somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টে কপিরাইট ফ্রি ছবির ব্যবহার এবং সঠিক ভাবে ছবি-উৎস যুক্ত করার প্রসঙ্গে.....

১৬ ই জুন, ২০২১ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সামহোয়্যারইনের একজন সহব্লগারের মন্তব্য দেখে এই পোস্টটি লেখার কথা আমার মাথায় এল । লেখার আগেই সবাইকে এই কথা নিশ্চিত করে বলতে চাই যে এই পোস্টটি কোন ভাবেই কাউকে ছোট করা কিংবা কোন প্রকার দোষ ধার জন্য নয় । পোস্ট টি লেখার এক মাত্র উদ্দেশ্য সহ ব্লগারদের একটা বিষয়ে সচেতন করা এবং একটা ছোট পরামর্শ দেওয়া মাত্র ।


ব্লগে যে কোন কাজের জন্য আমরা নানান সময়ে ছবি ব্যবহার করি। এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই সব ছবির বেশিরই কপিরাইট ফ্রি না । বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, ছবি গুলো গুগল থেকেই আমরা সার্চ করে নিই । সেগুলো পোস্ট রিলেটেড হয় কিন্তু একেবারে হুবাহু পোস্টের মত করে না । এই ছবি গুলো আমরা কপি রাইট ফ্রি সাইট থেকে নিতে পারি । ইন্টারনেটে এমন অনেক গুলো সাইট রয়েছে যেখানে আপনি একেবারে কপিরাইট ফ্রি ইমেজ পেতে পারেন । এই সমস্ত ছবি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সুত্র পর্যন্ত ব্যবহারের দরকার নেই । ছবি যখন আপনি সেখান থেকে ডাউনলোড করবেন সেখানে একটা লেখা উঠে যে ছবির ক্রেডিট দেওয়া বাধ্যতামূলক নয় তবে যদি আপনি ছবির লিংকটা যুক্ত করে দেন তাহলে সেটা এপ্রিশিয়েট করা হবে ! আমার ব্যক্তিগত মনমত হচ্ছে যদিও তা কপিরাইট ফ্রি, একটু নাম এড করে দিলে ক্ষতি কি!

নিচের দুইটা সাইট অনেক বেশি পরিচিত কপিরাইর ফ্রি ছবির জন্য। এই দুইটা সাইটে প্রচুর পরিমানে ছবি রয়েছে । আমরা যে ধরনের ছবি ব্যবহার করে ব্লগে সেই ধরনের ছবি । এই সাইটে আপনি একাউন্ট না খুলেও ছবি নামিয়ে নিতে পারবেন । সাইটে যাবেন, সার্চ বক্সে নির্দিষ্ট কীওয়ার্ড টাইপ করবেন তারপর ছবি ডাউনলোক করে নিবেন । ব্যাস আর কোন ঝামেলা নেই । গুগল থেকে ঠিক যেভাবে ছবি নামান এখানেও ঠিক একই ভাবে ।

আমার প্রথম পছন্দের সাইটটা হল Pexels.com নিজের ব্যক্তিগত সাইটের জন্য কয়েকটা ছবি দরকার ছিল তখন এই সাইট থেকে ছবি গুলো সংগ্রহ করেছিলাম । সাইটের একটা স্ক্রিনশট ।



আরেকটা সাইট হল Pixabay.com এটাও অনেক জনপ্রিয় একটা সাইট ।



আরেকটা হচ্ছে Unsplash.com


আমরা গুগল থেকেই তো ছবি সার্চ করে থাকি । এখন যদি গুগল থেকে সার্চ না দিয়ে এই সাইট গুলো থেকে সার্চ দিয়ে আমরা ছবি নামাতে পারি ব্লগ পোস্টের জন্য । আপনারা যে ব্রাঊজার ব্যবহার করেন সেই ব্রাউজারে এই দুই তিনটা সাইটের ঠিকানা বুকমার্ক করে রেখে দিন সামনেই । ছবির দরকার হলেই এখান থেকে নিয়ে নিন । যেমনটা গুগল থেকে এতোদিন করে আসছেন ।

