somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার নীল আকাশের বইঃ কলুষ

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের পড়া বইটার নাম কলুষ । বইমেলা থেকে কেনা বইয়ের ভেতরে পড়ে শেষ করা তৃতীয় বই কলুষ । বইয়ের লেখকের সম্পর্কে আপনারা জানেন সবাই । তিনি আমাদের ব্লগের নিয়মিত ব্লগার । তার আগের একটি বই আমি পড়েছি । সেটা নিয়ে ব্লগে একটা পোস্টও করা হয়েছে ।
এবার আসি বইয়ের প্রসঙ্গে । কলুস বইটির ধরন আধিভৌতিক ঘরোয়ানার । আমার সব থেকে পছন্দের ক্যাটাগরি । বইয়ের কাহিনী শুরু হয় অনেক কয়দিন আগে যখন বর্তমান সময়ের মত এতো আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ছিল না। এতো মোবাইল কম্পিউটারের চল ছিল না ।

সেই সময়ে অনিরুদ্ধ আর রিফাতের পরিচয় হয় । এবং অনিরুদ্ধের মাধ্যমে রিফাতের সাথে পরিচয় হয় সাধু নারায়ন বাবুর । এটা বলা যায় গল্পের শুরুর একটা অংশ । মুল গল্প শুরু হয় এর কয়েক বছর পরে । যখন রিফাত একজন সরকারি অফিসার হিসাবে চাকরি শুরু করেছে । সেখানেই মূল কাহিনী শুরু হয় । সাধু শিবু এবং তার সঙ্গিনী হোমা বহু বছর ধরে সাধনা করে আসছে বিশেষ কিছু অর্জনের জন্য । যখন সেটা একেবারে শেষ পর্যায়ে এসে যায় ঠিক সেই সময়ে সাধু সঙ্গিনী হোমার সাথে দুর্ঘটনা ঘটে যায় ।
তারপর থেকেই গ্রামে ঘটতে থাকে একের পর এক ভয়ানক মৃত্যুর ঘটনা । ভয়ানক ভাবে মারা যেতে থাকে গ্রামের কিছু মানুষ । ভয়ংকর এক কোন অশরীরি যেন প্রবল আক্রষে তাদেরকে মেরে ফেলতে শুরু করে । কিন্তু কেন এই মৃত্যুর ঘটনা ? ধর্ষিতা সেই মেয়েটির লাশ কিভাবে থানা থেকে গায়েব হয়ে গেল কিংবা কে কিভাবে চেয়ারম্যানকে নৃশংস ভাবে মেরে ফেলল যেখানে তার লোকজন পাশের ঘরেই ঘুমাচ্ছিলো । রিফাতের উপর চাপ আসতে থাকে এই খুনের ঘটনা গুলোর দ্রুত সমাধান করার জন্য ।

এমন সময়ে রিফাতের পুরানো বন্ধু অনিরুদ্ধ এসে হাজির হয় বন্ধুর সাথে দেখা করতে । এবং এলাকাতে ঘটে যাওয়া ঘটনা সমূহের কারণে সে বুঝতে পারে যে এটা কোন স্বাভাবিক মানুষের কাজ নয় । অনিরুদ্ধ তাই তার গুরু নারায়ন বাবুকে নিয়ে আসেন । তিনি এই ভয়ংকর ঘটনা গুলোর পেছনের কারণ গুলো উৎঘাটনের চেষ্টা করেন ।

শেষ পর্যন্ত কি তিনি সক্ষম হোন ? যদি করেই থাকেন তাহলে কিভাবে? আর এই সবের পেছনের কারণ গুলো আসলে কী? সেটা বই পড়ুয়াদের জন্য ছেড়ে দিলাম ।

এবার বই পড়া সম্পর্কে বলি । প্রথম কথা যেটা গত বারের পড়া বইয়ের ব্যাপারে বলেছিলাম যে প্রুফ রিডিংয়ের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য । এবারের বইতে সেটা বেশ চমৎকার ভাবে করা হয়েছে । তবে দুই তিনটা বানান ভুল আমার চোখে পড়েছে । এবার আসি গল্পের ব্যাপারে । আমি আগেই বলেছি আমার প্যারানরমাল বই পড়া সব থেকে বেশি পছন্দ । সেই হিসাবে এই বইয়ের কাহিনীও আমার কাছে বেশ ভাল মনে হয়েছে । গল্পের বর্ণনা এগিয়ে চলা সব মিলিয়ে গল্প আমার ভাল । সব শেষটা আমার পুরোপুরি মনপুতঃ হয় নি । পড়া শেষ করে একটা কেমন যে অতৃপ্তি রয়ে গেছে । মনে হয়েছে যদি অন্য ভাবে শেষ হত কিংবা আর কিছু হত তাহলে হয়তো আরো ভাল হত । এই বইয়ের আরো সব থেকে চমৎকার দিকটা হচ্ছে বইতে বর্নীত হিন্দু ধর্মের আচার ব্যবস্থা গুলোর বিস্তারিত বর্ণনা করা হয়েছে । বিশেষ করে লেখক এখানে প্রচুর রিসার্চ করে সেই সব ব্যাপারে লিখেছেন । লেখকের মতে এগুলো সব সঠিক ভাবেই আলোচনা করা হয়েছে । যে কোন বইয়ের ক্ষেত্রে এই রিসার্চের ব্যাপারটা বইয়ের নাম বাড়িয়ে অনেক গুণে ।

এই বই অবশ্য সবার ভাল নাও লাগতে পারে । বিশেষ করে যারা ভৌতিক গল্প পছন্দ করেন না তাদের কাছে হয়তো এই বই ভাল লাগবে না । তবে যদি আমার মত প্যারানরমাল ভৌতিক ঘরোয়ানার বই আপনার ভাল লাগে তাহলে এই বই আপনার ভাল লাগবে কোন সন্দেহ নেই ।

বইয়ের আরও একটা ব্যাপার পছন্দ হয়েছে । লেখক বইয়ের একদম শুরুতে আমাদের সামু ব্লগ এবং ব্লগারদের কথা স্বরণ করেছেন । এই ব্লগ থেকে বইয়ের পাতায় বিচরণ এটা আনন্দের একটা ব্যাপার ।

ছবি তুলতে পারলাম না কারণ বইটা অন্যএকজনকে পড়তে দিয়েছি ।

বইয়ের নাম কলুষ
লেখক মহিউদ্দিন মোহাম্মাওদ যুনাইদ
কুহক প্রকাশনি থেকে প্রকাশিত
মোট পৃষ্ঠা ১২৭, মুদ্রিত মূল্য ৩৮৫ টাকা
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×