somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি সামু ব্লগের জন্মই না হত, তখন?

১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে ১৯ বছর আগে সামুর জন্ম হয়েছিল। আজকে সামুর ১৯তম জন্মদিন। আমার মাঝে মাঝে মনে হয় যদি সামুর জন্মই না হত । ধরা যাক জানা আপা ঠিক যেদিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলা ভাষাভাষীদের জন্য একটা ব্লগ খুলবেন সেদিন অন্য রকম কোন ঘটনা যদি ঘটতো, সেদিন যদি ব্লগ খোলার কথা তার মনেই না আসতো তাহলে কী হত? এমনটা অবশ্য ভাবা ঠিক হবে না যে বাংলা ব্লগই চালু হত না। চালু হত । হয়তো সেই বছর কিংবা কয়েক বছর পরে ঠিকই কোন না কোন ব্লগ চালু হয়ে যেত। আমি বলতে চাইছি এই সামুটা যদি নাই আসতো তাহলে কী হত?

অন্যের ক্ষেত্রে কী হত সেটা অবশ্য বলা মুশকিল । আমি অবশ্য আমার কথা বলি।

আমার সামুতে ব্লগ খোলার কথা আমি আগে একবার বলেছিলাম। আমি প্রথম সামমুর খোজ পাই মূলত গুগলে সার্চ দিয়ে। একজনের কাছে শুনেছিলাম যে ব্লগিং করে টাকা আয় করা যায়, সেই উদ্দেশ্যেই ব্লগ লিখে সার্চ দিয়েছিলাম। যদি সামুর জন্ম না হত তাহলে সেই গুগল সার্চে নিশ্চয়ই অন্য কোন ব্লগের খোজ আসতো । আর আমি হয়তো সেই ব্লগে একাউন্ট খুলে ফেলতাম।
মুক্তিযুদ্ধের প্রতি শিক্ষিত সমাজের একটা বিশেষ অনুরাগ তৈরির ক্ষেত্রে এই সামু ব্লগের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এই ব্লগটা যদি না তৈরি হত, তাহলে সেটাও মনে হয় সম্ভব হত না। অন্যের ব্যাপারে জানি না তবে আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের একেবারে শুরুর সময়ে এই ব্লগে এসেছিলাম । তার আগে দেশ সমাজ নিয়ে আমার খুব একটা চিন্তা ছিল না। এই ব্লগে আসার পরেই আমি মানুষকে দেখেছি দেশের প্রতি এবং মুক্তিযুদ্ধের প্রতি এক বিশেষ অনুরাগ। এটাও আমার মনে সে একই মনভাব জন্ম দিয়েছিল। যদি এই ব্লগে আমি না আসতাম তাহলে নিশ্চিত নই যে সেই অনুভূতির জন্ম হত। হয়তো হত আবার নাও হতে পারত।
এই ব্লগে এসে কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে । অন্য ব্লগে একাউন্ট খুললেও হয়তো পরিচয় হত কিন্তু এমন ভাবে মানুষ গুলোর সাথে পরিচয় হত কিনা আমার সন্দেহ । এতো লম্বা সময় ধরে মানুষগুলোর সাথে আমার পরিচয় থাকতো কিনা আমার সন্দেহ! আমার ফেসবুকের অর্ধেক মানুষ এই ব্লগের । এবং তাদের প্রায়ই কেউই এখন আর সামুতে আসে না । কিন্তু আমার সাথে তাদের একটা সম্পর্ক রয়ে গেছে। শায়মা আপুর কথাই যদি ধরি, তার সাথে আমার এক যুগের বেশি ধরে পরিচয় । ব্যাপারটা ভাবতেও অবাক লাগে ।

সামু যদি সৃষ্টি না হত তাহলে আমার একটা প্রেমিকা পাওয়া হত না। সত্যিই সামুর একজনের সাথে আমার বেশ কিছু দিন প্রেম চলেছিল !

অবশ্য কিছু বিরক্তির কারনও সৃষ্টি হত না যদি সামুর জন্ম না হত ! সে কথা আজকে বরং না বলি ।

আমি আমার জীবনের একটা লম্বা সময় সামুর সাথে জড়িত । প্রায় নিয়মিত ভাবেই আমি সামুতে এসেছি। এখনও আসি । মাঝে মাঝে কিছু সময় হয়তো কাজের কারণে আসা হয় না কিন্তু অবসর পেলেই সবার আগে সামুর হোমপেইজই খোলা হয় । এটা অন্য কোন ব্লগের বেলাতে কি হত? আমার অনেক ব্লগেই একাউন্ট ছিল, এখনও আছে । তবে সামুর মত আর কেউ ছিল না। তখন কি তৈরি হত ? কে জানে !

আজকে সামুর জন্মদিন । শুভ জন্মদিন সামহোয়্যারইন ব্লগ ।


সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×