somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেটফ্লিক্স সিরিজ ''Kaleidoscope'' যার পর্ব গুলো দেখতে পারবেন যে কোন ক্রম অনুসারেই

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

pic source


সাধারণ ভাবে আমি যখন কোন বই পড়ি কিংবা কোন সিরিজ দেখি তখন প্রথম পর্ব দেখা কিংবা পড়ার পরে আমরা দ্বিতীয় পর্বে যাই । এভাবে একটার পর একটা পর্ব এগিয়ে নিয়ে যাই একেবারে শেষ পর্যন্ত । এখন আমরা যদি মাঝ থেকে দেখা শুরু করি কিংবা একেবারে শেষ পর্ব আগে দেখি তাহলে মুভি সিরিজ কিংবা বই পড়ার আসল মজা নষ্ট হয়ে যাবে । কিন্তু এই অর্ডার সিস্টেমটা থাকছে না নেটফ্লিক্সের নতুন সিরিজ Kaleidoscope এ । অন্যান্য সিরিজে যেন প্রথম দ্বিতীয় নাম্বারিং থাকে এবং সেগুলো সিরিয়াল অনুযায়ীই দেখতে হয় কিন্তু এই সিরিজে কোন সিরিয়াল থাকছে না । প্রথম দ্বিতীয়ের বদলে পর্ব গুলোর নাম করন করা হয়েছে রংয়ের নাম অনুসারে । সাদা নীল লাল বেগুণী ইত্যাদি । যেমন আমি পাঁচ নম্বর পর্ব দেখেছি আগে তারপর দুই এরপরচার সাত এভাবে পর্বটা দেখে শেষ করেছি । এবং যখন পুরো সিরিজ দেখে শেষ করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে পুরো কাহিনী বুঝতে আমরা মোটেই কোন সমস্যা হয় নি ।

এবার সিরিজের গল্প নিয়ে কিছু বলি । সিরিজ মূলত ৭ বিলিয়ন ডলারের বন্ড চুরির একটা কাহিনী । এখানে মোট পক্ষ থাকে তিনটা । এক পক্ষ হচ্ছে সাতজন চোরের দল । এরা একটা সিকিউরিটি কোম্পানীর ভল্ট থেকে সাত বিলিয়ন ডলারের বন্ড চুরি করার পরিকল্পনা করে । দ্বিতীয় পক্ষ হচ্ছে সেই সিকিউরিটি কোম্পানী । তারা দাবী করে যে পুরো বিশ্বের সব থেকে নিরাপত ভল্ট হচ্ছে তাদের ভল্ট যা কখনই কেউ চুরি করতে পারবে না । অন্য আরেক পক্ষ হচ্ছে এফবিআই । তারা কী হচ্ছে না হচ্ছে সেটা ধরার চেষ্টা করে । শেষ পর্যন্ত চোরের দল কতখানি সফল হয় কে মারা যায় আর কার কে প্রতারণা করে, কেন করে তা বুঝতে হলে আপনাদের পুরো পর্বগুলো দেখে শেষ করতে হবে ।

পুরো গল্পের টাইম ফ্রেম ২৪ বছর আগে থেকে শুরু হয়েছে এবং চুরি সম্পন্ন হওয়ার ছয় মাস পর পর্যন্ত গিয়েছে । এই পুরো সময়ে আমরা দেখেছি সিরিজের সকল চরিত্রের পেছনের গল্প । তারা শুরুতে কেমন ছিল তারপর কিভাবে এখানে এই পর্যন্ত এল । প্রতিটি পর্ব শেষ হওয়ার পর থেকে আপনাদের মনে নানান রকম প্রশ্ন জন্ম দেবে । কে মরলো আর কিভাবে মরলো, কে তাকে মারলো এসব একে একে সব গুলো এপিসোড দেখার পরেই কিনা আপনি ভাল করে বুঝতে পারবেন ।

সিরিজটি নিয়ে যদি বলি যে একই ধরণের অন্যান্য সিরিজ গুলোর মত থেকে এই সিরিজের কাহিনী যে একেবারে খুব উন্নত সেটা আমি বলব না । কাহিনী অন্য যে কোন দশটা সাধারণ মানি হায়েস্ট গল্পের মত । তবে এই প্রতিটি পর্ব এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে সেটা ক্রম নির্ভর না হয়ে স্বতন্ত্র হয়ে হয়, এই ব্যাপারটাকে সিরিজটাকে অন্যান্য সিরিজ থেকে আলাদা করেছে ।

যাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন আছে তারা নেটফ্লিক্স থেকেই দেখে নিতে পারেন । এছাড়া ফ্রিতে দেখতে হলে টরেন্ট কিংবা আরও কিছু ফ্রি সাইট সাফিক্স কিংবা গোকু ডট টোতে খোজ নিয়ে দেখতে পারেন ।



হ্যাপি ওয়াচিং ।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×