somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপু দ্যা গ্রেট
নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

বই রিভিউঃ অনুরণন

২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুক রিভিউঃ অনুরণন

লেখকঃ রাশেদুজ্জামান রণ

আমি সমালোচক নই বা আমি এমন কোন কেউ না যার রিভিউ খুব গুরুত্বপূর্ণ । রাটাটৌলি সিনেমায় দেখেছি একজন সমালোচক এর কলমের খোচা অনেক বড় ব্যাপার । যাই হোক বইয়ের রিভিউ লিখতে বসেছি ।

আমি বা আমার মত পাগল যারা আছে তাদের জন্য ই হয়ত " পাগলা ঘন্টা " খনে খনে বেজে উঠে । যে ঘন্টার শব্দ এই সব পাগল ছাড়া আর কেউ শুনবে না । মনে পরে যায় সঞ্জীব চৌধুরী এর পাগল রাগ করে চলে যাবে ফিরে আসবে না । অনেকটা সে রকম ই বলা যায় ।

পাগল চলতে চলতে অনেক জায়গা ঘুরে চলে । এক দিন ঘুরে দেখে বৃদ্ধাশ্রম দেখে আসে । পাগল এর লেখার হাত তেমন ভাল না তবুও ভাঙা হাতেই লেখে " বৃদ্ধাশ্রমের ডায়রি " । পাগল তার মায়ের কথা মনে পরে একটু কেদে ওঠে ।

কান্না ফেলে উঠে দাঁড়ায় । এখন বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় । যদিও সে ক্যাবলাকান্ত । কারণ তার বন্ধুদের মাঝে সেই নিজেকে সব সময় এই উপাধি বজায় রেখেছে । তাই এখন সময় " ক্যাবলাকান্তের ছ্যাবলামি " এর । ছ্যাবলামি এর আড়ালে কষ্টটা লুকিয়ে যায় ।

পাগল মানুষ আপন মনেই হাসে । যদিও সে আয়নাবাজির গান তার মত যা দেখছ তা তানা,সব দেখার জানানা । যাই করুক " বিবাদ ভঞ্জন " করা অবশ্যক । খালি দেখলে হবে না, পরখ ও করতে হবে ।

পাগল মানুষ পাগলাটে হবে তার আবার " জিঘাংসা " কিসের । জিঘাংসা থাকতে নেই । পেটে অম্বল হবে । পাগলদের কাজ ঘুরে বেরানো । জিঘাংসাতে গিয়ে লাভ কি । কিন্তু কিছু জিনিশ চাইলেও যেমন ভুলে যাওয়া যায় না ঠিক তেমন অনেক কিছু চাইলেই মিটিয়ে দেয়া যায় না । পুশে রাখা ক্ষোভ এক দিন বাইরে আসবেই । এটাই সত্য ।

এত রাতে কই যাবো । এইতো সামনের বাড়িটায় যাওয়া যাক । ভুতুড়ে টাইপ বাড়ি । আমার কি পাগল আবার ভুতের ভয় এ যেন ব্যাঙ এর সর্দি লাগার মত । কিন্তু এতখন আশে পাশে যত কোলাহল ছিল তা যেন " কূর্পর " এর মত উধাও হয়ে গেল । সত্যি ভুতে ভয় পাই না । তবুও শিরদাঁড়া বেয়ে ঠান্ডা হিম স্রোত বেয়ে গেল ।

আমার মত পাগল এর কাছে কিছুই নাই । কাউকে দেয়ার মত কিছুই নেই আমার কাছে শুধু " বন্ধুত্ব " ছাড়া । এক আত্মা দুই দেহ আর কি । তবে এটা আমার কাছে অনেক শ্রদ্ধা আর সম্মানের জায়গা । আবার হারামিদেরও । তোরা না থাকলে হয়ত বেচে থাকতাম কিন্তু মানুষ এর ভিতর এর মানুষ টা মরে যেত ।

এই পৃথিবী ছেড়ে এক দিন চলে যেতে হবে । মানুন আর নাই মানুন এটাই সত্যি । সবাই চায় " একটি স্বাভাবিক মৃত্যু " যেন হয় । কিন্তু মৃত্যু পর শুরু হয় আসল ঘটনা । বাড়ি ভর্তি লোকজন । কান্নাকাটির রোল । আর সান্ত্বনা । আরো কত কিছু হয় ।

পাগলদের সিরিয়াস হওয়া সাজে না । " সিরিয়াস সাইফুল " এর মত সিরিয়াস হওয়া যাবে না । তাহলে আশে পাশের মানুষ পাবনা পাঠিয়ে দেবে অতি শীঘ্র । কারণ অতি ছোট ঘটনাও এত সিরিয়াস হয়ে যাবে তখন লোকজন এর মাথার উপর দিয়ে যেতে পারে ।

কখন ই বেশি বোঝো ঠিক না । কিন্তু মাঝে মাঝে " বেশি বুজ্জালাইছি " । যদিও সব সময় না । কিন্তু এইটা প্রায় ই ঘটে । মাথা তো এমনি তেই নষ্ট । এখন বেশি বোঝার জন্য প্রায় ই বকা শুনতে হয় । আর বেশি বুঝমু না ।

রাত অনেক হলো স্টেশন এর ট্রেন টা চলে গেছে কি আর করা আজ রাত টা এখানেই থাকতে হবে । এক পিচ্চি এলো বললো ভাইয়া গল্প বলেন । তাকে শুনিয়ে দিলাম " এক রাতের গল্প " । রাতের গল্প রাতেই ভাল হয় ।

রাতে শেষ হলে ভোরের আলো ফুটবে । নতুন দিন শুরু হবে । শুরু হবে নতুন যুদ্ধ । প্রতিনিয়ত চলে এই যুদ্ধ । " বিজয় গাথা " তৈরির যুদ্ধ । বিজয় এর মাসে বিজয় গাথা হয়ে থাক অমর । নতুন দিনের শুরু আশায় ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×