somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ হাইকোর্টের, চালকরা এখন যাবে কোথায়?

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা শহরের প্রধান রাস্তা গুলোতে ব্যাটারি চালিত ইজি বাইক দেখা যায় না খুব একটা । তবে প্রধান সড়ক বাদ দিয়ে গলির ভেতরের রাস্তা গুলোতে ইজিবাইক চলে । মগবাজার মোড় থেকে গাবতলার দিকে যেতে নিয়মিত ইজিবাইক চলে । ফার্মগেট থেকে হলিক্রস স্কুলের সামনে দিয়ে তেজকুনি পাড়ার দিকে যেতে ইজিবাইক চলে । কিন্তু ঢাকার বাইরের শহর গুলোতে তিন চাকার ইজিবাইক ছাড়া সম্ভবত আর কিছু চলে না । আমার হোম টাউনে এখন ইজি বাইক ছাড়া আর কিছু চলে না । রিক্সা অল্প কিছু আছে তাও কেবল রাতের বেলা চলে । অন্য সব সময় ইজিবাইক চলে । করোনার আগে কক্সবাজার গিয়েছিলাম । সেখানেও কেবল ইজিবাইকই দেখেছিলাম । আজকে হাইকোর্ট সেসব বন্ধ করার নির্দেশ দিয়েছে । আনুমানিক ৪০ লাখ ব্যাটারি চলিত অটো রিক্সা চলে দেশে । মানে চলতো । তার মানে হচ্ছে দেশে ৪০ লাখ মানুষের আয়ের উপায় অবৈধ হল আজ থেকে । দেশে নতুন করে আরও ৪০ লাখ বেকার যুক্ত হল ।

রিক্সার সাথে কেবল ব্যাটারি যুক্ত করে একধরনের যান চলে ঢাকার রাস্তায় । যদিও সেটা একদম অবৈধ তবুও চলে । এই ব্যাটারি চালিত রিক্সা খুবই ভয়ংকর একটা যান । এই রিক্সা গুলোর কন্ট্রোল একেবারে বাজে । এরা যে কি ভয়ংকর ভাবে ঢাকার রাস্তায় চলাচল করে সেটা বলার ভাষা নেই । এই রিক্সা কোন ভাবেই রাস্তায় চলতে দেওয়া উচিৎ নয় । নিচে ছবি দিচ্ছি দেখুন ।



সামান্য একটু গতি নিয়ে ঘুরতে গেলেই এই রিক্সা উল্টে যায় । এটা অবশ্য বন্ধ করা দরকার । এটা সম্পূর্ন অবৈধ ভাবে সাধারণ কারখানাতে তৈরি হয় । রিক্সার নিচে মটর, ব্যাটারি সেট করে এই রিক্সা গুলো বানানো হয় । এগুলো রাস্তাতে বড় বিপদজনক ভাবে চলে । যারা এই রিক্সাতে উঠেছেন তারা জানেন । এটা নিয়ে আসলে কোন কথা নেই । এটা অবশ্যই বন্ধ হওয়া দরকার ।

তবে ইজিবাইক নিয়ে হয়তো আবার দ্বিতীয়বার কথা বলার সুযোগ আছে । এটা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইকের ছবি।


গ্রামে গেলে আমি নিয়মিত এই ইজিবাইকেই চড়ি । এটা ছাড়া অবশ্য আর কোন বিকল্প নেই । তবে এটাতে চলড়ে এতোটাও অনিরাপদ মনে হয় না । এই ইজিবাইকের ব্রেক আর কন্ট্রোলও বেশ ভাল । উপরের রিক্সার মত বেপোরোয়া নয় মোটেও । এক সাথে সর্বোচ্চ আট জন উঠা যায় গাড়িতে । গাড়িটা বেশ দ্রুত চলে ।

