somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগঃ কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি গুলো...

২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্র জীবনের প্রথম দিকে আমার একটা নোকিয়া ২৭০০ ক্লাসিক মোবাইল ফোন ছিল । সেই সময়ে এই ফোনের ক্যামেরা ছিল ২ মেগাপিক্সেল । এই ছোট ক্যামেরাতে আমি কত যে ছবি তুলেছি তার কোন ঠিক ঠিকানা নেই । তখন ছবি তোলার একটা বাতিক ছিল । তারপর আসেপাশে সবাই দামী দামী মোবাইল ব্যবহার করা শুরু করলো । আমি আমার কম দামী মোবাইল ফোন বের করা কমিয়ে দিলাম । এক সময়ে একদমই বের করতাম না । আমার ফটোগ্রাফি প্রতিভার সমাপ্তি ঘটলো । যদিও প্রতিভা ছিলই বা কতখানি সেটাও একটা বড় প্রশ্ন !

যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে ছবি প্রতিযোগিতাতে পোস্ট দেওয়ার কোন মানেই নেই । তারপর একসময়ে সবার ছবি দেখে মনে হল একটা পোস্ট না হয় যুক্ত থাকুক।


জীবন এগিয়ে চলছে । এভাবেই হওড় অঞ্চলে বাঁশের আটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় !


ভালোবাসা বদলে যায় । এই ছবি দুটো এক সপ্তাহ ব্যবধানে তোলা । অনেক দিন আগে তোলা হয়েছিলো । টিউশনীর কিছটা পথ তখন হেটে যেতে হত । পরিবাগ টু রমনা থানা মোড় পর্যন্ত । এই মাঝের পথেই এক দেওয়ালে ছিল এই লাইন টা । কেউ নিশ্চয়ই লিখেছিল । এক সপ্তাহ যেতে না যেতেই ভালোবাসার মানুষটার নাম কেটে দিলো কেউ । কে যে কেটে দিয়েছিলো কে জানে !


জীবন উল্টে গেছে । সব কিছু উল্টো দেখি এখন ।


জীবনের ভার একা একা বহন করা বেশ কষ্টকর । তাই যদি কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে টিকে থাকা সহজ হয় ।


আমচোর । আমচুরি করতে গিয়ে ধরা পড়েছে । তাকে শাস্তি হিসাবে আম গাছের তলে বসে থাকতে বলা হয়েছে । বন্ধুর আম বাগানে তোলা ।


মেঘলা দুপুরের নিঃসঙ্গ রাস্তা । একটু আগে ছবিটা তোলা ।


আমি ও আমার নিঃসঙ্গ সাইকেল । স্থান চন্দ্রিমা উদ্যান


স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর । এটা চুয়াডাঙ্গা ডাকঘরের প্রাচীন বিল্ডিং । এখন যদিও পাশে একটা নতুন ভবন আছে । এটা এখনও রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসাবে ।


পানির ঐপাশেই প্রাণের বইমেলা দেখা যাচ্ছে ।


সামনে মানিকগঞ্জ শহর । সাবধান ।


সমুদ্র, আকাশ আর ঘুড়ি ।


এটা আমারই ছবি । ছবিটা দেওয়া ঠিক হল কিনা বুঝতে পারছি না । এই ছবির পেছনের গল্প বলি । গত বছর পেনডেমিক শুরুর আগে একদিন আমার স্যান্ডেল জোড়া চোরে নিয়ে গেল । আমি কদিন পরে সেই একই ডিজাইনের স্যান্ডেল আবার কিনে আনলাম । যদি চোর মশাই আবারও আমার স্যান্ডেল চুরি করতে আসে তাহলে সে নিশ্চিত ভাবে খানিকটা কনফুজ হয়ে যাবে । ভাববে যে কদিন আগেই না এই স্যান্ডেলটা নিয়ে গেলাম, আবার সেটা এখানে এল কিভাবে !!


এইবার ছবি নতুন ভাবে আপলোড দিয়েছি । এইজন্য মরুভূমির জলদস্যুকে বিশেষ ভাবে ধন্যবাদ । আপাতত আজকের আয়োজন এইখানেই শেষ । ছবি প্রতিযোগিতার সকল ছবির পোস্ট এক সাথে পেতে এই পোস্টে ঘুরে আসতে পারেন ।












সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:১৩
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×