somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দেশ,একটি তর্জনী আর আড়ালে একজন মানুষ

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমি লিখতে পারি না । লেখক হবার মত গুন আমার নেই । শুধু মনের কথা গুলো কে একটু প্রাণ দেয়ার চেষ্টা করি ।

বাংলাদেশ, হ্যা আমার আপনার সবার দেশ । প্রিয় মাতৃভূমি বলি, মা, মাটি দেশ । কিন্তু এদেশ একদিনে আসেনি । হয়নি সব কিছু জাদুকর এর কোন জাদুতে তৈরি । এসেছে বহু রক্তের বিনিময় এ । দিতে হয়েছে অনেক মূল্য । যাদের ঋণ কোন দিন শোধ করা যাবে না । না আমি না আপনি এই ঋণ শোধ করতে পারব । তবে হ্যা কিছু হলেই ঋন এর বোঝা কমাতে পারব আর তা হচ্ছে দেশের জন্য যদি কিছু করে যেতে পারি । দেশের মানুষ এর জন্য যদি কিছু করা যায় ।

আসলে লিখছি একটা বুক রিভিউ । হ্যা বই পড়েছি সেটার অভিব্যক্তি লেখার চেষ্টা করা । " সাক্ষী ছিল শিরস্ত্রাণ " বইয়ের কথা বলছি । বইয়ের কয়েক পাতা পড়ার পর বাসা চেঞ্জ করি । তারপর চাকরি থেকে সময় ও বের হচ্ছিল না । তাই শেষ ও করতে পারছিলাম না । কিন্তু অসুস্থ শরীর যেন আমাকে সুযোগ করে দিল বইটা পড়ার । তাই শেষ করে বসে গেলাম রিভিউ দিতে । কিন্তু রিভিউ লেখা তো সম্ভব না । এই বইয়ের রিভিউ আমার মত নগন্য মানুষ এর পক্ষে সম্ভব না ।

একজন মানুষ যিনি দেশে কে ভালবেসে । শুধু দেশ, দেশ আর দেশ এটাই ভেবেছেন । ছুটে বেরিয়েছেন এ প্রান্ত থেকে অপর প্রান্তে শুধু মাত্র দেশের জন্য । কিন্তু সেই দেশেই তাকেই নৃশংস ভাবে হত্যা হতে হয় । তর্জনী উচু করে যে মানুষ টা এনে দিয়েছে স্বাধীনতা সেই মানুষ টাই রক্ত দিতে হয়েছে দেশের কথা ভেবেছেন বলে । হ্যা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তিনি এই স্বাধীনতার কারিগর ।

বঙ্গবন্ধুর ডাকে যখন সাড়া দেশ উত্তাল । ২৫ শে মার্চ এরপর তিনি গ্রেফতার হন । সবাই যখন মুক্তিযুদ্ধ নিয়ে ব্যস্ত আর একজন মানুষ তখন আড়াল থেকে সব কিছুর দায়িত্ব নিয়ে গড়ে চলেছেন এক দেশ । হ্যা তিনি এক যুদ্ধরত দেশের প্রতিনিধি । লড়াই করছেন এক অসম শক্তির বিরুদ্ধে । না শুধু পাকিস্তানি সামরিক বাহিনী নয়, লড়াই করছেন অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে । যে শক্তি প্রতিদিন ই তাকে সরিয়ে নিতে চাইছে লক্ষ্য থেকে । সব শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে জয় করা মানুষটির নাম তাজউদ্দীন আহমদ । তিনি হচ্ছেন সেই মানুষ যাকে সব সময় আড়ালে ই থাকতে হয়েছে । যিনি বঙ্গবন্ধুর ছায়ায় থেকেছেন সব সময় । কখনো তাকে এই বিষয়টি ভাবায়নি । তিনি সব সময় থেকেছেন বঙ্গবন্ধুর পিছনে, তার ছায়ার সঙ্গী হয়ে ।

তাজউদ্দীন আহমেদ ইতিহাস এর সেই মানুষ যিনি সব করেও কিছুই করেন্নি । যিনি সব কিছু শেষ হওয়ার পর ও নতুন ভাবে নিজেকে সাজিয়েছেন । যাকে বাংলার মানুষ বঙ্গতাজ নামেই চেনে । সেই মানুষটিকেও বাচাতে পারেনি তার সততা । তার ত্যাগ আর নিষ্ঠা তাকে কক্ষ পথ থেকে বিন্দু মাত্র সরাতে পারেনি জীবনের শেষ দিন পর্যন্ত । অথচ যার হওয়ার কথা ছিল বাংলার মুকুট । যিনি গড়তে পারতেন এই বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ । তাকেসহ বাচাতে পারেনি আরো তিন নক্ষত্র কে । যারা নীতি আর আদর্শ থেকে এক বিন্দু পরিমাণ ও সরেননি ।

দেশ তুমি সত্যি বড় কঠোর ছিল । তোমাকে রক্ষায় যারা ছিল অগ্রজ । সেই তাদের ই রক্তে তুমি ভিজেছ বার বার । একটু কি কষ্ট লাগেনি ।

বইটা পড়ে শুধু মনে হয়েছে, দেশ মনে রাখে তাদের ই যারা রক্ত দিয়েছে । জীবিতদের ঠাই নেই ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×