এই ইজি বাইকের সব খারাপ দিক হচ্ছে একটা ইজিবাইকের পেছনে প্রতিমাসে প্রায় তিন থেকে চার হাজার টাকার বিদ্যুৎ পুড়ে। আমি এটা জানি কারণ আমার গ্রামের বাড়ির ঠিক পাশেই একটা অটোচার্যের গ্যারেজ ছিল । আমাদের এলাকার বিদ্যুতের একটা বড় অংশ চলে যায় এই অটোচার্জের পেছনে । যেখানে আমাদের বিদ্যুতের স্বল্পতা রয়েছে, সেই দিক থেকে হিসাব করলে এই অটো রিক্সা বন্ধ হয়ে একদিক দিয়ে ভালই হয়েছে ।
তবে ভাল দিকও আছে. যেমন অটো বা ইজিবাইক আসার পরে প্রচুর মানুষের কর্ম সংস্থান হয়েছে । আমার নিজের গ্রামের বেশ কয়েকজন অটো চালায় । এখন তারা বেকার হয়ে যাবে । এছাড়া এই ইজিবাইকের কারণে সাধারন জগনের চলাচল অনেক বেশি সহজ আর সাশ্রয়ী হয়ে গেছে । যেমন আমাদের বাসা থেকে নিউমার্কেটে যতে রিক্সায় ৪০-৫০ টাকা লাগে সেখানে মাত্র ১০ টাকায় আমরা নিউমার্কেটে যেতে পারি । স্বল্প দুরুত্বে ইজিবাইকের থেকে সহজ আর সাশ্রয়ী যান আর হয় না । সবাই রিক্সা চালাতে পারবে না । চাইলেও রিক্সার যোগান বৃদ্ধি পাবে না । ইজিবাইক চলাচল বন্ধ হলে মানুষের চলাচলে কষ্ট হয়ে যাবে ।
একবার মনে আছে আমি আর আমার বন্ধুরা মিলে ইজিবাইক ভাড়া করে মুজিব নগরে গিয়েছিলাম । সব মিলিয়ে মাত্র ৫০০ টাকা খরচ হয়েছিলো । একজন ইজিবাইক চালক সারাদিন চালিয়ে গড়ে ৬০০/৭০০ টাকার মতই আয় করে । এর ভেতরে ১০০/১২০ টাকা যায় চার্য দিতে । এই ইজিবাইকের আরেকটা দিক হচ্ছে প্রায় বছর বছর ইজিবাইকের ব্যাটারি বদলাতে হয় । এখানে একটা বড় ধাক্কা রয়েছে । প্রায় ৪০/৫০ হাজার লাগে । তবুও সব মিলিয়ে একটা সংসার চলে যায় মোটামুটি ভাবে ।

তবে আমার মনে হয় যে নির্দেশ থাকা স্বত্ত্বেও ইজিবাইক বন্ধ হবে না । আগে ইজিবাইক চলাচলে কোন বাঁধা ছিল না কিন্তু এখন আছে । এখন বাইক চলবে ঠিকই তবে সেটা চলতে গিয়ে ইজিবাইক চালকদের আলাদা ভাবে টাকা দিতে হবে । কাদের কে দিতে হবে সেটা আশা করি বলে দিতে হবে না । যে কারণে বন্ধ হয়েছিলো সেটা তো বন্ধ হবেই না বরং গরীব চালকদের উপরে একটা বাড়তি চাপ এসে পড়বে ।

শেষ কথা হচ্ছে এই যে ৪০ লাখ মানুষের আয় রোজগারের পথটাকে অবৈধ করে দেওয়া হল। এখন এরা করবে কী?
সরকারের কি কোন দায় নেই?
দেশে এতো বড় বড় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কি গবেষণা করে এই ইজিবাইক গুলোর মান আরও উন্নত করা যায় না? আরও নিরাপদ করে রাস্তায় নামানো যায় না? একটু চেষ্টা করলেই যায় । সরকার একটু উদ্দ্যোগ নিলেই সেটা পারে । কিন্তু কথা হচ্ছে সরকার নিবে কি?
এই বেকার চালকেরা এখন কোথায় যাবে?


News link
pic source 01
pic source 2
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×