somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে নির্দিষ্ট কোন ব্লগারকে কমেন্ট ব্যান করবেন ...

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার ব্লগটা আপনার নিজের করা বাগানের সাথে তুলনা করতে পারেন । আপনি আপনার বাগানে নানান গাছ পালা লাগলেন । নানান জাতের গাছ আছে সেখানে । ফুলের গাছ থেকে শুরু করে সবজি ফলজ সব ধরনের গাছই আপনি রোপন করতে পারেন । এখন আপনার এই বাগান দেখতে অনেক মানুষ এসে হাজির হতে পারে । গাছ দেখে, বাগান দেখে তারা নানান রকম মন্তব্য করতে পারে । কেউ বলতে পারে আপনার বাগানটা ভাল হয়েছে, চমৎকার হয়েছে, কেউ বলতে পারে বাগানটা সাধারণ একটা বাগান । অথবা কেউ বলতে পারে এই গাছটা লাগানো ঠিক হয় নি, ঐ গাছটা সুন্দর নয়, এখানে আগাছা জন্মেছে । রাস্তাটা পরিস্কার নয় । কেউ আবার কিভাবে বাগানটাকে আরও সুন্দর আরও চমৎকার করা যায় সেই ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে পারে । কোথায় সার পাওয়া যায়, কোথা থেকে ভাল গাছ আপনি কিনে আনতে পারেন এই ব্যাপারে আপনাকে নানান রকম পরামর্শ দিতে পারে । আপনি আপনার বাগানটাকে আরও উন্নত করতে সেই সব পরামর্শ সমালোচনা গ্রহন করতে পারেন । কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার বাগানে রামপাঠা ঢুকে গেল । এরা দেখবেন আপনার বাগানের কোন গাছ কেমন গাছ ভাল খারাপ গাছ মন্দ গাছ এই নিয়ে কোন কথাই বলবে না কিংবা বলতে পারবে না । এটা বাগানে ঢুকবে কেবল মাত্র আপনার গাছ নষ্ট করতে । বাগান নষ্ট করে তারপর সেখানেই মলমুত্র করে চলে যাবে ! আপনি তখন আপনার বাগান নষ্টের হাত থেকে রক্ষা করতে কী করবেন ? ঐ নির্দিষ্ট রাম পাঠাকে বাগানে ঢুকতে দিবেন না । এটাই তো স্বাভাবিক ব্যাপার ।

যাই হোক কথা বার্তা অন্য দিকে চলে যাচ্ছে । মূল পোস্টে ফিরে আসি । আজ সকালে পোস্ট চেক করতে গিয়ে দেখি ব্লগার ঢাবিয়ানের একটা পোস্টে অনেকে মন্তব্য করেছেন যে তারা কিভাবে নির্দিষ্ট কোন ব্লগারকে কমেন্ট ব্যান করতে হয় সেটা জানেন না । বিশেষ করে ব্লগার মরুভূমির জলদস্যু ভাইয়ের মন্তব্য দেখে মনে হল একটা পোস্ট করা যায় । আসুন সেটাই আপনাদের ছবির মাধ্যমে জানিয়ে দিই । এই পোস্টের ছবির জন্য আমি আমার আরেকটা নিক ব্যবহার করেছি ।

প্রথম কাজ হবে যে ব্লগারকে আপনি কমেন্ট ব্যান করতে চান সেই ব্লগারের নিকের নাম আপনাকে জানতে হবে ! নিকের নাম জানতে সেই ব্লগারের ব্লগ পেইজে যান তারপর নিচের ছবির মত করে কেবল মাত্র সেই অংশ টুকু কপি করুন ।



এরপর নিজের প্রোফাইলের ফিরে আসুন । একেবারে উপরের দিকে যান । তারপর নিচের ছবির স্থানে ক্লিক করুন ।



ক্লিক করলেই নিচের মত আসবে । সেখান থেকে কমেন্ট মডারেশনে যান



এবার একটু নিচে আসুন । বাঁ দিকে দেখতে পাবেন অন্যান্য তালিকা । সেখান থেকে নিষিদ্ধ তালিকাতে ক্লিক করুন



নিষিদ্ধ তালিকাতে ক্লিক করলে নিচের তালিকা আসবে । এখানে আপনি কাকে কাকে কমেন্ট ব্যান করেছেন তার একটা তালিকা দেখতে পাবেন !



এই তালিকাতে নতুন করে কাউকে যোগ করতে চাইলে নিষিদ্ধ তালিকায় এড করুনে ক্লিক করুন ।


এরপর নিচের মত করে উইনডো আসবে।



এরপর একটু আগে যার ইউজার আইডি কপি করেছিলেন (যাকে কমেন্ট ব্যান করতে চান) সেইটা এখানে পেস্ট করে দিন । তারপর এড করুন এ ক্লিক করুন । রিফ্রেশ করলেই দেখতে পারেন নতুন নিষিদ্ধ তালিকা ।

একই ভাবে যদি কাউকে নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিতে তান তাহলে উপরের মত নিষিদ্ধ তালিকা থেকে বাদ দিতে চান তাহলে নিষিদ্ধ তালিকা পর্যন্ত এসে ''নিরাপদ'' এ ক্লিক করবেন ।


আপনি আপনার ব্লগে যে কাউকে মন্তব্য করতে নাই দিতে পারেন । এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার । এখানে আসলে অন্য কারো কোন কিছু বলার নেই । উপরের উদাহরন যদি দিই আপনি নিশ্চয়ই আপনার বাগানে কোন রাম ছাগলকে ঢুকতে দিবেন না । কারণ রাম ছাগল আপনার বাগানের পরিবেশ নষ্ট করবে ।

অনেকে রামপাঠাদের কে নিজেদের বাগানের ভেতরে ঢুকে মলমুত্র করতে দেন, আমার আসলে এতো সময় নেই, এতো ধৈর্য্যও নেই । বাস্তবে জীবনেও দুপেও জানোয়ারদের কাছ থেকে আমি সব সময় দুরত্ব বজায় রেখে চলেছি, অনলাইনেও তাই । আপনাদের কাছে পরামর্শ হচ্ছে আপনারাও তাই করুন।






সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×