কিছু দিন আগে ঢাকার কোন এক রাস্তা থেকে ডাস্টবিন চুরি যায় । কেউ একজন সেটার ছবি তুলি ফেসবুকে ছড়িয়ে দেয় ।
তখন পুরো ফেসবুকে সেটা ভাইরাল হয়ে যায় । আর কি সবাই তখন সেটা নিয়ে ঝাপিয়ে পরে স্ট্যাটাস দিতে শুরু করে । ছবিটা প্রোফাইল এ দিয়ে শুরু হয়ে যায় । নানা কথা হেন তেন ভাতের ফ্যান । এই হবে না সেই হবে না ।
আর আমি মজা নিতে থাকি । সত্যি বলছি । আমি ওই সময় টা প্রচুর মজা নিয়েছি ।
কি ভাবছেন? আমি কেন এমন করলাম । জানেন যারা স্ট্যাটাস এ গালি ঝেরেছে তাদের অর্ধেক ও যদি ডাস্টবিন ব্যবহার করত তবে মজা নিতাম না । এরা হল সেই প্রজাতি যারা মুখে যারে কিন্তু কাজের বেলায় ঠনঠন । এরা টিস্যু ব্যবহার পর রাস্তায় ফেলে দেয় । পানি, জুস খেয়ে জানলা দিয়ে ফেলে দেয় । একটা চুইংগাম এর খোসাও রাস্তায় ফেলে ।
এদের প্রতি আমি সমবেদনা জানাই ।
ভাবছেন আমি কি সাধুপুরুষ নাকি । না আমি সাধুপুরুষ না ধোয়া তুলসি ও না । কিন্তু নিজের অবস্থান টা আমি জানি । আমার শহর কে আমি পরিস্কার রাখব এই ধারনাটা দরকার । আমি নিজে সচেতন হব । আমি নিজে আগে বদলাব । মুখে বড় বড় কথা না বলে নিজে আগে শুধরাব । বলবেন সে কেন করছেন না । সে করছে না বলে আপনি ও করবেন না । আরে আপনি ই আগে শুরু করুন ।
আপনি বদলে যান আপনার চারপাশ ও বদলে যাবে ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



