somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগের ব্লগাররা কই গেছেন ? একটি গবেষণামূলক পোস্ট :D

০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে ব্লগে ব্লগারদের আনাগোনা নাই । আগে কেবল শুক্র আর শনিবারটা এমন হত কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিদিনই এই একই অবস্থা । অথচ দেখেন দেশে কত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল । বিএনপি এক বিশাল সমাবেশ করে ফেলল । এই সময়ে আলোচনা বেশি হওয়ার কথা ছিল অথচ কারো মুখে কোন কথা নাই । ব্লগাররা আসলে সব গেল কই? কোন কাজে তারা ব্যস্ত ? সেই কারণটাই অনুসন্ধান করার জন্য এই পোস্টের অবতারণা । ব্লগাররা আসলে গেল কই? নিচে ব্লগারদের ব্লগে না আসার সম্ভাব্য কারণ খুজে বের করা হল । দেখুন মিলিয়ে আপনার সাথে মিলে নাকি !

১. বিএনপি ঘরোয়ানার ব্লগাররা এবার ব্লগে আন্দোলন না করে সরাসরি মাঠে গিয়ে হাজির হয়েছে । আগে তো তারা অনলাইনেই সরকার পতন করিয়ে ফেলল এবার তারা মাঠে নেমেছে । তাই আপাতত ব্লগে তারা নেই ।

২. আওয়ামী ঘরোয়ানার ব্লগাররাও মাঠে অবস্থান করছে । বিএনপি মাঠে থাকবে আর আওয়ামীলীগ মাঠে থাকবে না তা তো হতেই পারে না । পারে না মানে পারেই না । তারাও রয়েছে মাঠে । এই কারণেই ব্লগে নেই তারা ।

৩. যারা আওয়ামীলীগও না আবার বিএনপিও না তারাও রয়েছে মাঠে কারণ তারা দেখতে চায় দুই দল আসলে সেখানে কী করছে । টিভিতে খেলা দেখার থেকেও যেমন সরাসরি খেলা দেখায় একটা মজা আছে তেমনই সরাসরি আওয়ামী-বিএনপির খেলা মাঠ থেকেই তারা দেখতে আগ্রহী !

৪. ব্লগে না আসলে যাদের আসলে পেটের ভাত হজম হত না তাদের এখন পেটের ভাত হজম হওয়ার অন্য উপায় বের হয়ে গেছে । এই জন্য ব্লগে আসা তারা কমিয়ে দিয়েছে ।

৫. অফিস আওয়ারেও অনেকেই ব্লগে ঢুকে থাকেন । এই কারণে ছুটির দিন থেকে অফিস ডেতেই ব্লগে পোস্ট আসে বেশি । কিন্তু এখন অফিসের বসেরা এই ব্যাপারটা পছন্দ করছেন না । তারা অফিসের কাজ করা ব্লগারদের উপর নজরদারি বাড়িয়েছেন । এই কারণে তারা ব্লগে আসতে পারছেন না । অথবা গত কয়েকদিন ছিল মাসের শেষ । এই সময়ে ক্লোজিংয়ের কারণে কাজের চাপ থাকে প্রচুর । এই কারণেই অনেকে ব্লগে সময় দিতে পারছেন না ।

৬. ব্লগের আসাটা অনেক ব্লগারদের স্ত্রীরা পছন্দ করেন না । কঠিন রুল জারি হয়েছে । ব্লগে ঢোকা যাবে না নয়তো খাবারে বেশি ঝাল আর লবন দিয়ে দিবেন । এই ভয়তে অনেকে ব্লগে আসছেন না ।

৭. ব্লগে অনেকে আসেন ক্যাচাল করতে । ক্যাচাল আপাতত বন্ধ । শান্ত স্নিগ্ধ পরিবেশ বজায় রয়েছে । এই কারণে অনেকেই ব্লগে আসছেন না । ব্লগে ক্যাচাল চালু হলেই আবার ব্লগে তারা এসে হাজির হবেন ।

৮. অনেকের লেখার টপিক ফুরিয়ে গেছে । একই ব্যাপারের উপরে একই রকম লেখা লিখতে লিখতে ক্লান্ত । তাই ব্লগে আপাতত তারা আসছেন না । আবার নতুন টপিক পেলে আবারও আসবে ।

৯. ব্লগের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকার কারণে অনেকের রোখে সমস্যা দেখা দিয়েছে । ডাক্তার তাদের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে মানা করেছেন । তাই আপাতত ব্লগ থেকে দুরে আছেন ।

১০. ছুটিতে কয়েকজন গিয়েছেন দেশ বিদেশ ভ্রমনে । সেখানে জীবনকে উপভোগ করছেন নিজের মত করে । তাই ব্লগে সময় দিতে পারছেন না ।

১১. সামনেই শুরু হবে এইচএসসি পরীক্ষা । পরীক্ষা নিয়ে ব্যস্ত অনেক ব্লগার ! সেই কারণেই ব্লগে আসছেন না ।

১২. কয়েকজনের নতুন বিয়ে হয়েছে । তারা আসলে বুঝে গেছে সময় কাটানোর জন্য ব্লগ থেকে আরো আকর্ষনীয় মাধ্যম রয়েছে । তাই সময়টা তারা অন্য খানে দিচ্ছে ।

১৩. কয়েকজন ব্লগার ব্লগ থেকে ফেসবুক আর ইউটিউবে গেছেন । তারা খেয়াল করে দেখেন ব্লগের লেখা না লিখে কন্টেন্ট বানালে টাকা আয় করা যায় । সেই টাকা আয়ের দিকেই মনযোগ দিয়েছেন তারা ।

১৪. কয়েকজন ব্লগার গিয়েছেন গ্রামে । সেখানে তো আর আনলিমিটেড ওয়াইফাই নেই । চাইলেও মোবাইল নেট দিয়ে ব্লগে প্রবেশ করতে পারছেন না অনেকে । তাই আপাতত ব্লগে আসছেন না ।

১৫. অনেক ব্লগারদের কাছে ব্লগে সময় দেওয়ার থেকেও ঘুমানোটা জরূরী মনে হচ্ছে । এই সময়ে আরামে ঘুমাচ্ছেন প্রচুর পরিমানে । তাই ব্লগে আসছেন কম কম ।


আপাতত এই কারণ গুলোই খুজে পাওয়া গেল। আপনাদের কোন কারণ মনে পড়লে জানান দিবেন । যুক্ত করে দেওয়া হবে !

তবে চিন্তার কোন কারণ নেই । ব্লগে এখন ব্লগার নেই তো কী হয়েছে কদিন পরেই আবার লোকজন চলে আসবে । আবারও আগের মত পোস্টেরপর পোস্ট আসা শুরু হবে । হ্যাপি ব্লগিং !


আবার এই পোস্ট অনেকে সিরিয়াসলি না নিয়ে নেয় । মানুষের মস্তিস্কের কোন বিশ্বাস নেই :D


Image by Nino Souza Nino from Pixabay
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৩ সকাল ১১:২৫
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×