somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাল্লুকের ভয়ে বন্ধুকে ছেড়ে গাছে ওঠা সেই বন্ধুটির আসলে কী করা উচিৎ ছিল ?

০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি উৎস

দুই বন্ধু আর ভাল্লুকে নিয়ে ঈশপের গল্পটা আমরা সবাই জানি । ঐ যে গল্পটা যেখানে দুই বন্ধু বনের ভেতর দিয়ে যাওয়ার সময় পথের উপরে একটা ভাল্লুককে দেখতে পায় । তারপর ভাল্লুকটা ওদের দিকে তেড়ে এলে একজন গাছে উঠে পড়ে অন্যজনকে ছেড়ে । অন্যজন তখন মাটিতে পড়ে নিঃশ্বাস বন্ধ করে ফেলে । ভাল্লুক ভাবে মরা মানুষ। তাই সে তাকে না মেরে চলে যায় । এই হচ্ছে গল্প । এখানে নিজের জান বাঁচাতে গাছে উঠে পড়া বন্ধুটিকে সবাই গাল মন্দ করে । বিপদে বন্ধুকে ফেলে দিয়ে চলে গিয়েছে সে । এমন ভাবেই চলে আসছিলো । কিন্তু কয়েকদিন আগে একজনের একটা ফেসবুক স্টাটাস চোখে পড়লো । সেখানে সে লিখেছে, ভাল্লুকের ভয়ে বন্ধুকে ছেড়ে গাড়ে ওঠা সেই বন্ধুটির আসলে কী করা উচিৎ ছিল ?

তখনই আমার মনে হল, আসলেই তো !
ঐ বন্ধুটির আসলে কী করা উচিৎ ছিল ? আপনি যদি ঐ গাছে উঠতে জানা বন্ধু হতেন তাহলে তাহলে আপনি কী করতেন?


এই গল্পের কয়েকটি সম্ভাব্য ফল আমরা দেখার চেষ্টা করি । ধরুন গাছে উঠতে জানা বন্ধুটি গাছে না উঠতে পারা বন্ধুকে ছেড়ে গাছে উঠলো না । যেমনটা আপনারা চাচ্ছিলেন আর কি ! এখন কী হতে পারতো ?

যদি বন্ধুটি গাছে না উঠতো নিজের জীবন বাঁচাতে, তাহলে -
১. ভাল্লুকটির সামনে ওরা দুইজন পড়তো । ভাল্লুক দুইজনকেই মেরে ফেলতো । আগে মরছিলো একজন । এখন মরছিলো দুই জন ।
২. দুইজন একদিকে দৌড় দিতে পারতো । তাহলে ভাল্লুক সেদিকে দৌড় দিয়ে দুজনকেই ধরে ফেলে, মেরে ফেলতে পারতো । মরতো দুজনই ।
৩. দুইজন দুই দিকে দৌড় দিতো । তাহলে ভাল্লুক যে কোন একজনের পেছনে যেত এবং একজনকে মেরে ফেলতো । ফল আগের মতই হত ।
৪. গাছে উঠতে পারা বন্ধুটি অন্যজনকে গাঠে ঠেলে তোলার চেষ্টা করতে পারতো । কিন্তু যেহেতু ভাল্লুক ছিল সামনে এই সময়ে একজনকে গাছে ঠেলে তোলা চাট্টিখানি কথা ছিল না । ফলে ভাল্লুকের হাতে ঠিকই একজন মারা পরতে পারতো । ফল সে একই ।

আমার কাছে তো মনে হচ্ছে ঐ বন্ধুটি সব থেকে যৌক্তিক আচরণ টিই করেছে । দুইজনের মরার চেয়ে একজন মরাই তো । অথচ আমরা সবাই ঐ বন্ধুটিকে দোষারোপ করছি । কিন্তু আসল দোষ দেওয়া উচিৎ তো ছিল অন্য বন্ধুটির । সে কিন্তু ঠিক ঠিক জানতো যে ভাল্লুক মরা জীবের মাংস খায় না । সে কিন্তু অন্য বন্ধুটিকে বলতে পারতো কথাটা । তাহলে দুইজন মাটিতে মরার মত পরে থাকতে পারতো । অথচ সে বলে নি । সে জেনেও চুপ থেকেছে । এখানে আসল দোষটা কার তাহলে ?
আপনাদের কাছেই আমি আবার প্রশ্নটি করি । গাছে ওঠা ঐ বন্ধুটির আসলে কী করা দরকার ছিল?
মৃত্যু যখন সামনে চাচা আপন প্রাণ বাঁচা, এর থেকে বড় কিছু আর হতে পারে না ।





সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০২৩ দুপুর ২:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×