somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকাশ থেকে নাহিদ নয়, আজ মামুন ফোন দিয়েছিলো :D

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যারা বিকাশের মাধ্যমে লেনদেন করেন, কিংবা যাদের বিকাশ একাউন্ট আছে তারা আশা করি করি বিকাশের এই স্ক্যাম সম্পর্কে জানেন । অন্তত আপনার কাছে একবার হলেও এই চক্রের একটা ফোন আপনার কাছে এসেছে । ফোন দিয়ে দিয়ে তারা জানিয়েছে যে আপনার বিকাশ একাউন্টটি লক হয়ে গিয়েছে কিংবা যাবে । এখন তারা আবারও আনলক করে দিবে । পিন কিংবা ওটিপি নম্বর চাইবে - এমন কিছু ! না হয়ে থাকলে নিশ্চিত থাকতে পারেন যে সামনের কোন না কোন দিন এমন একটা ফোন এসে হাজির হবে ।

আজকে দুপুরের দিকে আমার বিকাশে কিছু টাকা রিলোড করেছিলাম গ্রামের এক দোকান থেকে । একটু আগে আমার আমার নম্বরে ফোন এসে হাজির । ফোন দিয়ে প্রথমে একজন জানালো যে সে আমাদের গ্রামের মোড়ের মাথায় এক দোকানদার । আমার পরে এক মহিলাকে সে টাকা পাঠিয়েছে ভুল করে কিন্তু এখন সেই মহিলার নামে রিপোর্ট করতে গিয়ে ভুল করে আমার নম্বরে রিপোর্ট চলে গেছে । এখন আমার একাউন্ট লক হয়ে আছে । আমি এই একাউন্ট থেকে কোন টাকা উঠাতে পারবো না । তবে এখন সে অফিসে ফোন দিয়ে জানিয়ে দিবে যে আমার একাউন্ট টা যেন চালু করে দেয় । অফিস থেকে ফোন এলে আমি যেন বলি যে দোকানদার আমার পরিচিত ।

ফোন রাখার তিন মিনিটের মাথায় ফোন এসে হাজির । সে জানালো সে বিকাশ কাস্টমার কেয়ার থেকে বলছে । তার নাম মামুন । একটু আগে আমার সাথে কোন দোকানদারের কথা হয়েছে কিনা !
নিচে ফোন নম্বর দুটো দিলাম ।



তারপর সে নানান কথা বার্তা বলতে লাগলো । আমিও তার সাথে নানান প্যাচাল পারতে লাগলাম । এক পর্যায়ে আমি বললাম যে আপনাকে আর কষ্ট করতে হবে না । আমিই বরং অফিশিয়াল ফোন নম্বরে ফোন করে একাউন্টটি চালু করে নিচ্ছি । আমি জানতাম যখনই এমন হয়, প্রতারক চক্র যখন বুঝে ফেলে যে তাদের জোচ্চুরী ধরা পড়ে গেছে তখনই সে গালি দিয়ে ফোন রেখে দেয় । আমি তাই তখনই লাইন কেটে দিলাম ।

কিছু কিছু চক্র আছে যারা এই রকম বিকাশের দোকানের আশে পাশে ঘোরাফেরা করে । আবার কিছু কিছু বিকাশ এজেন্ট এজেন্টও যুক্ত থাকে এদের সাথে । সেই সে টাকা পাঠানোর তথ্য নিয়ে আপনাকে ফোন দেয় । আপনি কত টাকা লোড করেছে, কখন লোড করেছেন এই তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে । আপনার মনে হয় আমার এতো ডিটেইলস জানে তার মানে হয়তো অথেনটিক লোকজন । এই ভুলে অনেকেই পিন নম্বর কিংবা ওপিটি নম্বর দিয়ে দেয় । আবার অনেক চক্র কেবল রেনডমলি ভাবে ফোন দিয়ে বলে যে আপনার একাউন্টটি লক হয়ে গেছে ।

