somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

ব্যর্থতা আর সফলতা এবং আমরা !!!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা জীবনে অনেক বার ব্যর্থ হই । সফলতা যেন লুকোচুরি খেলে আমাদের সাথে । কিছু ঠিক হয়না । মনে হয় আমি আর পারব না । চারপাশের মানুষ গুলোকেও মনে হয় আমাদের বিরুদ্ধে । ব্যর্থতা যেন ঘিরে ধরে । গ্রাস করে ফেলে জীবন কে । তবুও চেষ্টা থাকে । আসুন কিছু ব্যর্থ মানুষের গল্প শুনি ।

.

একজন সফল রাজনীতিবিদ এর জীবনী এক ব্যক্তি ২১ বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন।২২ বছর বয়সে আইন সভার নির্বাচনে পরাস্ত হন।২৪ বছর বয়সে আবার ও অসফল হলেন ব্যবসায়।২৬ বছর বয়সে তার প্রিয়তমা মারা গেলেন।৪৫ বছর বয়সে হারলেন সাধারণ নির্বাচনে ।৪৭ বছর বয়সে ব্যর্থ হলেন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে। আবার ৪৯ বছর বয়সে হারলেন সিনেটের নির্বাচনে ।তারপর
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ৫২ বছর বয়সে।
এই ব্যক্তির নাম হচ্ছে ''আব্রাহাম লিংকন''।।
একে কি ব্যর্থ বলবেন?
.

বিখ্যাত এই বিজ্ঞানী ছোটবেলায় খুবই দূর্বল ছাত্র ছিলেন – শিক্ষকরা বলতেন, ‘সে কোন কিছু শিখতে নির্বুদ্ধিতার পরিচয় দিতো।’ কিন্তু শেষ পর্যন্ত এই মহান বিজ্ঞানী তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতিসহ বহু যন্ত্র তৈরি করেছিলেন, অর্জন করেছিলেন নিজের নামে এক হাজারেরও বেশি আবিষ্কারের পেটেন্ট।আর এই মহান বিজ্ঞানীর নাম টমাস আলভা এডিসন । তাকে কি আপনি ব্যর্থ বলবেন ?

.

যে হার্ভার্ড থেকে তিনি কিছুই পান নাই, সেই হার্ভার্ডে তাকে আমন্ত্রন জানানো হলো সম্মান জনক ডক্টরেট ডিগ্রি গ্রহন আর সমাবর্তনে বক্ত্রিতা দেয়ার জন্য। তিনি বললেন
“যাক এতদিনে আমার সিভিতে লেখার মত একটা
কিছু পেলাম” তিনি আর বলেন" 'আমি অনেক বিষয় নিয়ে
পড়াশোনা করেছি, কিন্তু কখনও প্রথম হতে পারিনি। অথচ বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা আমার কর্মচারী। " এই ব্যক্তিটির নাম হচ্ছে বিল গেটস । তাকে কি আপনি ব্যর্থ বলবেন ?

.

এক সময় মুদি দোকানে কাজ করতেন। ছিলেন হকার। বিক্রি করতেন সংবাদপত্র। এখন দুনিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী।
বর্তমানে ৬৩টি কোম্পানির মালিক। এ পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি ডলার দান করেছেন বিভিন্ন দাতব্য সংস্থায়। তারপরও তিনি ৪ হাজার কোটি ডলারের মালিক। এখন তার নামের সঙ্গে যুক্ত হয়েছে অনেক বিশেষণ। মার্কিন বিনিয়োগকারী,
ব্যবসায়ী এবং লোকহিতৈষী বলে পরিচিতি পেয়েছেন। অনেকে তাকে ‘মিরাকল অব ওমাহা’ নামে ডাকেন। ১১ বছর বয়সে প্রথম শেয়ার কিনেছিলেন। তারপরও তিনি মনে করেন এ ব্যবসায় আসতে তার অনেক দেরি হয়ে গেছে। আরও আগে ব্যবসা শুরু করা উচিত ছিল। তাই তার পরামর্শ আপনার সন্তানকে বিনিয়োগে উৎসাহিত কর্বন। সংবাদপত্র বিক্রি করা অর্থ দিয়ে তিনি মাত্র ১৪ বছর বয়সে ছোট্ট একটি ফার্ম কেনেন। তার মতে, অল্প অল্প করে জমানো অর্থ দিয়ে যে কেউ কিনতে পারেন অনেক কিছু। সেজন্য সন্তানদের তিনি কোন না কোন ব্যবসায় নিয়োজিত করার পরামর্শ দেন।এই লোকটি হলেন ওয়ারেন বাফেট । তাকে কি আপনি ব্যর্থ বলবেন ?

.

আসলে এদের সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত । পরিশ্রম ,চেষ্টা আর এগিয়ে চলার অদম্য ইচ্ছায় আজ তারা এই পর্যায়ে এসেছে । তাই ব্যর্থতাকে গুরুত্ব না দিয়ে নতুন করে এগিয়ে চলতে হবে । আর পরিশ্রম এবং চেষ্টার মিশ্রন ঘটাতে হবে । তবেই সফলতা আসবে ।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

×