এই রকম আরও বেশ কিছু সাইট রয়েছে যেখান থেকে আপনি একেবারে ফ্রিতে এই কপিরাইট মুক্ত ছবি ডাউনলোড করতে পারবেন । কিছু কিছু সাইট রয়েছে সেখানে আপনাকে টাকা দিয়ে সদস্যপদ কিনতে হবে এবং তারপর সেখান থেকে ছবি নামাতে পারবেন । একটা ব্লগপোস্টের ঠিকানা দিলাম । এখানে এরা ২৪টা সাইটের কথা বলেছে যেখানে থেকে আপনি আপনার পছন্দের ছবি নামাতে পারবেন নিজের ব্লগপোস্টের জন্য ।


কিন্তু দেখা যায় কোন পোস্ট লিখতে গেলে বিশেষ করে যখন ফিচার পোস্ট লিখতে যাই তখন এই সমস্ত ফ্রি ইমেজ সাইটে দরকার মত ছবি পাওয়া যায় না । তখন পোস্ট লেখার জন্য আমরা সাধারনত গুগলে সার্চ দিয়ে দরকারী সাইট থেকে ছবি নামিয়ে পোস্টের সাথে যুক্ত করে দিই । নিচে আর নিচে লিখে দেই ছবি গুগল অথবা অন্তর্জাল । আমার দেখা প্রায় সব ব্লগারই এই কাজটা করে । এবং সেই প্রায় সব ব্লগারদের ভেতরে আমি নিজেও একজন । যদিও নিজের এই অভ্যাসটা আমি শুদ্ধ করার চেষ্টা করছি । ঠিক এই কথাটাই সেই সহ ব্লগার তার মন্তব্যে বলেছেন । যেখানে ব্লগাররা ছবি ব্যবহার করছেন এবং সুত্র হিসাবে গুগলের নাম যুক্ত করে দিচ্ছে । তার বক্তব্য হচ্ছে গুগল কোন সুত্র হতে পারে না । গুগল কেবল ছবির খোজ নিয়ে আসে আপনার সামনে । আপনি সেটা কোন সাইট থেকে নামিয়ে নেন । সুত্র হিসাবে গুগলের নয় বরং সেই সাইটের লিংক কিংবা নাম টি যুক্ত করা দরকার । তার কথা কিন্তু মোটেও ভুল না ।

উদাহরন হিসাবে ধরুন যে আমি গুগলে গিয়ে ব্লগ লিখে সার্চ দিলাম । দেখুন নিচের ছবির রেজাল্ট আসে


আমি এখন প্রথম ছবিটার উপর ক্লিক করে এখান থেকেই ছবিটা নামিয়ে নিতে পারি।



আমরা অন্য কোন সাইটে না গিয়েই গুগল থেকেই ছবিটা নামিয়ে নিলাম । অথচ ছবিটা মোটেই গুগলের না । ছবিটা মূলত অন্য একটা সাইটের। যদি আমাদের সুত্র উল্লেখ করতে হয় তাহলে সেই ইমেজটার উপরে আরেকবার ক্লিক করলেই আসল সাইটে চলে যেতে পারি । এবং ছবির উৎস হিসাবে সেই সাইটের নাম লিংক যুক্ত করতে পারি । কাজটা খুব বেশি কঠিন না । কেবল মাত্র একটা ধাপ আমাদের বেশি করতে হচ্ছে । কিন্তু এর একটা ধাপ বেশি ব্যবহারের ফলে আপনার ব্লগপোস্ট আরও বেশি চমৎকার হয়ে উঠবে । দুদিন আগে আমাদের আরেক সহব্লগার ডঃ এম এ আলীর একটা চমৎকার পোস্ট পড়লাম । পোস্টটা যতখানি না ভাল লাগলো তার থেকেও চমৎকার লাগলো পোস্ট তৈরির ধরন আর সুত্র যুক্ত করার ধরন দেখে। আমাদের ব্লগের সকল পোস্ট ঠিক এই ভাবে তৈরি করা দরকার বলে আমি মনে করি । একবার পোস্টে ঢু মেরে আসতে পারেন ।