আমার মনে আছে প্রথম যখন আমার কাছে এমন ফোন আসে তখন আমার কোন কারণে মেজাজ খুব খারাপ ছিল । ফোন দিয়ে বেটা কয় আপনার একাউন্ট বন্ধ হয়ে যাবে । আমি কইলাম যাক । আপনার এতো টেনশন নিতে হবে না । যদি বন্ধ হয়ে যায় তাহলে টাকা আপনি নিয়ে যাইয়েন ।
এরপর আরও দুই তিনবার ফোন এসেছে । তখন অবশ্য প্রতিবারই আমি লম্বা কথা বলার চেষ্টা করি । কেন বন্ধ হল কী কারণে বন্ধ হল । একই প্রশ্ন আমি দুই তিনবার করে করি । এমন একটা ভাব করি যেন আমি খুব চিন্তিত আমার একাউন্ট নিয়ে । ওরা ভাবে পাইছি একটারে !

সব সময় মনে রাখবেন বিকাশ অফিস থেকে আপনার কাছে ফোন দেওয়ার সম্ভবনা প্রায় নেই বললেই চলে । বিকাশের কাস্টমারদের তো খেয়ে দেয়ে কাজ নেই তার আপনাকে খুজে বের করে আপনার লক একাউন্ট খুলে দিতে নিজ থেকে ফোন করবে! আর আপনার একাউন্ট লক হওয়ার সম্ভবনাও খুব কম । এক যদি আপনার একাউন্ট থেকে অস্বাভাবিক পরিমান লেনদেন হয় তাহলে সেটা হয়তো লক হতে পারে আর যদি আপনি আপনার মোবাইল বদল করেন তাহলে একদিনের জন্য আপনার একাউন্ট লক থাকে । ২৪ ঘন্টা পরে সেটা আবার আপনা আপনি চালু হয়ে যায় । বিকাশ একাউন্টে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার সময় পর পর ৩ বার ভুল পিন প্রবেশ করালে নিরাপত্তার স্বার্থে বিকাশ একাউন্টটি সাময়িকভাবে একাউন্ট ব্লক হয়ে যায়। । সুতারাং এছাড়া অন্য কোন ভাবে অন্য কারো রিপোর্টে আপনার একাউন্ট লক হবে না । কেউ যদি ফোন করে এমন কথা বলে মানে হচ্ছে তারা মিথ্যা বলছে । আর সত্যিই যদি আপনার একাউন্ট লক হয়ে যায় তাহলে সেটা আগে আপনি নিজে চেক করে দেখবেন । মানে আপনার একাউন্ট দিয়ে টাকা পাঠানো যাচ্ছে কিনা মোবাইল রিচার্য হচ্ছে সেটা নিজে চেক করে দেখুন । যদি দেখেন যে বন্ধ করে গেছে তাহলে নিজেই সেটা ওপেন করতে পারবেন খুব সহজে । বিকাশের একটা হটলাইন নম্বর আছে । সেখানে ফোন দিন । কাজ হয়ে যাবে । নয়তো তাদের ভ্যারিফাইড ফেসবুকে নক দিন । একটা লাইভ চ্যাট অপশন আছে এছাড়া ইমেল অপশন আছে। সব শেষে ওদের কাস্টোমার সেন্টারে গিয়েও কাজ করতে পারেন ।
বিকাশ থেকে নাহিদ কিংবা মামুনদের ফোনের ব্যাপারে সাবধান !

pic source
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

ইরানের জন্য কি জাপানের পরিণতি অপেক্ষা করছে?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৮


ইরানের মোল্লাতন্ত্র নিয়ে অনেক সমালোচনা থাকলেও একটা বিষয় কিন্তু ঠিক, ওরা ভাঙে, তবে মচকায় না৷পৃথিবীর কত কত দেশের সরকার ও সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হুমকিতে কাপড় নষ্ট করে ফেলে, অথচ ইরান সগর্বে... ...বাকিটুকু পড়ুন

×