
বই মেলা মানেই আমার জন্য অন্য কিছু ! আমার জীবনে বউ না আসলেও কোন সমস্যা নেই কিন্তু যদি বই না আসে (পড়া লেখার বই না, গল্পের বই) তাহলে মনে হয় এই জীবনে যেন আমার কিছুই নাই । তবে এবার শুরু থেকেই ঠিক করে রেখেছিলাম যে ২০১৭র বইমেলা থেকে একদম বই পত্র কিনবো না । একটাও না । এই বছর আমার আরও অনেক গুরুত্বপূর্ন কাজ করার আছে । বই পড়ার সময় নেই ।
এই কথা আমার স্টুডেন্ট কে বলার সাথে সাথেই সে এমন ভাবে হাহা করে হেসে ফেললো যেন এর থেকে হাসির কথা সে আর কোন দিন শুনেই নাই ! যাই হোক কিনবো না কিনবো না করেই কয়েকটা বই কিনেই ফেললাম । আমার আবার স্বভাব হচ্ছে কেনা বই গুলো সবাইকে দেখাতে ইচ্ছে করে । আর কেনা বই গুলোর ভেতরে আমাদের ব্লগারদের বই যেহেতু আছে সেহেতু ছবি গুলো দেওয়ার লোভ আর সামলানো গেল না !
১

২

৩

৪

৫

৬

৭

৮

৯

১০


১২

১৩

আপডেটঃ ১
আজকে (২২/০২/১৭) আবারও গেছিলাম বইমেলাতে । আর আমি বইমেলাতে যাবো আর বই কিনবো না সেটা তো আর হয় না ! আজকের কিস্তি !
১৪

১৫

১৬

১৭

১৮

১৯

আপডেটঃ ২
আজকেও (২৮/০২/১৭) শেষ বারের মত যেতে হল আরেকবার বইমেলাতে । আজকে বেশি না মাত্র দুইটা কিনেছি মনের সাথে যুদ্ধ করে
২০

২১

এবারের বইমেলা টা আমার জন্য সত্যি একটু অন্য রকম কারন এই বই মেলাতে প্রথমবারের মত আমার লেখা ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে । এই জন্য ব্লগার বৃতি আপুকে যতই ধন্যবাদ দেই না কেন সেটা অনেক কম হয়ে যাবে । জীবন সব কিছুতেই একটা অন্য রকম আনন্দ থাকে ! আমার ছাড়াও চেনা পরিচিত আরও অনেকের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ব্লগার সংকলন "ঋদ্ধ এক"

এই ছবিটা দেওয়াটা ছেলেমানুষী তবুও ছবিটা আমার দিতে বড়ই ইচ্ছে করছে !

আগামীকাল আবারও বইমেলাতে যাওয়ার কথা আছে । না জানি এবার হয়তো একটা বইও না কিনে ফেরৎ চলে আসতে হয় !
সবার শেষে বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন ! আর বই উপহার পাওয়ার জন্য আপনার প্রিয়জন হতে আমার কোন আপত্তি নাই !
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