এই পোস্ট দেওয়ার সারমর্ম হচ্ছে, এখন থেকে ব্লগ পোস্টের ছবির জন্য আমরা যখন নেটে ছবি সার্চ দিবো তখন প্রথমেই গুগলে সার্চ না দিয়ে আমরা ছবি সার্চ দিবো Pexels কিংবা pixabay এর মত সাইট গুলোতে । সেখান থেকেই আমরা আমাদের পোস্টের জন্য ছবি নিয়ে ব্যবহার করবো । অন্য দিকে যদি আমাদের দরকার মত ছবি আমরা সেখানে খুজে না পাই, তাহলে যে সাইট থেকে আমরা ছবিটা নিয়েছি সেই সাইটটার লিংক কিংবা নাম যুক্ত করবো পোস্টে । এরফলে আমাদের ব্লগ পোস্টের মানটা আরও বেড়ে যাবে অনেক গুণে ।

যারা ওয়ার্ডপ্রেস ব্লগ ব্যবহার করেন তারা জানেন যে সেখানে যখন ছবি যুক্ত করার ব্যাপার আসে তখন সেই ছবি যুক্ত করার সময়েই সেখানে উৎস যোগ করার একটা জায়গা থাকে । কিন্তু সামুতে এমন কোন সিস্টেম নেই । যদি যদি যুক্ত করার সময়েই সেখানে একটা সুযোগ থাকতো তাহলে সম্ভবত আরও বেশি ভাল হত ।

এই পোস্ট গতকাল দুপুরেই আমি তৈরি করেছিলাম । কিন্তু পোস্ট দিতে নিজের কাছেই বাঁধছিলো । কারণ টা হচ্ছে আমি নিজেই এতোদিন সোর্স হিসাবে গুগল লিখে এসেছি পোস্টে যা একটা ভুল কাজ ছিল । তাই কাল রাত ভর নিজের পোস্ট গুলো ঠিক করার চেষ্টা করেছি । বর্তমান থেকে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত পোস্ট গুলোর ঠিক করেছি । একটা পোস্ট এখনও বাকি রয়েছে এরই সময়ের ভেতরে । সেটা আজ ঠিক করে ফেলবে । আর আস্তে আস্তে আগের পোস্ট গুলো সঠিক ভাবে ছবির উৎস যোগ করে দেওয়ার চেষ্টা করবো । আগে যে ভুল করে ফেলেছি সেটার জন্য দুঃখপ্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই । তবে এখন থেকে এই ভুল কাজটা আর করবোনা । সঠিক ভাবেই ছবির সুত্র যোগ করার চেষ্টা করবো । আপনাদের প্রতিও ঠিক একই অনুরোধ রইলো । কাজটা কিন্তু মোটেই কঠিন কিছু না । আসুন আজ থেকেই শুরু করি ।

হ্যাপি ব্লগিং

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

গ্রেইস

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা মে, ২০২৬ রাত ২:০৯


এরা সাড়ে তিনফুট থেকে চারফুট দীর্ঘ,ছোট খাটো,পাতলা গড়ন বিশিষ্ট। চোখগুলো খুব বড়, নাক দৃশ্যমান নয়,ত্বক ছাই বর্ণের,অমসৃণ এবং কুঁচকানো। উন্নত প্রযুক্তি সম্পন্ন। পুরোই... ...বাকিটুকু পড়ুন

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭

আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন মানুষ... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের একটি জনপ্রিয় নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। ভাড়াটে খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে... ...বাকিটুকু পড়ুন

×