somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবিব্লগঃ কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি ও ছবির পেছনের গল্প ৩

২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদে বাসায় এসেছি । ফিরবো একেবারে লকডাউনের পর । এখানে সব কিছুই ঠিক আছে । কেবল সামুতে ঢুকতে গেলে বিরাট ঝামেলা করতে হয় । প্রোক্সি কিংবা টর দিয়ে ঢুকতে ভালো লাগে না । তবে এখন এটা ছাড়া আসলে আর কোন উপায় নেই । ঢাকাতে ফেরার আগে আর স্বাভাবিক ভাবে সামুতে প্রবেশ করা যাবে না । সামুর এই সমস্যাটা আর কবে সমাধান হবে কে জানে ! যাই হোক, আজকে আবার কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি নিয়ে হাজির হলাম ।


সমুদ্র আমার সব সময় প্রিয় । বছর তিনেক আগে তোলা এই ছবিটা । এক বর্ষাকালে গিয়েছিলাম সমুদ্রের কাছে । দুর থেকে সুর্য ডোবা দেখেছিলাম । সেই দৃশ্যটা এখনও চোখে লেগে আছে ।


একই সময়ে তোলা ছবি । সমুদ্র আকাশ আর পাথর ।


বৃষ্টি মেঘ আর আকাশ । গাড়ির কাঁচের পেছন থেকে তোলা ছবি । ছবিটা যে ঠিক কবে তুলেছিলাম, মনে নেই ।


ছবি ব্লগ প্রতিযোগিতায় আমচোরের একটা ছবি পোস্ট করেছিলাম । এই ছবিটা সেই সময়কার । আমি সেই আমচোরের পাশে দাড়িয়েই আছে । আমার তিনবন্ধু দুরে দাড়িয়ে কথা বলছে ।


পেশী শক্তি ও যান্ত্রিক শক্তির যান । সুনামগঞ্জ থেকে তোলা । টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার শুরুটা এখান থেকে।


এই মুরগি দুটো হাসন রাজার বাড়ির । এই বাড়িতে এই মুরগির আছে অনেক গুলো ।


বিশাল জলরাশির মাঝে একা মাঝি বয়ে চলেছে তার নৌকা নিয়ে । টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা । মাঝে মাঝে আমার এই রকম ছোট নৌকা নিয়ে বিশাল জলরাশির মাঝে বের হতে ইচ্ছে করে । কোন ঠিকানা থাকবে না । যতদুর চোখ যায় কেবল পানি আর পানি !


ওপাশে ভারত । এপাশে আমি । মাঝে এই নীলাদ্রী লেক । এই লেকটার একটা আলাদা সৌন্দর্য্য আছে ।


হাওড় দিয়ে চলার পথে আরেকটা ছবি । দুরে কত বড় পাহাড় । কোন একদিন যদি ঐ পাহাড়ে ওঠা যেত !


এই পুকুরটা ঠিক আমাদের বাড়ির সামনে । বাড়ির সামনে রাস্তা এবং রাস্তা পাড় হলেই এই পুকুর । কতশত বার এই পুকুরে ঝাঁপাঝাপি করেছি তার কোন ঠিক নেই !


সামনে কী আছে অজানা আমাদের । কেবল পথ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে !


নিজ দেশের পাহাড়ের একটা ছবি না দিলে আবার কেমন হবে । তাই এই ছবি ।


সিমেন্টের জঙ্গলে ঠিক মত আকাশ দেখা যায় না । ভারী দমবন্ধ লাগে মাঝে মাঝে !


মনের ঘর ফাঁকা নেই তবে গ্যারেজ ভাড়া দেওয়া হবে ;)

আজকের ছবি ব্লগ এখানেই শেষ । সামনে আবার কোন দিন আরেকটা ছবি ব্লগ নিয়ে হাজির হব !

হ্যাপি ব্লগিং এবং ঈদ মোবারক !


কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি ১
কমদামী ক্যামেরাতে তোলা ছবি ও ছবির পেছনে গল্প ২
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:২০
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×