দেওয়া হবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিক টি পুনঃ নিবন্ধন করার জন্য । দেশের বাইরেও এজেন্ট নিয়োগ দেওয়া হবে ।

৪. যদিও সিম কোম্পানি থেকে বলা হয়েছিল যে সিম নিবন্ধন হচ্ছে একেবারে ফ্রি কিন্তু এজেন্টরা ঠিক ঠিকই টাকা নিচ্ছে ঠিক তেমনি ভাবে সামুর এজেন্টরাও প্রতি একাউন্ট নিবন্ধন করার জন্য টাকা নিবে । এটা নিয়েও চলে আসবে প্রতিবাদী এবং অনুসন্ধানী পোস্ট । কোন পয়েন্টে কোন কোন এজেন্ট কত করে টাকা নিচ্ছে সেগুলোর স্ক্রনশট সহ পোস্ট প্রকাশ হবে । সেখানেও হাজির হবে জ্বালাময়ী কমেন্ট আর আলোচনা !

৫. একটা এনআইডি দিয়ে সর্বোচ্চ ২০ একাউন্ট নিবন্ধন করা যাবে । এবং সামুর কাছ থেকে নিশ্চয়তা আসবে যে মাল্টি নিকের পরিপূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে ।

৬. বায়োমেট্রিক পদ্ধতিতে নিক নিবন্ধনকে উৎসাহ করার জন্য সামু বিভিন্ন অফার চালু করবে । যেমন
ক. বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করার সাথে সাথে যে কারো একাউণ্ট ওয়াচ থেকে জেনারেল কিংবা সেফ করে দেওয়া হবে ।
খ. বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত প্রত্যেকটি নিক থেকে দেওয়া পোস্ট অটো নির্বাচিত পাতায় চলে যাবে (তবে শর্ত প্রযোজ্য)
গ. বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত প্রত্যেকটি নিক থেকে দেওয়া পোস্টে ১০০ কমেন্ট, ৫০ লাইক এবং হাজারের উপরে পঠিত ফ্রি দেওয়া হবে ।
ঘ. পোস্ট স্টিকি হওয়ার সম্ভবনাও থাকবে প্রবল !

৭. প্রত্যেকটা পোস্ট দেওয়া আগেই সামু থেকে অটোমেটিক ভাবে একটা মেসেজ শো করবে "৩০শে এপ্রিপের ভেতরে সকল সামহোয়্যার ইন ব্লগ নিক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হবে । আপনার নিকটি যদি বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত না হয়ে থাকে তাহলে আজই এক কপি ছবি, ন্যাশনাল আইডির কপি এবং একাউন্টের স্ক্রিনশন এবং পাস-ওয়ার্ড নিয়ে চলে আসুন নিকতস্থ নিক নিবন্ধন এজেন্টের কাছে" । নিক নিবন্ধন হোক কিংবা না হোক এই মেসেজ প্রত্যেক পোস্ট করার আগে শো করবেই ।

৮. যে কারো পোস্টে কমেন্ট করতে গেলেও ঠিক একই ভাবে লেখা উঠবে "৩০ শে এপ্রিলের পরে এই পোস্টে আবারও কমেন্ট করতে চাইলে আপনাকে বায়োমেট্রিক পদ্ধিতে নিক নিবন্ধন করতে হবে ....."

৯. এছাড়া সামু কর্তৃপক্ষ নিবন্ধন কে সম্পর্কে আরো প্রচার করার জন্য টিভি কিংবা রেডিওকে কমার্শিয়াল এড বানাবে । আপনার ইউটিউব ভিডিওতেও সেই এড চলে আসবে ।

১০. দেখা যাবে প্রথম প্রথম এই নিবন্ধনে অনেকের অনীহা থাকলেও শেষ সময়ে এসে সবাই লাইন ধরে নিবন্ধন করতেছে । কেউ কেউ নিবন্ধন শেষ করে ছবি তুলে সামুতেই পোস্ট দিবে ।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×