somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর ব্লগার সামুকালে যে যে ভুল গুলো করে ...

০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষ মাত্রই ভুল করে । ব্লগার যেহেতু মানুষ তারাও জীবনে অনেক ভুল করে থাকে । তবে মানুষের সেই সব ভুল নিয়ে লিখতে গেলে হয়তো কত শত ব্লগ স্টোরেজ ভর্তি হবে সেটার কোন হিসাব নেই । সেই দিকে আমরা না যাই । আমরা বরং সেই সমস্ত ভুল গুলো নিয়ে কথা বলি যে ভুল গুলো একজন ব্লগার সামুতে ব্লগিং করতে এসে কেবল সামুর আঙ্গিনাতে করে থাকে । আসুন দেখে নেওয়া যাক কী সেই ভুল গুলো ।

১. সামু ব্লগ জীবনের সব থেকে প্রথম যে ভুলটা প্রায় অনেকেই করে সেটা হচ্ছে নিক খোলার সময় নিকের বানান ভুল করে । নিক খোলার সময়ই ভার্চুয়াল কীবোর্ড দিয়ে লিখতে গিয়ে আ কার কিংবা ই কার আগে পিছে দিয়ে ফেলে । তবে সবাই ভেবে বসে যে আগে নিক খুলে নেই । পরে নামের বানানটা ঠিক করে নেওয়া যাবে । কিন্তু ব্লগিং শুরু করার পর বুঝতে পারে যে একবার নিক খোলার পরে সেটা আর সংশোধন করা যাচ্ছে না ।

২. নিজের পোস্টে বানান ভুল করা খুব স্বাভাবিক ব্যাপার । ভুল গুলো চোখ পড়ে সেগুলো নিশ্চিন্তে ঠিক করে নেওয়া যায় কিন্তু অন্য কারো পোস্টে মন্তব্যের ভেতরে যখন বানান ভুল হয়ে যায় তখন সেটা আর কিছুতেই ঠিক করা যায় না । এমন ভুল আমরা প্রায়ই সবাই করেছি ।

৩. অনেক সময়ই দেখা যায় আমরা কোন পোস্ট পড়ে ভাল লাগে নি । কিন্তু তবুও ভুল করে সেই পোস্টে প্লাস বাটনে চাপ করে যায় । এমন ভুল আমরা অনেকেই করে থাকি । আবার সেই সাথে এইভুলটাও অনেকে করে যে লেখা ভাল লেগেছে কিন্তু সে প্লাস বাটনে চাপ দেয় নি !

৪. ছবি আপলোডের ক্ষেত্রে দেখা যায় এক ছবি আপলোড করতে গিয়ে অন্য কোন ছবি আপলোড করে ফেলেছে ।

৫. লিংক যুক্ত করার ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় লিংক এলোমেলো হয়ে গেছে । একটা দুইটা জরুরী দাগ মুছে গেছে চাপ লেগে ! সেই লিংক তখন আর কাজ করে না কিছুতেই । পোস্ট কিংবা কমেন্টে লিংক দিতে গিয়ে একবার না একবার ভুল করে ফেলেছেন ।

৬. কোন আন অথোরাইজ ইউটিউব চ্যানেল থেকে অনেকেই ভিডিও লিংক যুক্ত করে থাকে । কিন্তু দেখা যায় কিছু দিন পরেই সেই কন্টেন্টটা সরিয়ে নেওয়া হয়েছে । তখন পোস্ট থেকেও ভিডিওটি গায়েব হয়ে যায় । এই ভুলটা আমি নিজেও কয়েকবার করেছি ।

৭. সামুর ব্লগাররা বিশেষ করে নতুন ব্লগারেরা এই ভুল টা সাধারনত করে থাকে । দেখা যায় সামুর কোন পুরানো ব্লগারদের লেখা আবার নিজের নামে এই সামুতেই পোস্ট করে ফেলে ! এমন ঘটনা আমার সাথেই হয়েছে বেশ কয়েকবার । আমার লেখা পোস্ট হয়েছে ব্লগে পোস্ট হয়েছে ।

৮. ঠিক একই রকম ভুল সামু ব্লগারেরা করে । এখন ফেসবুকে ব্লগ থেকে বেশি মানুষ লেখালেখি করে সেই হিসাবে, ব্লগে পোস্ট করার মত প্রচুর লেখা ফেসবুকে পাওয়া যায় । সেখান থেকেই কোন না কোন লেখা কো ব্লগার কোন প্রকার কার্সেসী ছাড়াই ব্লগে প্রকাশ করে । তারপর যখন কেউ সেই আসল লেখার লিংক দিলে সেই কমেন্টও মুছে দেয় । কিংবা তাকে শত্রু মনে করে । ব্যাপার অনেকটা যে আমি চুরি করবো কিন্তু তুমি সেটা বলতে পারবে না ।

৯. এই ভুল অবশ্য এখন আর করার উপায় নেই । আগে সামুতে মাইনাস দেওয়ার একটা সিস্টেম ছিল । এখন সেটা আর নেই । আগে দেখা যেত কোন ব্লগার প্লাস দিতে মাইনাসে চাপ দিয়ে দিয়েছে আবার মাইনাসে চাপ দিতে গিয়ে প্লাসে চাপ দিয়ে দিয়েছে ।

১০. একাধিক নিক অনেকেই ব্যবহার করে । তবে একই সাথে একাধিক নিক ব্যবহারে ধরা না পরাটা অনেক পরিশ্রমনের ব্যাপার । কিছু কিছু মানুষ কিছু নির্দিষ্ট বানান ভুল করে থাকে । দেখা যায় কেউ ব্যক্তি বানান ব্যাক্তি লেখে, উহ্য বানান উয্য লেখে এই রকম নানান ভাবে নিজের একটা বৈশিষ্ট্য রেখে যায় ! কেবল বানানই নয় লেখার গঠন ধরনেও মিল থাকে । এই ভুলটাই অনেক ব্লগার করে। দুই আইডি থেকে একই ধরনের বানান ভুল কিংবা একই রীতিতে লেখে । ভুলটা এখানেই হয় !

১১. মাল্টি নিকে আরও একটা ভুল অনেক ব্লগার করে । সেটা হল যে নিক থেকে মন্তব্য করতে চাইছিলো দেখা যায় তখন অন্য নিকে লগইণ রয়েছে । সেটা আর সে খেয়াল করে না । ভুল করে সেই নিক থেকে মন্তব্য করে ফেলে ।

১২. ব্লগারদের মাঝে অনেকেই মাঝে মধ্যে ভুলে যায় যে এটা আসলে ব্লগটা ফেসবুক না । এখানে কিছু নিয়মনীতি মানতে হয় । বিশেষ ভাবে লক্ষনীয় যে অনেকেই এই দলে আছে । প্রায়ই এই ভুল করে । ফলে দেখা যায় তাদের মন্তব্য মুছে দেওয়া হয় ।




আরও অনেক ভুল হয়তো আছে যা আমার চোখে ধরা পড়ে নি । আপনাদের কাছে চোখে ধরা পড়লে সেটা কমেন্টে জানিয়ে দিন । এড করে দেওয়া হবে...



Photo by Andrea Piacquadio from Pexels
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২১ রাত ১:০৫
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×